৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন
7টি বিষয়ের প্রশ্নপত্র, প্রতিটি প্রশ্নের নম্বরসহ। খাতায় লিখে অনুশীলন করার জন্য পাতাটি প্রিন্ট করে নিতে পারেন।
বাংলা ১ম পত্র
বিষয় কোড ০০১ · · সেট সুরমা
১। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: (ক) ছয়টি ‘খাঁটি বাংলা’ উপসর্গযোগে ছয়টি শব্দ গঠনপূর্বক উপসর্গসমূহ কী অর্থে প্রযুক্ত হয়েছে তা লিখুন। (খ) নিচের শব্দগুলোতে কেন ই-কার অথবা ঈ-কার ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করুন। জাপানি, কাঙালিনী, অপরাধী, উৎসাহী, প্রতিযোগী, চাচি (গ) লক্ষ্য, লক্ষ এবং উপলক্ষ্য ব্যবহার করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করুন: ________ করে দেখলাম, ________ ________ টাকায় জীবনের ________ পূরণ হয়না। কেবল অর্থ উপার্জন জীবনের ________ তো নয়ই, ________ করাও ঠিক নয়। (ঘ) বানানরীতি জানার প্রয়োজনীয়তা কী? বাক্যে কী, কি এবং না, নি ব্যবহারবিধি উদাহরণসহ বুঝিয়ে দিন। (ঙ) উপযুক্ত প্রবাদের সাহায্যে শূন্যস্থান পূরণ করুন: (i) প্রকৃত সৎ ব্যক্তিদের ________ হয় না। (ii) মারামারি করেছ, দু’জনেই সমান দোষী, কারণ ________ । (iii) ভাইয়ে ভাইয়ে ঝগড়া করো না, জানোই তো ________ । (iv) সেদিন সবার সামনে অপমান করলে, আজ বাসায় দাওয়াত দিচ্ছো, এ যে ________ । (v) ওর মতো খারাপ মানুষকে সুপরামর্শ দেওয়া আর ________ একই কথা। (vi) আজকাল কাউকেই বিশ্বাস করা যায় না, কারণ ________ ।
৫× ৬=৩০২। ভাব-সম্প্রসারণ করুন: প্রীতিহীন হৃদয় আর প্রত্যয়হীন কর্ম দুই-ই অসার্থক।
২০৩। সারমর্ম লিখুন: এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়- লোকভয়, রাজভয়, মৃত্যুভয় আর। দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার, এই চিরপেষণযন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম-অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নতশিরে সহস্রের পদপ্রান্ততলে বারম্বার মনুষ্যমর্যাদাগর্ব চিরপরিহার- এ বৃহৎ লজ্জারাশি চরণ-আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গলপ্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক-মাঝে, উন্মুক্ত বাতাসে।
২০৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: (ক) সমাজ-সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান আলোচনা করুন। (খ) ‘সাঁঝের মায়া’ কবিতায় বর্ণিত জীবন ক্যানভাসের ব্যাকুলতার চিত্রকল্প অঙ্কন করুন। (গ) ‘ময়মনসিংহ গীতিকা’ এর সমালোচনামূলক মূল্যায়ন করুন। (ঘ) লৌকিক ধারার প্রথম কবি ও তার কাব্যের পরিচয় দিন। (ঙ) বাংলা সাহিত্যের প্রাচীনযুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্যগুলো লিখুন।
৫× ৬=৩০
বাংলা ২য় পত্র
বিষয় কোড ০০২ · · সেট তিস্তা
