মূল কনটেন্টে যান
লিখিত পরীক্ষা১০৪টি প্রশ্ন

৪০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন

8টি বিষয়ের প্রশ্নপত্র, প্রতিটি প্রশ্নের নম্বরসহ। খাতায় লিখে অনুশীলন করার জন্য পাতাটি প্রিন্ট করে নিতে পারেন।

বাংলা ১ম পত্র

বিষয় কোড ০০১ · পূর্ণমান ১০০ · সেট তিতির

  1. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: (ক) শব্দগঠন বলতে কী বোঝায়? কী কী প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় উদাহরণসহ লিখুন। (খ) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের ছয়টি বানানসূত্র লিখুন। (গ) নিচের বাক্যগুলোর শুদ্ধরূপ লিখুন: (১) দুর্বলবশত সে আসতে পারেনি। (২) শুধুমাত্র অফিস চলাকালীন সময়ে দেখা হবে। (৩) সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। (৪) দূরারোগ্য ব্যাধির স্বীকারে পরিণত হয়ে পৃথিবীতে বহু মানুষের মৃত্যু হয়। (৫) এ সরণিটি কবি নজরুলের স্মরণে নামকরণ করা হয়েছে। (৬) স্বাস্থ্য সকল সুখের মুল। (ঘ) নিচের প্রবাদ-প্রবচন ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য লিখুন: আমড়া কাঠের ঢেঁকি; শাক দিয়ে মাছ ঢাকা; তামার বিষ; মিছরির ছুরি; ঠগ বাছতে গাঁ উজাড়; ননীর পুতুল। (ঙ) নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুন: (১) শহিদের মৃত্যু নেই। (অস্তিবাচক) (২) ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল) (৩) তোমার সব জিনিসই দামি। (নেতিবাচক) (৪) জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন। (যৌগিক) (৫) ভুল সকলেই করে। (প্রশ্নবোধক) (৬) তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। (সরল)

    ৬×৫ = ৩০
  2. ভাব-সম্প্রসারণ করুন: (ক)    শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির। অথবা, (খ) কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর তা’থেকে যে আলো ঠিকরে বেরোয়, তার নাম কালচার।

    ২০
  3. সারমর্ম লিখুন: (ক) ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয়রে আমার কাঁচা। অথবা, (খ) মৃত্যুর হাত হইতে বাঁচিবার উপায় জগতের একটি প্রাণীরও নাই। সুতরাং এই অবধারিত সত্যকে সানন্দে স্বীকার করিয়া নিয়াও মৃত্যুকে জয় করিবার জন্য একটি বিশেষ কৌশল আয়ত্ত করিতে হইবে। তাহা হইতেছে, অতীতের পূর্বপুরুষদের সাধনাকে নিজের জীবনে এমনভাবে রূপান্তর করা যেন-ইহার ফলে তোমার বা আমার মৃতুর পরেও সেই সাধনার শুভফল তোমার পুত্রাদিক্রমে বা আমার শিষ্যদিক্রমে জগতের মধ্যে ক্রমবিস্তারিত হইতে পারে। মৃত্যু তোমার দেহকেই মাত্র ধ্বংস করিতে পারিল, তোমার আরদ্ধ সাধনার ক্রমবিকাশকে অবরুদ্ধ করিতে পারিল না-এইখানেই মহাপরাক্রান্ত মৃত্যুর আসল পরাজয়।

    ২০
  4. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন: (ক) চর্যাপদের ভাষাকে কেন ‘সন্ধ্যা ভাষা’ বলা হয়? [Note: সান্ধ্য ভাষা হবে] (খ) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পরিচয় এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন। (গ) ‘মনসামঙ্গল’ কাব্যের বেহুলা চরিত্রটির বৈশিষ্ট্য উল্লেখ করুন। (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনটি মৌলিক রচনার নাম লিখুন। (ঙ) আধুনিক কবি হিসেবে মাইকেল মধুসূদন দত্তের অবদান ব্যাখ্যা করুন। (চ) শওকত ওসমানের মুক্তিযুদ্ধকেন্দ্রিক তিনটি গ্রন্থের নাম বিষয় বৈশিষ্ট্য বর্ণনা করুন। (ছ) রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অবরোধবাসিনী’ গ্রন্থের বিষয় বৈশিষ্ট বর্ণনা করুন। (জ) আবহমান বাংলার ছবি জীবনানন্দ দাশের কবিতায় কীভাবে চিত্রিত হয়েছে লিখুন। (ঝ) সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকটি সম্পর্কে বিশ্লেষণ করুন। (ঞ) মধ্যযুগের রেমান্টিক প্রণয়োপাখ্যানগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লিপিবদ্ধ করুন।

    ৩ × ১০ = ৩০

বাংলা ২য় পত্র

বিষয় কোড ০০২ · পূর্ণমান ১০০ · সেট তিতির

  1. বাংলায় অনুবাদ করুন: Plato lamented the destruction of soils and forests in ancient Greece. Dickens and Engle’s wrote eloquently of the wretched conditions spawned by the ‘Industrial Revolution’. Whenever we encounter the term ‘pollution’ now, we mean environmental pollution, though the dictionary describes Pollution as “the act of making something foul, unclean, dirty, impure, contaminated, defiled, tainted, desecrated…”. Environmental pollution may be described as the unfavorable alteration of our surroundings. It takes place through changes in energy, radiation levels, chemical and physical constitutions and abundance of organisms. It includes release of materials into atmosphere which make the air unsuitable for breathing, harm the quality of water and soil and damage the health of human beings, plants and animals.

