৪১তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন
8টি বিষয়ের প্রশ্নপত্র, প্রতিটি প্রশ্নের নম্বরসহ। খাতায় লিখে অনুশীলন করার জন্য পাতাটি প্রিন্ট করে নিতে পারেন।
বাংলা ১ম পত্র
বিষয় কোড ০০১ · পূর্ণমান ১০০ · সেট কীর্তনখোলা
১। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: (ক) নিচের প্রতিটি উপসর্গযোগে দুটি করে শব্দগঠন করুন: অনা, আ, পরা, অব, নির, বি (খ) বাংলা একাডেমি প্রণীত ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ অনুসারে তৎসম শব্দের বানানের সূত্রসমূহ দৃষ্টান্তসহ লিখুন। (গ) নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুনঃ (১) গাছটি সমূলসহ উৎপাটন হয়েছে। (২) ষষ্টদশতম প্রতিযোগীতায় সে পুরস্কৃত হয়েছে। (৩) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত। (8) কেবলমাত্র তার বৈমাত্রেয় সহোদর উপস্থিত ছিল। (৫) দুরাকাঙ্ক্ষা সর্বদা পরিতাজ্য। (৬) পরবর্তীতে এলে তার অপমান হওয়ার সম্ভাবনা আছে। (ঘ) নিচের বাগধারা ও প্রবাদ-প্রবচনগুলো ব্যবহার করে অর্থপূর্ণ বাক্যগঠন করুন। জড়ভরত: হাড়হদ্দ, ডাকাবুকো; সাত ঘাটের কানাকড়ি। উনা ভাতে দুনা বল; বাঁশের চেয়ে কঞ্চি দড় (ঙ) পাশে প্রদত্ত নির্দেশ অনুসারে বাক্যগুলো রূপান্তর করুন: (১) যা করবার তা করেছি। (সরল বাক্য) (২) আমৃত্যু এ কথা মনে রাখব। (জটিল বাক্য) (৩) কথক অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক বাক্য) (৪) কেউ অন্ধের দুঃখ বুঝলো না। (প্রশ্নবাচক বাক্য) (৫) মাতৃভূমিকে সবাই ভালবাসে। (নেতিবাচক বাক্য) (৬) পাখিটি খুবই সুন্দর। (বিস্ময়বাচক বাকা)
৬×৫=৩০২। ভাব-সম্প্রসারণ করুন: (ক) জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অথবা (খ) মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
২০৩। সারমর্ম লিখুন: (ক) তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ! তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব-দেউল সকল দেবতার। কেন খুঁজে ফের দেবতা-ঠাকুর মৃত-পুঁথি-কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে! অথবা (খ) জীবনের একটা প্রত্যক্ষ মূল্যবান উপকরণ হলো হাসি ও আনন্দ। প্রত্যেক কাজে যার আনন্দ তার চেয়ে সুখী আর কেউ নয়। জীবনে যে পুরোপুরি আনন্দ পেতে জানে আমরা তাকে দেখে বিস্মিত হই। কারণ নিত্যকার কাজের ভেতর সে এমন একটা কিছুর সন্ধান পেয়েছে যা তার নিজের জীবনকে সুন্দর ও শোভন করেছে এবং পরিপার্শ্বসহ আরও দশজনের জীবনকে আনন্দময় করে তুলেছে। এই যে এমন এক অমূল্য স্ফূর্তি যার ফলে সংসারকে মরুভূমি বলে বোধ না হয়ে পারিজাত কানন বলে মনে হয়, এই বোধের সন্ধান সকলে পায় না-যে পায় সে ভাগ্যবান। এখন আনন্দময় মানুষের সংখ্যা যেখানে বেশি সেখান থেকে পঙ্কিলতা আপনা-আপনি দূরে পালায়। সেখানে প্রেম-পবিত্রতা সর্বদা বিরাজ করে।
২০
বাংলা ২য় পত্র
বিষয় কোড ০০২ · পূর্ণমান ১০০ · সেট কীর্তনখোলা
৫। বাংলায় অনুবাদ করুন: Blue economy means extraction of the resources of sea for the growth of an economy. Bangladesh has settled maritime boundary disputes with Myanmar in 2012 and with India m 2014 through an arbitral method. It is estimated that Bangladesh has acquired 118,813 square kilometers of the Bay of Bengal. It is estimated that the resources from the sea of Bangladesh constitute 81 percent of the resources existing in Land territory. Within the jurisdiction of Bangladesh, the sea is endowed with immense and precious natural resources, living and non-living Besides fish and other animals. Bangladesh could also have gas fields as it is reported that Myanmar has discovered a large gas field on its area of the sea. We need to preserve the ecosystems of the seas which are reportedly being degraded at an unprecedented rate, and this is not an issue only for Bangladesh. It should be addressed in cooperation with other countries.