৫। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: (ক) শব্দ গঠনের নিচের প্রক্রিয়াগুলো উদাহরণসহ ব্যাখ্যা করুন: খণ্ডিতকরণ, মুণ্ডুমাল, কৃতঋণ, পশ্চাৎসৃজন, প্রত্যয়ীকরণ, যৌগিকীকরণ (খ) নিচের বাগধারাগুলোর প্রত্যেকটির সমার্থক অন্য একটি বাগধারা লিখুন ও বাক্যে প্রয়োগ করুন: (i) গঙ্গাজলে গঙ্গাপূজা (ii) গরু না বিয়োতেই ঘিয়ের সর (iii) বিয়ে ফুরালে ছাদনাতলায় লাথি (iv) বাজারে আগুন লাগলে পীরের ঘর মানে না (v) হরি বাঁচান প্রাণ, বৈদ্যের বাড়ে মান (vi) মরা কাকের আবার চড়কের ভয়। (গ) খণ্ডবাক্য ও আশ্রিত খণ্ডবাক্য কী? উদাহরণসহ লিখুন। (ঘ) নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন: (i) বিবিধ প্রকার জিনিস কিনলাম। (ii) সে আজকাল ভয়ানক সুখে আছে। (iii) তোমাকে একটি গোপন কথা বলব। (iv) নূতন নূতন ছেলেগুলি স্কুলে খুব উৎপাত করছে। (v) সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য। (vi) সমুদ্রের প্রাকৃতিক বৈচিত্রতা ও সৌন্দর্য্য মানুষকে মুগ্ধ করে কী? (ঙ) নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করুন: (i) ফটিক বলল, ‘এখন আমার ছুটি হয়েছে।’ (পরোক্ষ) (ii) মোটা হলেও তার গায়ে শক্তি নেই। (যৌগিক) (iii) অচিরেই তাদের ভুল ভাঙে। (নেতিবাচক) (iv) না মহারাজ, তিনি আশ্রমে নেই। (অস্তিবাচক) (v) আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক) (vi) একলা যেতে ভয় করবে কি-না জানতে চাই। (প্রশ্নবোধক)
৫×৬=৩০৬। ভাব-সম্প্রসারণ করুন: শক্তি যার নাই নিজে বড়ো হইবারে বড়োকে করিতে ছোটো তাই সে কি পারে?
২০৭। সারাংশ লিখুন: শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো। কালি-ধুলার মাঝে, রৌদ্র-বৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও। বাবু হয়ে ছায়ায় পাখার তলে থাকবার কোনো দরকার নেই। এ হচ্ছে মৃত্যুর আয়োজন। কাজের ভিতর কুবুদ্ধি, কুমতলব মানবচিত্তে বাসা বাঁধতে পারে না। কাজে শরীরের সামর্থ্য জন্মে; স্বাস্থ্য, শক্তি, আনন্দ, স্ফূর্তি সকলই লাভ হয়। পরিশ্রমের পর যে অবকাশ লাভ হয়, তা পরম আনন্দের অবকাশ। তখন কৃত্রিম আয়োজন করে আনন্দ করার কোনো প্রয়োজন হয় না। শুধু চিন্তার দ্বারা জগতের হিতসাধন হয় না। শুধু চিন্তা করে মানুষ পূর্ণ জ্ঞান লাভ করতে সমর্থ হয় না। মানবসমাজে মানুষের সঙ্গে কাজে, রাস্তায়, কারখানায় ব্যবহারে মানুষ নিজেকে পূর্ণ করে। চিন্তা ও পুস্তক মানব মনের পাপড়ি খুলে দেয় মাত্র,বাকি কাজ সাধিত হয় সংসারের কর্মক্ষেত্রে।
২০৮। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: (ক) “সাহিত্যের বিষয়বস্তু যা-ই হোক, শিল্পীর প্রকাশশৈলীর ধরন ও ভঙ্গি অনুযায়ী তার চরিত্র নির্ধারিত হয়”- উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করুন। (খ) বাংলা টপ্পা গানের উৎপত্তি সম্পর্কে আলোচনা করুন। (গ) “আজি ভুসুকু বাঙ্গালী ভইলী, নিঅ ঘরিনী চন্ডালে লেলী”-পদকর্তার মনস্তত্ত্ব ব্যাখ্যা করুন। (ঘ) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসে পুতুল কারা? কেন? (ঙ) মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের ছোটোগল্প সম্পর্কে ধারণা দিন।
৫×৬=৩০৯। বাংলায় অনুবাদ করুন: Economic development is often measured through indicators such as income growth and industrial expansion, but these figures do not always reflect the real quality of human life. Rapid growth may increase national wealth while leaving large sections of the population marginalized. Environmental degradation and social inequality frequently accompany unchecked development. When progress is defined only in economic terms, human welfare tends to be overlooked. A more balanced approach is, therefore, necessary.
