মূল কনটেন্টে যান
লিখিত পরীক্ষা১০৪টি প্রশ্ন

৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন

8টি বিষয়ের প্রশ্নপত্র, প্রতিটি প্রশ্নের নম্বরসহ। খাতায় লিখে অনুশীলন করার জন্য পাতাটি প্রিন্ট করে নিতে পারেন।

বাংলা ১ম পত্র

বিষয় কোড ০০১ · পূর্ণমান ১০০ · সেট চক্রবাক

  1. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন : × ৫ = ৩০ (ক) অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ আলোচনা করুন। (খ) নিচের বানানগুলোর শুদ্ধরূপ লিখুনঃ কথপোকথোন; জ্বাজ্জল্যমাণ; রেজিষ্ট্রেশন; গধর্ব; ব্যাক্তিত্ব; নিশিথিনি। (গ) কোন কোন বৈশিষ্ট্যের উপর বাক্যের সার্থকতা নির্ভর করে তা ব্যাখ্যা করুন। (ঘ) নিচের বাগধারা ও প্রবাদ-প্রবচনগুলো ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য গঠন করুন। কেউকেটা; ঘরের শত্রু বিভীষণ; গো-মূর্খ; গড্ডলিকা প্রবাহ; জলে কুমির ডাঙায় বাঘ; সাক্ষী গোপাল। (ঙ) শব্দগঠন কী? বাংলা ভাষায় শব্দগঠনের পাঁচটি প্রক্রিয়া উদাহরণসহ লিখুন।

  2. (ক) ভাব-সম্প্রসারণ করুন: জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। অথবা (খ) ভাব-সম্প্রসারণ করুন: এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।

    ২০
  3. (ক) সারমর্ম লিখুনঃ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থরোথরো। তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে। অথবা, (খ) সারাংশ লিখুন: নীরব ভাষায় বৃক্ষ আমাদের স্বার্থকতার গান গেয়ে শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম: পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে। আর, এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মা সৃষ্টি করতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্বতা, তাই তো আত্মা। নমুনা সারাংশ:  বৃক্ষ মানবজীবনের প্রতিরূপক। জীবন ও ধর্ম, প্রকৃতি ও মানুষ উভয়ের মূলকথা হলো বৃদ্ধি। মানুষ বৃক্ষ ও অন্যান্য প্রাণী অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ তার বৃদ্ধির ভার তার উপরই ন্যস্ত। তবে এ বৃদ্ধি যতটা না শারীরিক তারচেয়ে বেশি আত্মিক। আর এই আত্মাও তাকে তৈরি করে নিতে হয়।

    ২০
  4. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন: (ক) চর্যাপদ কবে, কোথায় এবং কে আবিষ্কার করেন? (খ) মহাকাব্যের তিনটি প্রধান বৈশিষ্ট্য লিখুন। (গ) কবি বিহারীলাল চক্রবর্তীর বিশেষত্ব নিরূপণ করুন। (ঘ) ‘মেঘনাদবধ’ কাব্যের নায়ক কে এবং কেন? (ঙ) বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব কতখানি? (চ) কাজী নজরুল ইসলামের ‘রিক্তের বেদন’, ‘যুগবাণী’ ও ‘চক্রবাক’ কী জাতীয় গ্রন্থ? (ছ) নাট্যকার মুনীর চৌধুরীর পরিচয় দিন। (জ) নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান আলোচনা করুন। (ঝ) উপন্যাসের নাম উল্লেখ করে সৈয়দ ওয়ালীউল্লাহর স্বাতন্ত্র্য নিরুপণ করুন। (ঞ) রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণকাহিনিভিত্তিক তিনটি গ্রন্থের নাম লিখুন।

    ৩ × ১০ = ৩০

বাংলা ২য় পত্র

বিষয় কোড ০০২ · পূর্ণমান ১০০ · সেট চক্রবাক

  1. বাংলায় অনুবাদ করুন: The aim of education is to make a man fully fit for himself and the society. It means to develop the whole man, his body, mind and soul. It is education which aims at providing a child with opportunities so that it can bring to light its all latent qualities. An educated man should be gentle, polite, thoughtful, creative, kind, respectful, sympathetic and co-operative. So, all of us should try our best to be educated and to serve humanity and the state.