১৫৬। বাঙালির স্বাধীনতা আন্দোলনে উনসত্তরের গণঅভ্যুত্থানের গুরুত্ব সম্পর্কে ছাত্র ও শিক্ষকের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন বা সংলাপ রচনা করুন।
১৫৭। (ক) বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ রোধে করণীয় সম্পর্কে নির্দেশনাসহ দৈনিক সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন প্রস্তুত করুন। অথবা (খ) পেশাগত জীবনে সাফল্য অর্জনের লক্ষ্যে বাংলা ভাষার পাশাপাশি অন্য আরেকটি ভাষাতেও সমান দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দিয়ে ছোট বোনকে একটি পত্র লিখুন।
১৫৮। মুক্তিযুদ্ধের ইতিহাস-বিষয়ক যে-কোনো একটি গ্রন্থের সমালোচনা লিখুন।
১৫৯। যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন: (ক) মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে (খ) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনস্থান (গ) সংক্রামক রোগ ও জনসচেতনতা (ঘ) নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ (ঙ) বৃদ্ধাশ্রম
৪০
ইংরেজি
বিষয় কোড ০০৩ · পূর্ণমান ২০০ · সেট চিত্রা
১০। Part-A
১১। Write the meanings of the following words/expressions in English using contextual clues (The words expressions are underlined in the passage): (a) tipping point (b) emission (c) logging (d) irreversible (e) slash
1×5=5১২। Fill in the empty cells with appropriate words according to their parts of speech: Noun Verb Adjective absorb × include × degradation (c) × × rely (d) (e) × significant
1×5=5১৩। (a) consistently (b) devastating (c) action (d) core (e) awareness
১৪। Make sentences of your own with each of the following words and phrases (Copying of any sentences from the above passage must be avoided): (a) part of (b) initiative (c) record-shattering (d) linked to (e) regardless (f) pollutant (g) moving away (h) phase-out (i) strategic (j) combat
1×10=10১৫। Summarize the passage in your own words (within 100 words).
20১৬। Write a letter to the editor of an English daily highlighting the worldwide dangers of the overexploitation of the Earth and its remedies.
20১৭। Part B
১৮। Translate the following passage into Bangla: Blue economy can play a significant role in eradication of poverty contributing to food and nutrition security, mitigation and adaptation of climate change, and generation of sustainable ang inclusive livelihood. Therefore, blue economy requires a balanced approach between conservation, development and utilization of marine and coastal eco-systems, all oceanic resources and services with a view to enhancing value and generates decent employment, and secures productive marine economy and healthy marine eco-systems, Primarily, blue economy should have adequate focus on well-being and livelihood of people. Secondly, engagements between countries and stakeholders on blue economy should be based on the principles of mutual trust and respect, equitable mutual benefit and sharing of benefits to secure sustained and beneficial outcome of all ocean-centric enterprises. It is needless to say that for most of the developing states, particularly for Bangladesh making transition to blue economy world, entạil fundamental and systemic changes in their policy, management and governance frameworks. It will also necessitate the identification of various maritime economic functions. Because, maritime functions in the context of blue economy are not related to economic sectors only; they cover the relevant maritime value chains including backward and forward linkages.