১৫১০। ‘বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭’- এর গুরুত্ব ও বাস্তবায়ন সম্পর্কে দুজন সচেতন নাগরিকের মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করুন।
১৫১১। ‘কিশোর গ্যাং’ প্রতিরোধের প্রয়োজনীয়তা উল্লেখ করে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লিখুন।
১৫১২। নিচের যে-কোনো একটি গ্রন্থের সমালোচনামূলক বিশ্লেষণ করুন। (ক) লালসালু (খ) সূর্য দীঘল বাড়ী (গ) সারেং বৌ
১৫১৩। ‘অপসংস্কৃতি ও আমাদের যুবসমাজ’ শীর্ষক একটি প্রবন্ধ রচনা করুন।
৪০
ইংরেজি
বিষয় কোড ০০৩ · পূর্ণমান ২০০ · সেট তিতাস
১৪। Read the text below and answer the questions that follow: On top of nuclear war, in the coming decades, humankind will face a new existential threat - ecological collapse. that was hardly registered on the political radars in 1960s. Humans are destabilizing the global biosphere on multiple fronts. We are taking more and more resources out of the environment while pumping back into its enormous quantities of waste and poison, thereby changing the composition of the soil, water and atmosphere. We are hardly even aware of the myriad ways in which we disrupt the delicate ecological balance that has been shaped over millions of years. Consider for instance, the use of phosphorus as a fertifizer. In small quantities it is an essential nutrient for the growth of plants. But in excessive amounts it becomes toxic, Modern industrial farming is based on artificially fertilizing the fields with plenty of phosphorus, but the high-phosphorus run-off from the farms subsequently poisons rivers, lakes and oceans, with a devastating impact on marine life. A farmer growing corn in fowa might thus inadvertently kill fish in the Gulf of Mexico. As a result of such activities, habitats are degraded, animals and plants are becoming extinet, and entire ecosystems such as the Australian Great Barrier Reef and the Amazon rainforest might be destroyed. For thousands of years, homo sapiens behaved as an ecological serial killer, now it is morphing into an ecological mass murderer. If we continue with our present course, it will cause not just the annihilation of a large percentage of all life forms, but might also sap the foundations of human civilization. Most threatening of all is the prospect of climate change. During the Holocene period, Earth’s climate has been relatively stable. Any deviation from Holocene standards will present human societies with enormous challenges they never encountered before. It will be like conducting an open-ended experiment on billions of human guinea pigs. Even if human civilization eventually adapts to the new conditions, who knows how many victims might perish in the process of adaptation. This terrifying experiment has already been set in motion. Unlike nuclear war-which is a future potential-climate change is a present reality. There is a scientific consensus that human activities, in particular the emission of greenhouse gases such as carbon dioxide, are causing the earth’s climate to change at a frightening rate. Nobody knows exactly how much carbon dioxide we can continue to pump into the atmosphere without triggering an irreversible cataclysm. But our best scientific estimates indicate that unless we dramatically cut the emission of greenhouse gases in the next twenty years, average global temperature will increase by more than 2°C, resulting in expanding deserts, disappearing ice caps, rising oceans, and more frequent extreme weather events such as hurricanes and typhoons. These changes in turn will disrupt agricultural production, inundate cities, make much of the world uninhabitable, and send hundreds of millions of refugees in search of new homes.