    ১৫
  2. করোনাকালে শিক্ষাব্যবস্থার ক্ষতি প্রসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার একটি কাল্পনিক সংলাপ রচনা করুন।

    ১৫
  3. (ক) বাংলাদেশের ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস ব্যাখ্যা করে এর ইতিবাচকতা প্রসঙ্গে প্রবাসী বন্ধুকে একটি পত্র লিখুন। অথবা, (খ) সিলেটের বন্যা পরিস্থিতির অবনতির কারণে বন্যার্তদের সাহায্য প্রদান প্রসঙ্গে যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লিখুন।

  4. মুক্তিযুদ্ধভিত্তিক যে-কোনো একটি গ্রন্থের সমালোচনা লিপিবদ্ধ করুন।

    ১৫
  5. যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন। (ক) মুক্তিযুদ্ধ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) বাংলাদেশের কৃষির যান্ত্রিকীকরণ। (গ) দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার। (ঘ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্বপরিস্থিতি। (ঙ) পদ্মা সেতু: বাঙালির গর্ব, বাঙালির অহংকার।

    ৪০

ইংরেজি

বিষয় কোড ০০৩ · পূর্ণমান ২০০ · সেট মাছারাঙা

  1. ১০Part-A

  2. ১১Write the meanings of the following words in English (The words are underlined): (a) cold turkey (b) predators (c) simulator (d) to spearhead (e) navigate

    1×5=5
  3. ১২Fill in the empty cells with words indicating appropriate parts of speech: Noun Verb Adjective (a) empower × × (b) immersive demon × (c) (d) × psychological attainment (e) ×

    1 × 5 = 5
  4. ১৩Make sentences with each of the following words and phrases. Copying any sentence from the passage above must be avoided. (a) mental health (b) positive approach (c) responsibility (d) suspicion (e) teenage (f) academic (g) communicate (h) embrace (i) uncharted (j) embed

    1×10=10
  5. ১৪Give an antonym for each of the following words and make sentences with the antonyms: (a) powerful (b) active (c) connect (d) technological (e) confidence

    2 × 5 = 10
  6. ১৫Summarize the passage in your own words (within 100 words).

    20
  7. ১৬Write a letter to the editor of an English daily suggesting how best to deal with the digital world for learning.

    20
  8. ১৭Part B

  9. ১৮Translate the following text into Bangla: Bangladesh is one of the largest deltas in the world, formed with the fertile silt washed down from the Himalayan highlands by some of the mightiest rivers of Asia, notably, the Ganges and the Brahmaputra. These rivers, together with their countless tributaries, sweep across the vast basin in a bewildering tangle of channels and streams. Acting as arteries, this complicated hydrography is largely responsible for shaping the destiny of the land and its people. While flowing downwards from the melting snow of the Himalayan glaciers, these streams deposit enormous volumes of fertilizing silt before spilling into the Bay of Bengal. The rich alluvium of the rivers enriches the land and sustains a teaming population. The same rivers often change their courses and engulf many human settlements located on their banks and cause untold miseries to the people during devastating floods. The rivers are, therefore, the sources of both joy and sufferings to the people of Bangladesh.

    25
  10. ১৯Translate the following passage into English: বাংলা ও বাঙালি সংস্কৃতির উৎসে যদি আমরা যাই তাহলে দেখবো, বাংলা ভাষা প্রায় হাজার বছরের প্রাচীন। কিন্তু, জাতিসত্তা হিসেবে বাঙালির বয়স কয়েক হাজার বছর। এখানে বিভিন্ন জাতি-উপজাতি আগমনের ফলে, নানা বর্ণ ও জাতির মিশ্রণে বাঙালি একটি মিশ্র জাতিসত্তা হিসেবে বিকশিত হয়েছে। ককেশীয়, ভোটচিন, অস্ট্রিক, নিগ্রোয়েড ইত্যাদি বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণেই বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে এই ভূখণ্ডে। উভয় বঙ্গের বিভিন্ন অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানব বসতির প্রমাণ ও উপকরণ আবিষ্কৃত হয়েছে। এসবের বিশদ আলোচনায় না গিয়েও বলা চলে যে যখন ইতিহাসের যবনিকা উন্মোচিত হলো সে সময়ও বিভিন্ন উপজাতি গোষ্ঠীর নামানুসারে বাংলায় বেশ কিছু জনপদের পরিচয় আমরা প্রাচীন আর্য গ্রন্থসমূহ, যেমন রামায়ণ, মহাভারত ও অন্যান্য আদিগ্রন্থ যেমন কৌটিল্যের অর্থশাস্ত্রে পাচ্ছি। পুণ্ড্র, বঙ্গ, কলিঙ্গ, গৌড়, হরিকেল ইত্যাদি নাম যেমন জনপদের, তেমনি বিভিন্ন কৌম বা উপজাতির। আজ এসব কৌমের আলাদা পরিচয় আর নেই। এরা সবাই এক হয়ে মিশে গিয়ে বাঙালি নাম নিয়েছে, বাঙালি হিসেবে পরিচিত হচ্ছে। বাংলা এদের সবার মুখের ভাষা।