25১৯। Translate the following passage into English: যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্গন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। বাস্তুচ্যুত মানুষের এ সংখ্যা বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক। সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান পাঁচটি উৎসদেশের একটি হচ্ছে মায়ানমার। সেখান থেকে ২০১৭ সালে প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। উদার মানবিকতার দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশ তখন এসব রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারে আশ্রয় দেয়। এই শরণার্থীরা তাদের নিজ দেশে ফিরে যেতে চায়; কিন্তু তাদের নিরাপত্তা, মর্যাদা এবং মায়ানমারের নাগরিক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা--এসব কিছুই সম্ভব নয় আন্তর্জাতিক মহলের একটি সার্বিক উদ্যোগ ছাড়া। তার পূর্ব পর্যন্ত বাংলাদেশ তাদের সুরক্ষা, সহায়তা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে নোয়াখালীর ভাসানচরে তাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি স্বতন্ত্র আবাসস্থল নির্মাণ করা হয়েছে। সম্প্রতি রোহিঙ্গাদের একটি অংশ সেখানে স্থানান্তর করা হয়েছে। প্রত্যেক শরণার্থীর রয়েছে ব্যক্তিগত দুঃখ-কষ্ট, বঞ্চনা ও যন্ত্রণার ইতিহাস। বাংলাদেশে আশ্রিত এসব রোহিঙ্গা নিয়মিত সংগ্রাম করে যাচ্ছে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে। তারা আশাবাদী, একদিন তারা নিজ দেশ মায়ানমারে ফিরে যেতে পারবে।
25
বাংলাদেশ বিষয়াবলি
বিষয় কোড ০০৫ · পূর্ণমান ২০০ · সেট তেঁতুলিয়া
২০। (ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটনের পেছনে নিম্নোক্ত ঘটনাসমূহের প্রভাব প্রধান আলোচনা করুন। (১) ১৯৫২ সালের ভাষা আন্দোলন (২) ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ৫ (৩) ৬৯-এর গণঅভ্যুথান ৫ (খ) কোন সংস্থা কর্তৃক ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি পায়? কখন ও কেন? ৫
৫২১। (ক) জনপ্রতিনিধিত্ব আইন (আরপিও) বলতে কী বোঝেন? (খ) জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করুন। ১০ (গ) সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পর্যবেক্ষকরা কী ভূমিকা পালন করতে পারে? ৫
৫২২। (ক) সুশীল সমাজ বলতে কী বোঝেন? (খ) এনজিও এবং সুশীল সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করুন। ৫ (গ) বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এনজিও-র ভূমিকা আলোচনা করুন। ১০
৫২৩। (ক) ‘সংবিধান’ কাকে বলে? বাংলাদেশের সংবিধান প্রথম কবে চালু হয়? এর মূলনীতিসমূহ সংক্ষেপে আলোচনা করুন। (খ) বর্তমানে বাংলাদেশের সংবিধানের কোন ভার্শনটি অনুসরণ করা হয়? এর তাৎপর্য ব্যাখ্যা করুন। ১০
১০২৪। (ক) বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলভিত্তি কী? আলোচনা করুন। (খ) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আলোচনা করুন। ১০ (গ) বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কী ভূমিকা পালন করতে পারে? ৫
৫২৫। (ক) বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষা, সমাজ ও অর্থনীতির পারস্পরিক সম্পর্ক আলোচনাপূর্ণ এর ভূমিকা ব্যাখ্যা করুন। (খ) বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে কীভাবে মানবসম্পদে রূপান্তরিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো যায়? দৃষ্টান্তসহ বর্ণনা করুন। ১০
১০২৬। (ক) “পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই উক্তিটির সঙ্গে বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটের কতটা মিল রয়েছে? নিজের ভাষায় অভিমত ব্যক্ত করুন। (খ) বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর মর্যাদা ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব উদাহরণসহ আলোচনা করুন। ১০