১৫। Make sentences of your own with each of the following words as directed. (Copying any sentence from the above text must be avoided.) (a) ecological (Complex) (b) myriad (Simple) (c) inundate (Compound) (d) adaptation (Affirmative) (e) prospect (Negative) (f) enormous (Imperative) (g) delicate (Negative-Interrogative) (h) inadvertently (Complex) (i) annihilation (Simple) (j) devastating (Compound)
1×10=10১৭। Give a synonym for each of the following words: (a) consensus (b) impact (c) thus (d) adaptation (e) disappear
1×5=5১৯। Give a suitable title for the above passage. Write a summary of it within 100 words. Add comments within 50 words. 3+10+7=20
২০। Write a feature for the op-ed of an English daily, expressing your view that averting human-caused restoring ecological disasters require an immediate and absolute commitment to nature’s balance.
20২১। Write 2 (two) essays in 600 words each, on the following topics: 25+25=50 a) Artificial Intelligence and Ethical Considerations. b) Universal Suffrage with emphasis on the necessity of Free and Fair Elections in a Democracy.
২২। Translate the following passage into English: বর্তমান জগতে মানুষের জীবন বড় জটিল ও অস্বস্তিকর হয়ে পড়েছে। কী তার কাম্য, কী নয়, এ নিয়ে পন্ডিতে পন্ডিতে মতভেদের আর অন্ত নেই। ধ্রুব বলে কোথাও কিছু আছে কিনা এ সংশয় জনসাধারণে পর্যন্ত সংক্রমিত হচ্ছে। তবু যেসব দেশ ভাগ্যবান সে সব দেশে এ বিপদ কাটিয়ে উঠবার চেষ্টাও কম হচ্ছে না। মানুষের এতদিনের জ্ঞান ও বিশ্বাসের সবকিছুই যদি ঝালিয়ে নিতে হয় তবে তা নিতে হবে। এ সংকল্প যাদের অন্তরে প্রবল তাদের জন্য বেশিরভাগ বিপদ কেটে গেছে বলা যেতে পারে। কেউ কেউ বলতে পারেন, নানা অভাবে জর্জরিত আমাদের এ দেশও এ ধরনের এক ভাগ্যবন্ত দেশ। তাদের মতে, দেশবাসী আজ নিষ্ক্রিয় নয়, তাদের সামনে সকল লক্ষ্যের বড় লক্ষ্য রাষ্ট্রনৈতিক লক্ষ্য স্পষ্ট হয়ে উঠেছে। এসব কথার বিরুদ্ধে কিছু বলতে যাওয়া হয়তো অশোভন। কিছু সন্দেহ কীট যাদের অন্তরে প্রবেশ করেছে তাদের মনের মাধুর্য উপভোগ করাও সম্ভবপর নয়। আমাদের দেশের আধুনিক চিত্র যে কত বিশ্বঙ্খলাপূর্ণ তার কিছু পরিচয় পাওয়া যাবে দেশের শিক্ষার অবস্থা একটু মনোযোগ দিয়ে দেখলে। যে ভাষা আমাদের মাতৃভাষা নয় তার সাহায্যে শিক্ষালাভ করলে তাতে অনেক ত্রুটি যে অনিবার্য হয়ে পড়ে এ বিষয়ে আমাদের চিন্তাশীলেরা বোধ হয় একমত। সমস্যার মীমাংসার চেষ্টাও এতদিনে হয়তো আরম্ভ হতো যদি নানা অনিবার্য রাজনৈতিক কারণে শিক্ষা-সমস্যা আমাদের দেশের লোকদের চোখে নগণ্য হয়ে না পড়ত।
25২৩। Translate the following text into Bangla: In a world facing multiple crises that are putting immense pressure on communities. achieving gender equality is now more vital than ever. Ensuring women’s and girls’ rights across all aspects of life is the only way to secure prosperous and just economics and a healthy planet for future generations. One of the key challenges in achieving gender equality by 2030 is an alarming lack of financing with a staggering USD 360 billion annual deficit in spending on gender equality measures. Time is running out. Gender equality remains the greatest human rights challenge. Investing on women is a human rights imperative and cornerstone for building inclusive societies. Due to conflicts and rising fuel and food prices, recent estimates suggest that 75 percent countries will curb public spending by next few years. Austerity negatively impacts women and crowds out public spending on essential public services and social protection, The current economic system exacerbates poverty, inequality, and environmental degradation. disproportionately affecting women and marginalized groups. Advocates for altemiatlive economic models propose a shift towards a green economy and a caring society that amplifies women’s voices.