    25

বাংলাদেশ বিষয়াবলি

বিষয় কোড ০০৫ · পূর্ণমান ২০০ · সেট শঙ্খচিল

  1. ২০(ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে গঠিত ‘মুজিবনগর সরকার’-এর পরিচয় দিন। (খ) মুক্তিযুদ্ধ পরিচালনায় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অবদান বিশ্লেষণ করুন। ১০ (গ) বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারকে কি প্রবাসী সরকার বলা যায়? ৫

  2. ২১(ক) ‘সংবিধানই বাংলাদেশের সর্বোচ্চ আইন’-ব্যাখ্যা করুন। (খ) সংবিধান সংশোধনের প্রক্রিয়া সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখপূর্বক বর্ণনা করুন। ১০ (গ) সংবিধান অনুসারে হাইকোর্টের একজন বিচারপতিকে অপসারণের প্রক্রিয়া আলোচনা করুন। ৫

  3. ২২(ক) বাংলাদেশের সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার সংক্ষিপ্ত পরিচয় দিন। (খ) পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পরিচয় উপস্থাপন করুন। ১০ (গ) সাঁওতাল অথবা গারো জাতিসত্তার জীবনাচরণ বর্ণনা করুন। ৫

  4. ২৩(ক) প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কী বোঝায়? (খ) উয়ারী-বটেশ্বর-এর পরিচয় দিন। ১০ (গ) ‘প্রত্নতাত্ত্বিক নিদর্শন পর্যটক আকর্ষণের গুরুত্বপূর্ণ উপাদান’- ব্যাখ্যা করুন। ৫

  5. ২৪(ক) ‘সুনীল অর্থনীত’ কী? (খ) সুনীল অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিতে কীভাবে অবদান রাখতে পারে তা আলোচনা করুন। ১০ (গ) সামুদ্রিক সম্পদ আহরণে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রম বর্ণনা করুন। ৫

  6. ২৫(ক) মেগা প্রকল্প কী? (খ) পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভবিষ্যৎ চিত্র অঙ্কন করুন। ১০ (গ) ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরিচয় দিন। ৫

  7. ২৬(ক) কৃষি গবেষণা বলতে কী বোঝায়? (খ) খাদ্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের অবদান নিরূপণ করুন। ১০ (গ) ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকারের ভূমিকা বর্ণনা করুন। ৫

  8. ২৭(ক) ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বলতে কী বোঝায়? (খ) বাংলাদেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’-কে কাজে লাগাতে হলে করণীয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিন। ১০ (গ) দক্ষতা উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। ৫

  9. ২৮(ক) বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে কী বোঝায়? (খ) বুদ্ধিবৃত্তিক সম্পদ প্রধানত কত প্রকার? উদাহরণসহ পরিচয় দিন। ১০ (গ) বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের ভূমিকা বর্ণনা করুন। ৫

  10. ২৯টীকা লিখুন (যে-কোনো চারটি): (ক) ৭ই মার্চের ভাষণ (খ) বাংলা একাডেমি (গ) মুক্তিযুদ্ধ জাদুঘর (ঘ) মঙ্গল শোভাযাত্রা (ঙ) বাউল সঙ্গীত (চ) ভিশন ২০৪১