    ১৫
  2. পড়াশোনা শেষ করে চাকরি গ্রহণ এবং স্ব-উদ্যোগে গৃহীত কোনো কাজের মাধ্যমে জীবিকা নির্বাহকরণ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করুন।

    ১৫
  3. (ক) বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের কারণ ও পরিণাম বর্ণনা প্রসঙ্গে এর প্রতিকারে পাঁচটি করণীয় বিষয় উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করুন। অথবা, (খ) মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে কলেজগামী ছোটো ভাইকে একটি পত্র লিখুন।

    ১৫
  4. বাঙালির ইতিহাস-ঐতিহ্যভিত্তিক যে কোনো গ্রন্হের একটি সমালোচনা লিপিবদ্ধ করুন।

    ১৫
  5. যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করুন: (ক) উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ (খ) একজন মহীয়সী নারী (গ) বাংলাদেশের পোশাক শিল্প (ঘ) মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রীয় অঙ্গীকার (ঙ) বাঙালির ঐতিহ্য ও কৃষ্টি

    ৪০

ইংরেজি

বিষয় কোড ০০৩ · পূর্ণমান ২০০ · সেট কাঞ্চন

  1. ১০Part-A

  2. ১১Write the meanings of the following words/expressions in English using contextual clues (The words are underlined in the passage): (a) tribulation (b) chore (c) dismal (d) make both ends meet (e) pitfall

    1 × 5 = 5
  3. ১২Fill in the table by putting words in the empty cells according to their parts of speech: Noun Verb Adjective (a) consumption × (b) × necessary (c) inclination × (d) decrease × (e) × urban

    1 × 5 = 5
  4. ১৩(a) poverty (b) strenuous (c) destitute (d) severe (e) bane

  5. ১৪Make sentences of your own with each of the following words and phrases (copying any sentence form the passage above must be avoided): (a) pernicious (b) stanchion (c) subsume (d) blight (e) inclination (f) drudgery (g) subject to (h) fall short of (i) vulnerable to (j) on the contrary.

    1 × 10 = 10
  6. ১৫Summarize the passage in your own words (within 100 words).

    20
  7. ১৬Write a letter to the editor of an English daily highlighting the gruesome aspects to child labour and the urgency to stop is.

    20
  8. ১৭Part-B

  9. ১৮Translate the following text into Bangla: Of all the amusements which can possible be imagined for a hard-working man, after his day’s toil, there is nothing like reading an entertaining book. It calls for no bodily exertion of which he has had enough. It relieves his home of its dullness. It transports him to lovelier and more interesting sciences; and while he enjoys these, he may forget the civils of the present moment. Nay, it accompanies him to his day’s work, and if the book he has been reading be anything above the very idlest and lightest, it gives him something to think about during the drudgery of his everyday occupation. If I were to pray for a taste which should stand me in good stead under every variety of circumstances and be a source of happiness and cheerfulness through life, it would be a taste for reading. Give a man this taste and the means of gratifying it, and you will never fail to make him happy, unless indeed you put into his hands the most perverse selection of books. You place him with the best society in every period of history, with the wisest, the wittiest, the tenders, the bravest and the purest characters which have adored humanity. You make him a citizen of all nations– a contemporary of all ages.

    25
  10. ১৯Translate the following text into English: মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন। তবে সব ঘটনাই স্মরণীয় হয় না। যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে যায় তাই স্মরণীয়। বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় ঘটনা এ দেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলার ছাত্র-যুবক, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণ বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তারই পরিণতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে দেদীপ্যমান হয় একটি রাষ্ট্র, যার নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম জাদুঘর ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’। এই জাদুঘর তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাসকে ভিত্তি করে সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো। প্রতিটি গ্যালারি সুনির্দিষ্টভাবে ধারণ করছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানা স্মারক। মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রমের অংশ হিসেবে একটি গাড়িকে ভ্রাম্যমান জাদুঘরের রূপ দেওয়া হয়েছে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবে এ দেশের মুক্তিযুদ্ধের গৌরবগাথা।

    25

বাংলাদেশ বিষয়াবলি

বিষয় কোড ০০৫ · পূর্ণমান ২০০ · সেট গন্ধরাজ

  1. ২০(ক) বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূ-প্রকৃতি বর্ণনা করুন। (খ) ভূ-রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও এর ঝুঁকিসমূহ আলোচনা করুন। ১০