25
বাংলাদেশ বিষয়াবলি
বিষয় কোড ০০৫ · · সেট আত্রাই
২৪। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিসমূহের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করুন।
২০২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারসমূহ বাস্তবায়নে নাগরিকগণ কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকেন? এ সকল প্রতিবন্ধকতা কীভাবে নিরসন করা যেতে পারে?
২০২৬। আন্তর্জাতিক শ্রম-অভিবাসন এবং রেমিট্যান্স নির্ভরতা বাংলাদেশের কূটনীতিকে কীভাবে প্রভাবিত করছে তা বিশ্লেষণ করুন।
২০২৭। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনে সেই জেলার অর্জিত সাফল্যের কৌশলগত গুরুত্ব, অবদান ও ঘটনা-প্রবাহ বর্ণনা করুন।
২০২৮। বাংলাদেশের মতো একটি, গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বিক উন্নয়নে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব ও প্রজাতন্ত্রের কর্মচারীদের সম্পর্ক আদর্শগতভাবে কিরুপ হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আপনার সুচিন্তিত মতামত উপস্থাপন করুন।
২০২৯। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে এ যাবৎ বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত, বিভিন্ন কূটনৈতিক এবং মানবিক পদক্ষেপসমূহ পর্যালোচনা করুন। রোহিঙ্গা সমস্যার আশু সমাধানে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক কৌশল কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
২০৩০। পরিবেশের অবক্ষয় ও দূষণ রোধে বাংলাদেশে প্রণীত, গৃহীত ও অনুসৃত পরিবেশ পলিসি, পরিবেশ আইন, বিধি-প্রবিধি ও উহাদের প্রয়োগ সম্পর্কে আপনার মূল্যায়ন লিপিবদ্ধ করুন।
২০৩১। বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণের অন্তরায়সমূহ সম্পর্কে আপনার পর্যবেক্ষণ লিখুন। অব্যাহত বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকল্পে আপনার সুপারিশসমূহ ব্যাখ্যা করুন।
২০৩২। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন উৎসের সমন্বিত কাঠামোতে (Power Mix) নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধির ক্ষেত্রে নীতিগত সামঞ্জস্য (Coherence), বিনিয়োগ পরিবেশ এবং অবকাঠামোগত প্রস্তুতির আলোকে বৃহৎ পরিসরে এর লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাব্যতা মূল্যায়ন করুন।
২০৩৩। টিকা লিখুন: ক) ডিজিটাল বিভাজন খ) তথ্য অধিকার গ) সমাবেশের স্বাধীনতা ঘ) বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা
৪ × ৫ = ২০
আন্তর্জাতিক বিষয়াবলি
বিষয় কোড ০০৭ · · সেট করবী