    ৫ × ৪ = ২০

আন্তর্জাতিক বিষয়াবলি

বিষয় কোড ০০৭ · পূর্ণমান ১০০ · সেট কনকচাঁপা

  1. ৩০যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন: (ক) রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণ কী? আপনি কি মনে করেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে? মতামত দিন। (খ) ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত কোন চুক্তি অনুযায়ী ‘যৌথ নদী কমিশন’ প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের জন্য যৌথ নদীগুলোর ন্যায্য পানি প্রাপ্যতার ক্ষেত্রে এই কমিশনের ভূমিকা বিশ্লেষণ করুন। (গ) শ্রীলংকার বর্তমান অর্থনৈতিক সংকটের প্রধান কারণ কী? শ্রীলংকা কীভাবে এ অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারে? মতামত দিন (ঘ) মিয়ানমারের বর্তমান রাজনৈতিক সংকট কি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দিন।

    ১৫ × ৩ = ৪৫
  2. ৩১নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন। (ক) সাংহাই সহযোগিতা সংস্থার উদ্দেশ্য কী? সংক্ষেপে আলোচনা করুন। (খ) ন্যাটোর মূল উদ্দেশ্য কী? আপনি কি মনে করেন ন্যাটো তার উদ্দেশ্য পূরণে কার্যকর ভূমিকা রাখছে? (গ) QUAD বলতে কী বোঝায়? QUAD গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কী কী? (ঘ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট ব্যবস্থায় ভেটো ক্ষমতার বিধান রাখার অন্তর্নিহিত যুক্তি কী? (ঙ) বহুপাক্ষিকতা (Multilateralism) মানে কী? বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে কি এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে? (চ) Soft power বলতে কী বোঝায়? রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নে এটির প্রয়োগ কতটুকু বাস্তবসম্মত? (ছ) হাইব্রিড যুদ্ধ কী? হাইব্রিড যুদ্ধের লক্ষ্য কী? (জ) নিষেধাজ্ঞা কী? ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার উপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে কতটা প্রভাবিত করেছে? (ঝ) ‘ব্যাকডোর কূটনীতি’ বলতে কী বোঝায়? সংক্ষেপে আলোচনা করুন। (ঞ) ‘খাদ্য জাতীয়তাবাদ’ (Food Nationalism) বলতে কী বোঝায়? কেন এর উদ্ভব হয়?

    ৪ × ১০ = ৪০
  3. ৩২পূর্ব ইউরোপে বাংলাদেশী মানবসম্পদের একটি সম্ভাবনাময় শ্রমবাজার রয়েছে। এ সম্ভাবনাকে ব্যাপকভাবে কাজে লাগাতে সরকারকে উদ্দেশ্য করে একটি পরামর্শপত্র লিখুন।

    ১৫

গাণিতিক যুক্তি

বিষয় কোড ০০৮ · পূর্ণমান ৫০ · সেট করবী

  1. ৩৩২.৫ (খ) যদি m^x=n^y=p^z=r^w হয়, তবে দেখান যে, log_n(mpr) = y(1/x + 1/z +1/w) ২.৫

    প্রশ্নের চিত্র
  2. ৩৪(ক) বার্ষিক ৫% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ১০,০০০ টাকা একটি সঞ্চয়ী হিসাবে জমা রাখা হলো। বছর শেষে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে? ২.৫ (খ) করিম ও রহিমের আয়ের অনুপাত ৩ : ৪। তাদের ব্যয়ের অনুপাত ৪ : ৫। যদি করিমের সঞ্চয় তার আয়ের ১/৪ অংশ হয়, তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করুন। ২.৫

  3. ৩৫(ক) একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য অপেক্ষা ২৫ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত? ২.৫ (খ) উৎপাদকে বিশ্লেষণ করুন: 4a²+ 1/4a² -2+4a-1/a ২.৫

  4. ৩৬(ক) x² –5x+6>0 অসমতাটির সমাধান করুন। ২.৫ (খ) সমাধান করুন: y ( 3 + x)= x (6+y),3( 3 + x)= 5 (y – 1) ২.৫

  5. ৩৭(ক) মান বের করুন: (5.3^m – 9.3^(m-1))/(3^m – 3^(m-1)) ২.৫ (খ) সমাধান করুন: log₁₀ x=- 3 ২.৫