১০২৭। (ক) বাংলাদেশের বনভূমি ও বনজ সম্পদ রক্ষা করার গুরুত্ব এবং এ বিষয়ে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ বিশ্লেষণপূর্বক আপনার পরামর্শ ব্যক্ত করুন। (খ) ‘টেকসই উন্নয়ন’-এর ধারণাটি ব্যাখ্যা করে বর্তমান বিশে টিকে থাকার জন্য এর গুরুত্ব ও উপায় বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করুন। ১০
১০২৮। (ক) ‘মহামারী’ ও ‘অতিমারীর’ মধ্যে পার্থক্য আলোচনা করুন। (খ) বাংলাদেশের অর্থনীতি ও স্বাস্থ্যখাতকে ‘কোভিড-১৯’ অতিমারী কতটুকু প্রভাবিত করেছে? আলোচনা করুন। ১০ (গ) অতিমারী মোকাবেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ভূমিকা আলোচনা করুন। ৫
৫২৯। টীকা লিখুন (যে-কোনো চারটি): (ক) ডিজিটাল বাংলাদেশ (খ) অর্থনৈতিক কূটনীতি (গ) সড়ক দুর্ঘটনা ও বাংলাদেশ (ঘ) বাংলাদেশের সমুদ্রসীমা বিজয় (ঙ) গ্যাস সম্পদের সঠিক ব্যবহার (চ) গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা
৫×৪=২০
আন্তর্জাতিক বিষয়াবলি
বিষয় কোড ০০৭ · পূর্ণমান ১০০ · সেট পদ্মা
৩০। সংক্ষিপ্ত উত্তর লিখুন: (ক) ইসলামোফোবিয়া ধারণাটি সম্পর্কে লিখুন। (খ) টিকা কূটনীতি বলতে কী বোঝেন? (গ) বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমষ্টিগত নিরাপত্তা ব্যবস্থা কতখানি প্রাসঙ্গিক? (ঘ) নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে কী কী করতে হবে? (ঙ) আন্তর্জাতিক সম্পর্কে anarchical society ধারণাটি আলোচনা করুন। (চ) শ্যাডো প্যানডেমিক' সম্পর্কে আলোচনা করুন। (ছ) চরম আবহাওয়ার ভয়াবহতাগুলো কী কী? (জ) আন্তর্জাতিক বাণিজো most favoured nation বলতে কী বোঝায়? (ঝ) আন্তর্জাতিক রাজনীতিতে 'মানবিক হস্তক্ষেপ' নীতিটি কী? (ঞ) পৃথিবী কীভাবে সুনীল বা সমুদ্র অর্থনীতির ধারণার দিকে অগ্রসর হচ্ছে আলোচনা করুন।
৪×১০=৪০৩১। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন: (ক) আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা করুন। (খ) 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'-এ যুক্ত হয়ে বাংলাদেশের ঋণের ফাঁদে পড়বার সম্ভাবনা নেই বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। মন্তব্যসহ আলোচনা করুন। (গ) রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করুন। (ঘ) ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব আলোচনা করুন।
১৫×৩=৪৫৩২। সাম্প্রতিককালে ভারতের আসাম রাজ্যে সরকারিভাবে তথাকথিত অবৈধ বাংলাদেশী খুঁজে বের করবার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য একটি নীতিপত্র তৈরি করুন।
১৫
গাণিতিক যুক্তি
বিষয় কোড ০০৮ · পূর্ণমান ৫০ · সেট সুরমা
৩৩। (ক) x+ 1/x=5 হলে, x⁴+1/x⁴ এর মান নির্ণয় করুন। ২.৫ (খ) সমাধান করুন: (x-a)/(x-b)+(x-b)/(x-a)=a/b+b/a ২.৫
৩৪। (ক) যদি x=2+2^(2/3)+2^(1/3) হয়, তবে x³-6x²+6x-2 এর মান নির্ণয় করুন। ২.৫ (খ) যদি x=tanθ+secθ হয়, তবে প্রমাণ করুন যে, sinθ=(x²-1)/(x²+1) ২.৫
৩৫। (ক) যদি a^(1/x)=b^(1/y)=c^(1/z) এবং abc=1 হয়, তবে প্রমাণ করুন যে, x+y+z=0 ২.৫ (খ) 1/(2x+1)+1/((2x+1)²) +1/((2x+1)³) + ⋯ একটি অনন্ত গুণোত্তর ধারা। x= 3/2 হলে, ধারাটির সাধারণ অনুপাত এবং ৫ম পদ কত? ২.৫
৩৬। (ক) একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী বিজয়ী হয়েছেন। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১১,০০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিলেন? ২.৫ (খ) একজন ছাত্রের প্রথম পরীক্ষার প্রাপ্ত নম্বর ৮৫। তৃতীয় পরীক্ষার পর তার নম্বরের গড় ৮৭ থেকে ৮২ হলো। ২য় ও ৩য় পরীক্ষার ফলাফলের গড় কত? ২.৫
৩৭। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে ২৫ মিটার এগিয়ে এলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ ৩০ থেকে ৪৫ হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করুন।