৩৪। নিম্নোক্ত প্রশ্নসমূহের উত্তর দিন: (ক) “অর্থনৈতিক নিষেধাজ্ঞা (Economic Sanction)” কীভাবে বিভিন্ন দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলে- সংক্ষেপে আলোচনা করুন। (খ) ট্র্যাক II কূটনীতি (Track II diplomacy) কী? বর্তমানে বাংলাদেশ কীভাবে বিদ্যমান নিরাপত্তা চ্যালেঞ্জগুলিকে ট্র্যাক II কূটনীতির মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে পারে- ব্যাখ্যা করুন। (গ) আন্তর্জাতিক সহযোগিতা ব্যাখ্যায় বাস্তববাদ (Realism) ও নব্য-উদারবাদী প্রাতিষ্ঠানিকতাবাদ (Neo-liberal Institutionalism) এর পার্থক্য আলোচনা করুন। (ঘ) ১৯৫১ সালে প্রণীত রিফিউজি কনভেনশন (Refugee Convention) কীভাবে ‘শরণার্থী’ (Refugee) কে সংজ্ঞায়িত করে? কোন কোন পরিস্থিতিতে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে শরণার্থী হিসেবে স্বীকৃতি প্রদান করা যায়? (ঙ) ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা কৌশল নির্ধারণে ভূ-রাজনীতি কী ভূমিকা পালন করে? (চ) আন্তর্জাতিক রাজনীতিতে ‘Post-structuralism’ এবং ‘Deconstructionism’ সংক্ষেপে বর্ণনা করুন। (ছ) দাতা দেশগুলোর কৌশলগত ও রাজনৈতিক স্বার্থ কীভাবে বৈদেশিক সাহায্যের বণ্টন ও শর্তারোপকে প্রভাবিত করে? (জ) গণহত্যায় সহযোগিতা (Complicity in Genocide) কী? বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোন কোন আন্তর্জাতিক ঘটনাবলি গণহত্যায় সহযোগিতার পর্যায়ে পড়ে? (ঝ) জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি উন্নয়নশীল দেশগুলোর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারগুলোকে কীভাবে পুনঃসংজ্ঞায়িত করে? (ঞ) ‘Absolute Gain’ ও ‘Relative Gain’ বলতে কী বোঝায়? আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে কোনটি অধিক প্রাসঙ্গিক?
১০ × ৪ = ৪০৩৫। যথাযথ তথ্য-উপাত্ত ও উদাহরণ ব্যবহার করে নিম্নবর্ণিত বিশ্লেষণাত্মক প্রশ্নসমূহের উত্তর লিপিবদ্ধ করুন: (ক) ডি-ডলারাইজেশন (De-dollarisation) কী? ডি-ডলারাইজেশনের অন্তর্নিহিত কারণসমূহ বর্ণনা করুন। (খ) বর্তমানে চলমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে আঞ্চলিক সংস্থাসমূহের ভূমিকা নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে- এ পরিপ্রেক্ষিতে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সংহতির ক্ষেত্রে ASEAN, EU ও BIMSTEC এর ভূমিকা মূল্যায়ন করুন। (গ) ‘জনতাত্ত্বিক শীতকাল’ (Demographic Winter) কী? কোন কোন রাষ্ট্রগুলো এই সমস্যার মুখোমুখি? বাংলাদেশ কীভাবে জনতাত্ত্বিক শীতকাল থেকে সুবিধা নিতে পারে?
৩ × ১৫ = ৪৫৩৬। নিম্নোক্ত সমস্যা সমাধানমূলক প্রশ্নগুলোর উত্তর দিন:
৩ × ৫ = ১৫
গাণিতিক যুক্তি
বিষয় কোড ০০৮ · · সেট বকুল
৩৭। (ক) একটি ব্যাংকে মুনাফার হার ৮% হলে উক্ত ব্যাংকে কত টাকা জমা রাখলে ২ বছর পর সুরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১০৮ টাকা হবে। (খ) (x² +1/x)¹² এর বিস্তৃতিতে ধ্রুবক পদটি বের করুন। ২
৩৩৮। (ক) একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে ৬০ কি.মি. পথ যাত্রা করে। একদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতিবেগ ১০ কি.মি./ঘণ্টা কমিয়ে দিলে একই দূরত্ব অতিক্রম করতে ৩ ঘণ্টা সময় বেশী লাগে। ট্রেনটির নিদিষ্ট গতিবেগ কত ছিল? (খ) অসমতাটি সমাধান করুন: 2x² < x+10 ৩