  6. ৩৮একটি সমান্তর ধারার p তম পদটি q এবং q তম পদটি p। দেখান যে, r তম পদটি (p+q-r) এবং (p+q) তম পদটি শূন্য হবে।

  7. ৪০৩, ৪ ও ৫ সে.মি. ধারবিশিষ্ট তিনটি ছোট ঘনক গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। ছোট ঘনকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফল ও বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করুন।

  8. ৪১একজন ব্যক্তির ১০ জন বন্ধু আছেন যাঁদের মধ্যে ৪ জন অনাত্মীয়। তিনি কত প্রকারে ৭ জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন, যাঁদের মধ্যে ৪ জন আত্মীয় থাকবেন?

  9. ৪২একটি দেয়ালের শীর্ষবিন্দু থেকে একটি রড ভূমিতে ৬০° কোণ উৎপন্ন করে। অন্য একটি রড প্রথম রডের ভূমির স্পর্শবিন্দু হতে ৪২ ফুট পেছনে ভূমিতে ৪৫° কোণ উৎপন্ন করে। দেয়ালটির উচ্চতা নির্ণয় করুন।

  10. ৪৩একটি ক্লাসে ২৫ জন শিক্ষার্থী আছে। তাদের মধ্যে ১২ জন অর্থনীতি পাঠ করে। ৮ জন অর্থনীতি পাঠ করে কিন্তু সমাজবিজ্ঞান পাঠ করে না। কতজন অর্থনীতি ও সমাজবিজ্ঞান পাঠ করে এবং কতজন সমাজবিজ্ঞান পাঠ করে কিন্তু অর্থনীতি পাঠ করে না তা নির্ণয় করুন।

  11. ৪৪একজন ঠিকাদারের/প্রকৌশলীর প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা ২/৩ এবং ইলেকট্রিক কাজের চুক্তি না পাওয়ার সম্ভাব্যতা ৫/৯ । যদি কমপক্ষে একটি কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা ৪/৫ হয়, তাহলে উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা নির্ণয় করুন।

মানসিক দক্ষতা

  1. কোন বানানটি সঠিক?

    1. .পুরস্কার
    2. .পূরস্কার
    3. .পুরষ্কার
    4. .পূরষ্কার

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  2. কোনটি সঠিক?

    1. .ভদ্রতাচিত
    2. .ভদ্রোচিত
    3. .ভদ্রাচিত
    4. .ভদ্রতচিত

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  3. নিচের কোন শব্দটি একাধিক অর্থবোধক শব্দ নয়?

    1. .address
    2. .current
    3. .band
    4. .sky

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  4. N এবং R এর মাঝখানে মধ্যবর্তী অক্ষরটির ডান দিকের পঞ্চম অক্ষরের পরের অক্ষরটি কী?

    1. .V
    2. .T
    3. .U
    4. .W

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  5. মনোভাব : উদারচেতা : : শিক্ষা : ?

    1. .আনুষ্ঠানিক
    2. .উপানুষ্ঠানিক
    3. .সর্বজনীন
    4. .কুসংস্কার

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  6. The situation has come to a head- এর অর্থ-

    1. .পরিস্থিতির উন্নতি ঘটেছে
    2. .পরিস্থিতি সবচেয়ে ভাল অবস্থায় দাঁড়িয়েছে
    3. .পরিস্থিতির অবনতি ঘটেছে
    4. .পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  7. উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কী করতে হবে?

    1. .সামনের দিকে ঝুঁকতে হবে
    2. .হাঁটু কিছুটা ভাঁজ করতে হবে
    3. .গোড়ালি উঁচু করতে হবে
    4. .এর সবগুলো

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  8. A-এর পুত্র B-এর স্ত্রী C, যার বোন D B-এর ভাই E-এর স্ত্রী। তাহলে D এবং A-এর মধ্যকার সম্পর্ক কোনটি?

    1. .পিতা-কন্যা
    2. .চাচা-ভাতিজি
    3. .শ্বশুর-পুত্রবধূ
    4. .ভাই-বোন

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  9. যদি L = +, M = –, N = ÷ এবং O = × হয়, তাহলে, ১৮০৩৬ N ১২ M ৬ L৭ এর মান কত?