৫৩৮। (ক) প্রমাণ করুন যে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল ঐ ত্রিভূজের বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের চার গুণ। ২.৫ (খ) প্রমাণ করুন যে, (-2,-1),(1,0),(4,3) এবং (1,2) বিন্দুগুলো একটি সামন্তরিকের শীর্ষবিন্দু। ২.৫
৩৯। O কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের AB ও CD জ্যা দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ করুন যে, ∠AOD+∠BOC= দুই সমকোণ।
৫৪০। ৪ জন বোলার ও ২ জন উইকেটরক্ষকসহ মোট ১৬ জন খেলোয়াড় থেকে ১১ জন খেলোয়াড় বাছাই করে একটি ক্রিকেট দল গঠন করতে হবে। অন্তত ৩ জন বোলার এবং অন্তত ১ জন উইকেটরক্ষক নিয়ে কত উপায়ে দল গঠন করা যেতে পারে?
৫৪১। একজন ব্যক্তি ২০,০০০ টাকা থেকে কিছু টাকা বার্ষিক ১০% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক ১২% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি সর্বমোট বিনিয়োগের % মুনাফা পেলেন। তিনি মুনাফার প্রতি হারের জন্য কত টাকা বিনিয়োগ করেছিলেন?
৫৪২। তিনজন শ্রমিক একটি কাজ ১২ দিনে করতে পারে। শ্রমিকদের মধ্যে ২ জন প্রত্যেকে তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় কাজ করতে পারে। একজন দ্রুততর শ্রমিক একাকী কাজটি কতদিনে শেষ করতে পারবে?
৫৪৩। একজন টিভি পর্যবেক্ষক টিভি দর্শকদের সম্পর্কে নিম্নের তথ্যাদি প্রদান করেন: 60% প্রোগ্রাম A, 50% প্রোগ্রাম B, 50% প্রোগ্রাম C, 30% প্রোগ্রাম A ও B, 20% প্রোগ্রাম B ও C, 30% প্রোগ্রাম A ও C দেখেন এবং 10% কোনো প্রোগ্রামই দেখেন না। তাহলে- (ক) শতকরা কতজন প্রোগ্রাম A, B ও C দেখেন? (খ) শতকরা কতজন কেবল দুটি প্রোগ্রাম দেখেন? ২ (গ) শতকরা কতজন শুধু প্রোগ্রাম A দেখেন? ১
২৪৪। ∆ABC এর D এবং E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু এবং ∠B ও ∠C এর সমদ্বিখণ্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হয়। (ক) প্রমাণ করুন যে, DE||BC এবং DE= 1/2 BC (খ) প্রমাণ করুন যে, ∠BOC=90°+ 1/2∠A ২
৩
মানসিক দক্ষতা
১। ‘অপলাপ’ শব্দের অর্থ কী?
- ক.মিথ্যাচার
- খ.অস্বীকার
- গ.প্রলাপ
- ঘ.সংলাপ
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২। স্বাধীন : নির্ভয় :: সংশয় : ?
- ক.বিস্ময়
- খ.ভয়
- গ.দ্বিধা
- ঘ.প্রত্যয়
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩। কোনটি শুদ্ধ বানান?
- ক.স্বায়ত্বশাসন
- খ.স্মায়ত্বশাসন
- গ.শ্বায়ত্তশাসন
- ঘ.স্বায়ত্তশাসন
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪। Cardiology : Heart :: Psychology : ?
- ক.Drug
- খ.Apology
- গ.Patient
- ঘ.Behaviour
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৫। ‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক.জহির রায়হান
- খ.আনিস চৌধুরী
- গ.সৈয়দ শামসুল হক
- ঘ.সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৬। ভিন্ন ধরনের জোড়া কোনটি?
- ক.Accept, Reject
- খ.Happy, Pleased
- গ.Short, Long
- ঘ.Straight, Curved
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৭। Candle : Wax ::?
- ক.Metal : Corrosion
- খ.Leather : Vinyl
- গ.Curtain : Pleat
- ঘ.Tire : Rubber
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৮। যা ভবিষ্যতে ঘটবে-
- ক.ভবিষ্যৎ
- খ.ভবিতব্য
- গ.ভবিষ্য
- ঘ.অভব্য
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৯। ‘Genus’ শব্দের বহুবচন হল-
- ক.Geniuses
- খ.Genera
- গ.Genesis
- ঘ.Generous
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
১০। ‘A Golden Age’ উপন্যাসের রচয়িতা কে?
- ক.Thomas Kyd
- খ.Christopher Marlowe
- গ.Tahmina Anam
- ঘ.Virginia Wolf
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
১১। ‘Witty’ -এর সমার্থক শব্দ কোনটি?
- ক.Clever
- খ.Dull
- গ.Boring
- ঘ.Tedious
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
১২। নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?