২৩৯। (ক) x এর জন্য সমাধান করুন: log x+log(x-1)=log(3x+12) (খ) 3^x+3^(2-x) =10 হলে x এর মান নির্ণয় করুন। ২
৩৪০। (ক) নিম্নের গুণোত্তর ধারার যোগফল নির্ণয় করুন: ১+১/৩ +১/৯ +.............+১/২১৮৭ (খ) ৫/৩২,৭/৮০ এবং ৫ ৭/১৬ এর ল.সা.গু. নির্ণয় করুন। ২
৩৪১। (ক) দশ বছর আগে পিতার বয়স, পুত্রের বয়সের ৩ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের সমষ্টি ৮৪ বছর হলে পিতা পুত্রের বয়সের পার্থক্য কত বছর? (খ) সমাধান করুন: ২ x^y=y^x=2y
৩৪২। (ক) একটি পরীক্ষায় ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন গণিতে ২০ জন পরিসংখ্যানে এবং ১০ জন উভয় বিষয়ে ফেল করে। দৈবভাবে একজন পরীক্ষার্থীকে বাছাই করলে তার পরিসংখ্যানে পাশ কিন্তু গণিতে ফেল করার সম্ভাবনা কত? (খ) √(2x+3)-√(x+2)=2 সমীকরণের বাস্তব সমাধান বের করুন। ২
৩৪৩। (ক) f(x)= √(4-x²) ফাংশনটির ডোমেইন (Domain) ও রেঞ্জ (Range) নির্ণয় করুন। (খ) 7~sin² θ+3~cos² θ=4 হলে tanθ এর মান নির্ণয় করুন। ৩
২৪৪। একটি মোবাইল ফোন টাওয়ারের শীর্ষ হতে দুটি মাইল পোস্টের অবনতি কোন (Angle of Depression) যথাক্রমে ৬০° ও ৩০°। যদি মাইল পোস্টদ্বয় টাওয়ারের একই পাশে হয় তবে টাওয়ারের পাদদেশ হতে দুরবর্তী পোস্টের দূরত্ব কত?
৫৪৫। (ক) একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি 2r থেকে বৃদ্ধি করে (2r + n) করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r এর মান নির্ণয় করুন। (খ) একটি রম্বসের (Rhombus) প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি.।। উক্ত রম্বসের একটি কোণ ৩০° হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করুন। ২
৩৪৬। দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের যোগফল ২০২ বর্গমিটার। এই দুই বর্গক্ষেত্রের বাহু দিয়ে তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৯৯ বর্গমিটার হলে, আয়তক্ষেত্রটির পরিধি নির্ণয় করুন।
৫
সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
বিষয় কোড ০১০ · · সেট নয়ন
৪৭। (ক) আলো কি কণা না তরঙ্গ দ্বারা গঠিত? আলোর ‘কণা’ বা ‘তরঙ্গ’ তত্ত্বের কোনটি আইনস্টাইনের ফটো-ইলেকট্রিক ইফেক্ট পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়? বিস্তারিত ব্যাখ্যা করুন। ১+১+৩=৫ (খ) মানব কর্ণের শ্রবণ প্রক্রিয়া এবং শ্রাব্যতার সীমা বর্ণনা করুন। (গ) সাধারণ আলো ও লেজার আলোর পার্থক্যগুলো বুঝিয়ে লিখুন। ২
৩৪৮। (ক) কৃত্রিম চুম্বক ও প্রাকৃতিক চুম্বকের মধ্যে ২টি পার্থক্য লিখুন। (খ) ম্যাগনেটিক ডোমেইন কী? প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক ও ফেরোম্যাগনেটিক পদার্থের পার্থক্য উদাহরণসহ লিখুন। ১+২=৩ (গ) মানব জীবনে এসিডের ক্ষতিকর প্রভাবগুলো কী কী? এসিডের অপব্যবহার নিয়ন্ত্রণে বাংলাদেশে বিদ্যমান আইন সমুহের মূল বক্তব্য উপস্থাপন করুন। ২+৩=৫