    1. .১৫০০
    2. .২৫০৪
    3. .১৫০৪
    4. .কোনটি নয়

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  10. ১০P J-এর চেয়ে বড়; S M এর চেয়ে বড়; R S-এর মতো বড় না হলেও J-এর চেয়ে বড়; M J-এর মতো বড় নয়। তাহলে সবচেয়ে ছোট কোনটি?

    1. .J
    2. .P
    3. .R
    4. .M

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  11. ১১অভিধানে কোন শব্দটি প্রথমে আসবে?

    1. .Beauty
    2. .Beautifull
    3. .Beam
    4. .Begin

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  12. ১২কোনটি ছাড়া নাটক লেখা অসম্ভব?

    1. .প্রযোজক
    2. .নায়ক
    3. .পরিচালক
    4. .প্লট

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  13. ১৩Which is the correct Spelling?

    1. .Miscellaneous
    2. .Miscelaneous
    3. .Miscelleneous
    4. .Micellanaus

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  14. ১৪প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?৬৮৭৩৬৬৪৪৯২৪৪৮?

    1. .৯৬
    2. .৩৫
    3. .৯৫
    4. .৪১

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  15. ১৫১ থেকে ১০০ পর্যন্ত গণনার সময় কতবার ‘৯’ অঙ্কটি আসবে?

    1. .২১
    2. .২০
    3. .১১
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  16. ১৬√৪৯-০.০০৪=?

    1. .৯.৯৬৬
    2. .৬.৯৬৯
    3. .৬৯.৬৯
    4. .৬.৯৯৬

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  17. ১৭যদি একটি বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পায় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

    1. .9
    2. .12
    3. .16
    4. .18

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  18. ১৮যদি ইংরেজি বর্ণমালা হতে M বর্ণটি বাদ দেওয়া হয় তাহলে বর্ণমালার মাঝের বর্ণটি কী হবে?

    1. .O
    2. .P
    3. .N
    4. .Q

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  19. ১৯হ, রু, নি, সা-এর সঙ্গে কোন বর্ণ যোগ দিয়ে বর্ণগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?

    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  20. ২০একটি স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত ৭:৩। যদি স্কুলে মেয়ের সংখ্যা ২১০ হয় তবে ছেলের সংখ্যা কত?

    1. .১৪৭
    2. .৬৩
    3. .৪৯০
    4. .২৭০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  21. ২১মতিন প্রতি মাসে ১০% হারে বর্ধিত বেতন পায়। যদি তিনবার বৃদ্ধির পর তার বেতন ১৩,৩১০ টাকা হয়, তবে প্রথমে তার বেতন কত ছিল?

    1. .৯,০০০ টাকা
    2. .১০,০০০ টাকা
    3. .১১,০০০ টাকা
    4. .১২,০০০ টাকা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  22. ২২ডাক্তার রোগীকে প্রতি ২ ঘণ্টা পর পর খাওয়ার জন্য ৬টি বড়ি দিলেন। শেষ বড়িটি রোগী কত ঘণ্টা পরে খাবেন?

    1. .৬ ঘণ্টা
    2. .৮ ঘণ্টা
    3. .১০ ঘণ্টা
    4. .১২ ঘণ্টা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  23. ২৩কোন বানানটি সঠিক?

    1. .প্রনয়ন
    2. .প্রনয়ণ
    3. .প্রণয়ন
    4. .প্রণয়ণ

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  24. ২৪কোন শব্দটি সূর্য শব্দের সমার্থক শব্দ নয়?

    1. .আদিত্য
    2. .ভানু
    3. .অদ্রি
    4. .সবিতা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  25. ২৫DETERMINATION শব্দটি থেকে কিছু বর্ণ নিয়ে নিচের কোন শব্দটি গঠন করা সম্ভব?

    1. .MODERATION
    2. .MOTTION
    3. .ROTATION
    4. .MENTION

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  26. ২৬নিচের কোনটি ব্যতিক্রম?