- ক.২১
- খ.২০
- গ.১৯
- ঘ.১৭
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
১৩। প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ?

- ক.

- খ.

- গ.

- ঘ.

সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
- ক.
১৪। প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ

- ক.

- খ.

- গ.

- ঘ.

সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
- ক.
১৫। নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

- ক.৮
- খ.১০
- গ.১২
- ঘ.১৪
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
১৬। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

- ক.২
- খ.১
- গ.৮
- ঘ.৭
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
১৭। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সঠিক বর্ণ বসান।DF, GJ, KM, NQ, RT ?
- ক.UW
- খ.YZ
- গ.XZ
- ঘ.UX
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
১৮। আয়নায় ‘INFORMATION’ -এর সঠিক প্রতিবিম্ব কোনটি?
- ক.

- খ.

- গ.

- ঘ.

সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
- ক.
১৯। প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি উপযুক্ত?

- ক.১১
- খ.২৩
- গ.৬৯
- ঘ.৪৩
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২০। প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি উপযুক্ত?

- ক.৩৬
- খ.৩২
- গ.৩১
- ঘ.৪০
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২১। ৪০ এবং ৫০- এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
- ক.২
- খ.৪
- গ.৬
- ঘ.৮
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২২। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
- ক.২/৫
- খ.৩/১০
- গ.৪/১৫
- ঘ.৭/২০
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২৩। লাবিবা একটি শ্রেণিতে উপর থেকে ৯ম এবং নিচ থেকে ৩৬তম হলে শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা কত?
- ক.৫০
- খ.৪৮
- গ.৪৬
- ঘ.৪৪
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২৪। মালিহা ১০ কি.মি. উত্তরে যায়। তারপর সে ১৫ কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর ১০ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে মালিহা কত কি.মি. দূরত্বে আছে?
- ক.১৫ কি.মি.
- খ.২০ কি.মি.
- গ.২৫ কি.মি.
- ঘ.৩০ কি.মি.
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২৫। সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?৫, ৮, ১৪, ২৬, ৫০ ?
- ক.৭৪
- খ.৯৮
- গ.১০২
- ঘ.১২২
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২৬। 1/a+1/b=1/cএবং ab = c হলে, a এবং b -এর গড় কত?
- ক.1
- খ.2
- গ.1/2
- ঘ.3
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২৭। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?৫/৯=৫৫/?
- ক.৫৫/৯৯
- খ.৪৫
- গ.১১
- ঘ.৯৯
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২৮। কোন বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৩:২। ছাত্রদের মধ্য থেকে ২০% এবং ছাত্রীদের মধ্য থেকে ২৫% বৃত্তি পেয়ে থাকলে ঐ বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্র-ছাত্রী বৃত্তি পায়নি?
- ক.৫৬
- খ.৭০
- গ.৭৮
- ঘ.৮০
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
২৯। ০.৫ ÷ .৫ = ?
- ক.১.৫