২৪৯। (ক) গঠনসহ পানির ভৌত ও রাসায়নিক ধর্ম আলোচনা করুন এবং এতে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব ব্যাখ্যা করুন। ৩+২=৫ (খ) রিভার্স অসমোসিস পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণের অসুবিধাগুলো লিখুন এবং উত্তরণের উপায় আলোচনা করুন। (গ) পি-এইচ (pH) নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে পানির বিশুদ্ধতা নিশ্চিত করা যায় তার ব্যাখ্যা দিন। ২
৩৫০। (ক) ফটোসেল কার্যকারিতার মূলনীতি চিত্রসহ ব্যাখ্যা করুন। (খ) দৃশ্যমান আলোর বর্ণালী বলতে কী বুঝায়? দৃশ্যমান বর্ণালীতে উপস্থিত বিভিন্ন রঙের তালিকা তৈরি করুন এবং এদের আনুমানিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর উল্লেখ করুন। ১+২=৩ (গ) বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর তুলনায় কম কেন তা ব্যাখ্যা করুন। ২
৫৫১। (ক) বায়ু দূষণের মূল কারণগুলো কী কী? বাতাসে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড এর কোনো উপকারিতা আছে কি? ব্যাখ্যা দিন। ২+৩=৫ (খ) খাদ্য সংরক্ষণ কেন প্রয়োজন? খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন এবং খাদ্য সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিকের শারীরবৃত্তীয় প্রভাব উল্লেখ করুন। ১+৪=৫
৫২। (ক) জিন ও জিনোম বলতে কী বোঝায়? ব্যাখ্যা দিন। (খ) ন্যানোটেকনোলজি কী? ন্যানোটেকনোলজির সাথে বায়োটেকনোলজির সম্পর্ক আলোচনা করুন। ১+২=৩ (গ) এক্স-রে (X-ray) এবং MRI কী? রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই পদ্ধতিগুলোর ব্যবহার ও সম্ভাব্য ঝুঁকি আলোচনা করুন। ২+৩=৫
২৫৩। (ক) কম্পিউটার বিজ্ঞানে ‘জিপিইউ’ ও ‘সিপিইউ’, বলতে কী বোঝায়? এদের মধ্যে মূল দুটি পার্থক্য লিখুন। ১+২=৩ (খ) সফটওয়্যার উন্নয়নের ধাপসমূহ সংক্ষেপে বর্ণনা করুন। (গ) প্লটার ও স্ক্যানারের কাজ কী? ‘Word/doc’ ফাইলের চেয়ে ‘PDF’ ফাইল ব্যবহার সুবিধাজনক- ব্যাখ্যা করুন। ২+৩=৫
২৫৪। (ক) পূর্ণরুপ লিখুন: RAM, MODEM, JPEG, PDF, Wi-Fi, HTML (খ) কৃত্রিম বুদ্ধিমত্তা কী? কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রসমূহ উল্লেখ করুন। ১+২=৩ (গ) ক্লাউড কম্পিউটিং কী? এর সুবিধাসমূহ লিখুন। ২ (ঘ) ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট কী? এর প্রয়োগ লিখুন। ২
৩৫৫। (ক) লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) এর উপাদান ও কার্যপ্রণালী বর্ণনা করুন। TCP/IP প্রটোকল সুইট এর গুরুত্ব বিশ্লেষণ করুন। ৩+২=৫ (খ) সমান ভোল্টেজের ডিসি প্রবাহ অপেক্ষা এসি প্রবাহ বেশি বিপজ্জনক কেন? ব্যাখ্যা দিন। (গ) এসি থেকে ডিসি এবং ডিসি থেকে এসি প্রবাহ কীভাবে পাওয়া যায় আলোচনা করুন। ৩
২৫৬। (ক) ট্রান্সফরমার কী? একটি মোবাইল চার্জারের মধ্যে প্রধান অংশগুলো কী কী এবং এটি কীভাবে ব্যাটারি চার্জ করে? ১+১+২=৪ (খ) ওয়াই-ফাই (Wi-Fi) এবং ওয়াইম্যাক্স (WiMax) এর পার্থক্য লিখুন। (গ) RL এবং RC বর্তনীর মধ্যে পার্থক্য কী? একটি RL এবং একটি RC বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ সময়ের সাথে কিভাবে পরিবর্তন হবে, প্রবাহ-সময় চিত্র অঙ্কন করে আলোচনা করুন। ১+৩=৪
২