    1. .উত্তর
    2. .ঈশান
    3. .মার্তণ্ড
    4. .নৈর্ঋত

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  27. ২৭প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .৩৮
    2. .৪২
    3. .৪৮
    4. .৫৪

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  28. ২৮প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসাতে হবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .১৫
    4. .১৬

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  29. ২৯নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .১০
    3. .১২
    4. .১৪

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  30. ৩০নিচের চিত্রটি বর্গাকার করতে কয়টি ত্রিভুজ লাগবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  31. ৩১প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .১৫১
    2. .১৫২
    3. .১৫৩
    4. .১৫৪

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  32. ৩২A পূর্ব দিকে ৫ কিলোমিটার হাঁটার পর বামদিকে ৩ কিলোমিটার হাঁটলেন। আবার বামে ২ কিলোমিটার হাঁটলেন। এবারে তাঁর মুখ কোন দিকে?

    1. .পূর্ব
    2. .পশ্চিম
    3. .উত্তর
    4. .দক্ষিণ

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  33. ৩৩A এবং B দুই বন্ধু, S A- এর বোন, P B- এর ভাই। S- এর মেয়ের ভাইয়ের পিতা P। P এবং S-এর সম্পর্ক কী?

    1. .ভাই-বোন
    2. .স্বামী-স্ত্রী
    3. .বাবা-মা
    4. .কোন সম্পর্ক নেই

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  34. ৩৪বীজ : ফল : : মুক্তা : ?

    1. .নেকলেস
    2. .ঝিনুক
    3. .আংটি
    4. .শামুক

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  35. ৩৫Cricket শুধু একটা খেলা নয়, এটা এক প্রকার ____।

    1. .পাখি
    2. .ফুল
    3. .খাবার
    4. .পতঙ্গ

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  36. ৩৬যদি ENGLAND-কে ১২৩৪৫২৬ সংখ্যা হিসেবে লেখা হয় এবং FRANCE-কে ৭৮৫২৯১ হিসাব লেখা হয়, তাহলে GREECE-এর ক্ষেত্রে সংখ্যাটি কী লেখা হবে?

    1. .৩৯২২৯১
    2. .৩৮২২৯১
    3. .৩৮১১৯১
    4. .৩৯২১৯১

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  37. ৩৭আয়নায় ‘QUALITY’-এর প্রতিবিম্ব কোনটি?

    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  38. ৩৮সমার্থক শব্দের জোড়া কোনটি?

    1. .Private and public
    2. .Intrusive and invasive
    3. .Mysterious and Unknown
    4. .Common and unique

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  39. ৩৯যদি GAMES-এর বানান HBNFT হয়, তবে SPORTS-এর বানান একটি শব্দ হবে?

    1. .RONQSR
    2. .TQPSUT
    3. .ROQSR
    4. .RQNOSR

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  40. ৪০নিচের কোন এলোমেলো বর্ণগুচ্ছ সাজিয়ে লিখলে মানবদেহ সম্পর্কিত একটি শব্দ হবে?

    1. .IETM
    2. .APPRE
    3. .LYEBL
    4. .OVLE

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  41. ৪১দুইটি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান কিন্তু ____ সমান নয়।

    1. .ঘনত্ব
    2. .পানি
    3. .আয়তন
    4. .গভীরতা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  42. ৪২তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা কিসের সাথে সম্পর্কযুক্ত?

    1. .সমতল
    2. .বিন্দু
    3. .দৈর্ঘ্য
    4. .প্রস্থ

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  43. ৪৩স্থির পানিতে একজন মানুষের নৌকার বেগ ৬ কি.মি./ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?

    1. .২ কি.মি./ঘণ্টা
    2. .৩ কি.মি./ঘণ্টা
    3. .৪ কি.মি./ঘণ্টা
    4. .৬ কি.মি./ঘণ্টা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  44. ৪৪যদি দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৩:২ হয়, তবে এদের ক্ষেত্রফলের অনুপাত কত?

    1. .৩:২
    2. .৩:৪
    3. .৯:৪
    4. .৪:৯

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  45. ৪৫যদি একটি ত্রিভুজের দুই বাহুর মান ৫ এবং ৬ হয়, তবে তৃতীয় বাহুর জন্য কোন মানটি প্রযোজ্য নয়?

    1. .
    2. .
    3. .
    4. .১২

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  46. ৪৬‘প্রসূন’ এর প্রতিশব্দ হলো–

    1. .ভ্রমর
    2. .ফল
    3. .পুষ্প
    4. .বৃষ্টি

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  47. ৪৭‘বাতিকগ্রস্ততা’ সমস্যা সমাধানে কার সাহায্য প্রয়োজন?