- খ.০.১
- গ.১.০
- ঘ.০.০৫
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩০। কোন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য৪√২সে.মি. হলে, এর চেয়ে দ্বিগুণ আকারের অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
- ক.৮ সে.মি.
- খ.৮√২ সে.মি.
- গ.৪√২ সে.মি
- ঘ.১৬ সে.মি.
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩১। যদি TOUR দিয়ে ১২৩৪, CLEAR দিয়ে ৫৬৭৮৪ এবং SPARE দিয়ে ৯০৮৪৭ বোঝায় তবে CARE দিয়ে কোনটি বোঝায়?
- ক.১২৪৭
- খ.৪৮৪৭
- গ.৩২৪৭
- ঘ.৫৮৪৭
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩২। কোন জোড়াটি ভিন্ন?
- ক.১৫, ১২
- খ.৪৫, ২৭
- গ.২০, ১০
- ঘ.৩৯, ১৮
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩৩। একটি দলে A, B, C, D এবং E নামে ৫ জন শিক্ষার্থী আছে। A, B -এর চেয়ে লম্বা; C, E -এর চেয়ে খাটো; A, D -এর চেয়ে খাটো এবং B, E -এর চেয়ে লম্বা হলে, কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো?
- ক.A
- খ.B
- গ.C
- ঘ.D
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩৪। একটি পণ্যের মূল্য ১০% বৃদ্ধি করার পর পুনরায় ১০% হ্রাস করা হলে ঐ পণ্যের মূল্যের উপর নীট প্রভাব কত হবে?
- ক.৯৯% বৃদ্ধি পাবে
- খ.১% বৃদ্ধি পাবে
- গ.কোন পরিবর্তন হবে না
- ঘ.১% হ্রাস পাবে
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩৫। যদিx = 8yহয়, তবে(x-y), xএর কত শতাংশ?
- ক.12.5%
- খ.87.5%
- গ.80%
- ঘ.8%
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩৬। দুপুর আড়াইটায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে?
- ক.১০৫°
- খ.৯৫°
- গ.১১৫°
- ঘ.১১০°
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩৭। একটি ছবিকে দেখিয়ে হারুন নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে।’ সম্পর্কে হারুন ঐ ছেলের কীহয়?
- ক.দাদা
- খ.বাবা
- গ.চাচা
- ঘ.ভাই
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩৮। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- ক.তার সাংস্কৃতি নেই
- খ.তার সংস্কৃতি নেই
- গ.তার সাংস্কৃত নেই
- ঘ.তার সংস্কিৃতি নাই
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৩৯। A -এর অব্স্থান B -এর পশ্চিম দিকে, B -এর অবস্থান C থেকে উত্তরে এবং D -এর অবস্থান A থেকে দক্ষিণে হলে, D -এর অবস্থান C- এর কোন দিকে হবে?
- ক.উত্তর
- খ.পশ্চিম
- গ.দক্ষিণ
- ঘ.পূর্ব
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪০। ‘Wall Street’ কোথায় অবস্থিত?
- ক.নিউ ইয়র্ক
- খ.ওয়াশিংটন ডিসি
- গ.লন্ডন
- ঘ.ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪১। যদি n কে 8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 5 হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা নয়?
- ক.n + 3
- খ.n – 3
- গ.3n + 1
- ঘ.5n + 2
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪২। কোন সংখ্যাকে৪/৭দ্বারা গুণ করলে গুণফল৬/৭হবে?
- ক.২/৭
- খ.৩/২
- গ.২৪/৭
- ঘ.৭/(/)২
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪৩। আয়নার মধ্য দিয়ে দেখলে একটি অ্যানালগ ঘড়িতে 9:30 বাজে। আসল সময় কত?
- ক.3:30
- খ.4:30
- গ.6:30
- ঘ.2:30
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪৪। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