    1. .চিকিৎসা মনোবিজ্ঞানী
    2. .ডাক্তার
    3. .সমাজ মনোবিজ্ঞানী
    4. .জ্যোতিষী

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  48. ৪৮নিচের কোনটি মৌলিক সংখ্যা?

    1. .৯১
    2. .১৪৩
    3. .৪৭
    4. .৮৭

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  49. ৪৯একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১ মিনিট স্লো (slow) হয়, ১ ঘণ্টা স্লো হতে ঘড়িটির কত দিন লাগবে?

    1. .১২ দিন
    2. .৩০ দিন
    3. .৬০ দিন
    4. .৬০ ঘণ্টা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  50. ৫০বাস : রাস্তা : : ট্রেন : ?

    1. .টিকেট
    2. .রেলপথ
    3. .যাত্রী
    4. .স্টেশন

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিষয় কোড ০১০ · পূর্ণমান ১০০ · সেট গন্ধরাজ

  1. ৪৫Part A: সাধারণ বিজ্ঞান

  2. ৪৬(ক) সংজ্ঞা দিন: LPG ও CNG (খ) জিন ক্লোনিং কী? ১ (গ) চিকিৎসা ও কৃষিক্ষেত্রে জিন ক্লোনিং পদ্ধতির গুরুত্ব বর্ণনা করুন। ৩ (ঘ) মাঙ্কি পক্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিন। ২.৫

  3. ৪৭(ক) জারণ ও বিজারণ একই সাথে ঘটে।- উদাহরণসহ ব্যাখ্যা করুন। ৩.৫ (খ) নির্দেশকের বর্ণ পরিবর্তিত হয় কেন? ১.৫ (গ) সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়।– ব্যাখ্যা করুন। ২.৫

  4. ৪৮(ক) চৌম্বক ডোমেইন-এর সংজ্ঞা দিন। ১.৫ (খ) ‘হিস্টেরেসিস লুপ’ ব্যাখ্যা করুন। (গ) পৃথিবী একটি বিরাট চুম্বক– উক্তিটি ব্যাখ্যা করুন। ২ (ঘ) একটি চুম্বক থেকে কয়টি চুম্বক পাওয়া সম্ভব? ১

  5. ৪৯(ক) সবুজ জ্বালানি কী? (খ) পেট্রোলের আগুন পানি দিয়ে নিভানো যায় না কেন? ২.৫ (গ) সীতাকুণ্ড ট্র্যাজেডির সম্ভাব্য কারণ বর্ণনা করুন। ৩ (ঘ) সিঙ্ক-হোল কী? ১

  6. ৫০(ক) বাংলাদেশের কয়লা ক্ষেত্রগুলোর নাম লিখুন। কয়লার ক্যালরি পরিমাপের একক কী? ৩.৫ (খ) প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের সংক্ষিপ্ত বিবরণ দিন। (গ) কৃষ্ণ গহ্বর কী? ১

  7. ৫১(ক) পুরো বায়ুমণ্ডলের ভর কত? (খ) শতকরা পরিমাণ উল্লেখপূর্বক বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম লিখুন। ২.৫ (গ) পরিবেশের জন্য ট্রপোমণ্ডলের গুরুত্ব আলোচনা করুন। ৩ (ঘ) দাবানল কী? ১

  8. ৫২(ক) শব্দের তরঙ্গদৈর্ঘ্য সাদা আলোর তরঙ্গদৈর্ঘ্যের সমান হলে কি কোনো সমস্যার উদ্ভব হবে? (খ) কোনো যন্ত্র ছাড়া কীভাবে লেন্স শনাক্ত করা যাবে? ২ (গ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা দিন। মরীচিকা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লিখুন। ৩.৫

  9. ৫৩(ক) রেডিওথেরাপি ও কেমোথেরাপির মধ্যে পার্থক্য লিখুন। থেরাপি দুটির পার্শ্বপ্রতিক্রিয়াগুলো লিখুন। ৩.৫ (খ) সকল এনজাইমই প্রোটিন কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়– ব্যাখ্যা করুন। (গ) বিপদ সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন? ২

  10. ৫৪Part B: Computer and Information Technology

  11. ৫৫Part C: Electrical and Electronic Technology