- ক.৪২
- খ.৪৪
- গ.৩৮
- ঘ.৫৪
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪৫। বাংলা ভাষায় যতিচিহ্ন কয়টি?
- ক.৯টি
- খ.১০টি
- গ.১১টি
- ঘ.১২টি
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪৬। নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
- ক.অ্যালুমিনিয়াম
- খ.লোহা
- গ.তামা
- ঘ.পারদ
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪৭। সঠিক বানানটি বেছে নিন:
- ক.Accomodation
- খ.Government
- গ.Recive
- ঘ.Advertisment
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪৮। কোন বানানটি অশুদ্ধ?
- ক.সমিতি
- খ.জ্যামিতি
- গ.প্রতিতি
- ঘ.প্রকৃতি
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৪৯। Fragile : Break :: ?
- ক.Noxious : Scape
- খ.Erratice : Control
- গ.Invisible : See
- ঘ.Flammable : Burn
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
৫০। নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন?
- ক.Seat
- খ.Rung
- গ.Cushion
- ঘ.Leg
সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।
সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
বিষয় কোড ০১০ · পূর্ণমান ১০০ · সেট রূপসা
৪৫। Part A: সাধারণ বিজ্ঞান
৪৬। (ক) ক্রোমোজোমের রাসায়নিক গঠন লিখুন। (খ) ফাস্ট ফুড কীভাবে মানবশরীরে ক্ষতিসাধন করে? ২ (গ) কৃষি উন্নয়নে জীন প্রযুক্তির গুরুত্ব আলোচনা করুন। ৩.৫
২৪৭। (ক) পিতৃপরিচয় নিশ্চিতকরণের জন্য কী ধরনের পরীক্ষা করা প্রয়োজন? (খ) SARS-COV-2 কোন গোত্রীয় ভাইরাস? এই ভাইরাসটি শরীরের কোন অঙ্গে সবচেয়ে প্রথমে এবং বেশি ক্ষতি সাধন করে এবং কেন? এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? ৫.৫
২৪৮। (ক) অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা লিখুন। (খ) দুর্বল ও শক্তিশালী অ্যাসিডের তিনটি করে নাম লিখুন। ২ (গ) ভিনিগার কী? এর রাসায়নিক সংকেত লিখুন। ভিনিগার দিয়ে আচার প্রক্রিয়াজাত করা হয় কেন? ২.৫
৩৪৯। (ক) সদিক ও অদিক রাশির সংজ্ঞা দিন ১+১=২ (খ) শব্দ দূষণ কী? এর ফলে কী ক্ষতি হয়? ৩.৫ (গ) স্বরকম্পের প্রয়োগ লিখুন।
২৫০। (ক) পানির BOD এবং TDS কী? ১+১=২ (খ) LDL ও HDL কী? মানবদেহে এদের কাজ বর্ণনা করুন। ১+২=৩ (গ) রক্তের Rh ফ্যাক্টর কী? এটা কেন গুরুত্বপূর্ণ? ২.৫
৫১। (ক) আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের নিয়মগুলো লিখুন। ৩.৫ (খ) মানুষের শ্রবণ প্রক্রিয়া বর্ণনা করুন।
৪৫২। (ক) মাটির অম্লত্ব সৃষ্টির কারণসমূহ আলোচনা করুন। (খ) নবায়ণযোগ্য জ্বালানীর গুরুত্ব আলোচনা করুন। ২ (গ) জীববৈচিত্র্য সংরক্ষণ (biodiversity conservation)-এর গুরুত্ব আলোচনা করুন। ১.৫
৪৫৩। (ক) মানবদেহে জিংক সমৃদ্ধ খাদ্যের ভূমিকা আলোচনা করুন। (খ) চর্বিতে দ্রবণীয় ভিটামিন কয়টি ও কী কী? মানবদেহে এই ভিটামিনগুলোর গুরুত্ব আলোচনা করুন। ৪ (গ) আধুনিক জীববিজ্ঞানে সকল উৎসেচক (enzyme) কে প্রোটিন করা হয় না কেন? উদাহরণসহ যুক্তি দিন। ১.৫
২৫৪। Part B: Computer and Information Technology
৫৫। Part C: Electrical and Electronic Technology