    ১০
  2. ২১(ক) ‘পরিবার পরিকল্পনা’ বলতে কী বোঝেন? (খ)  জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপসমূহ বর্ণনা করুন। ৭ (গ) জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থা এবং তার সফলতা বর্ণনা করুন। ১০

  3. ২২১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমির বিভিন্ন পর্যায় উল্লেখ করুন।

    ২০
  4. ২৩বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিম্নের ঘটনাগুলোর প্রভাব বর্ণনা করুন: (ক) ছয়-দফা আন্দোলন (খ) ৬৯- এর গণঅভ্যুত্থান (গ) ৭০- এর সাধারণ নির্বাচন (ঘ) ৭ই মার্চের ভাষণ

    ৫ × ৪ = ২০
  5. ২৪(ক) ইপিজেড (EPZ) কীভাবে বাংলাদেশের শিল্পোন্নয়নে ভূমিকা রাখছে? (খ) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (BEPZ) মধ্যে পার্থক্য কী? ৫ (গ) পিপিপি (PPP)- এর আওতায় এ পর্যন্ত সম্পন্ন বিভিন্ন প্রকল্পগুলো কী কী? ৫

    ১০
  6. ২৫(ক) বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলো বর্ণনা করুন। (খ) বাংলাদেশের সংবিধান সংশোধনের বিধানাবলি বর্ণনা করুন। ৫ (গ) বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মূল বিষয়গুলো বর্ণনা করুন। ১০

  7. ২৬(ক) যুদ্ধাপরাধ বলতে কী বোঝেন? (খ) বাংলাদেশে সংঘটিত যুদ্ধাপরাধ সম্পর্কে আলোচনাপূর্বক যুদ্ধাপরাধের বিচারের তাৎপর্য বর্ণনা করুন। ১০ (গ) ‘পিবিআই’ গঠনের ফলে ফৌজদারি মামলা তদন্তে কী প্রতিক্রিয়া দেখা দিয়েছে তা উদাহরণসহ আলোচনা করুন। ৫

  8. ২৭(ক) নেতৃত্ব কী? (খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ক্যারিশমাটিক’ নেতৃত্ব সম্পর্কে আলোচনা করুন। ১৫

  9. ২৮(ক) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিখাতের ভূমিকা আলোচনা করুন। (খ) কৃষি উন্নয়নে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থা এবং এর সফলতার বর্ণনা দিন। ১০

    ১০
  10. ২৯টীকা লিখুন (যে-কোনো চারটি): (ক) ভিশন ২০২১ (খ) ছিটমহল সমস্যার সমাধান (গ) নারীর ক্ষমতায়ন (ঘ) সুশাসন (Good Governance) (ঙ) সমুদ্র অর্থনীতি (Blue Economy) (চ) পরিবেশবান্ধব অর্থনীতি (Green Economy)

    ৪×৫=২০

আন্তর্জাতিক বিষয়াবলি

বিষয় কোড ০০৭ · পূর্ণমান ১০০ · সেট নার্গিস

  1. ৩০নিম্নলিখিত যে-কোনো দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখুন: (ক) জলবায়ু শরণার্থী (climate refugee) বলতে কী বুঝায়? (খ) চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। (গ) সুনীল অর্থনীতি (blue economy) সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। (ঘ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতিপ্রকৃতি উল্লেখ করুন। (ঙ) বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বলতে কী বোঝায়? (চ) পররাষ্ট্রনীতিতে জনকূটনীতির গুরুত্ব কী? সংক্ষেপে ব্যাখ্যা করুন। (ছ) ভঙ্গুর রাষ্ট্র (fragile state) ও ব্যর্থ রাষ্ট্র (failed state)- এর মধ্যে পার্থক্য কী? (জ) দক্ষিণ চীন সাগর বিরোধের কারণসমূহ সংক্ষেপে আলোচনা করুন। (ঝ) বিশ্ব বাণিজ্য সংস্থায় বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। (ঞ) সিডও (CEDAW)- র গুরুত্ব সংক্ষিপ্তভাবে উল্লেখ করুন। (ট) ট্রান্সআটলান্টিক (transatlantic) সম্পর্কের গতিপ্রকৃতি সংক্ষেপে আলোচনা করুন। (ঠ) আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ফাংশনালিজম (functionalism) তত্ত্বের গুরুত্ব কী?

    ৪×১০ = ৪০
  2. ৩১যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন: (ক) যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ আন্তর্জাতিক বাজারে ও বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলছে বিস্তারিত লিখুন। (খ) দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তার হুমকিসমূহ ব্যাখ্যা করুন। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আপনার সুপারিশসমূহ কী কী? (গ) মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান ও সৌদি আরবের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার ফলাফল বিশ্লেষণ করুন। এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভূমিকা মূল্যায়ন করুন। (ঘ) অর্থনৈতিক কূটনীতি কী? বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব আলোচনা করুন। অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করার জন্য বাংলাদেশ কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে?

    ১৫ × ৩ = ৪৫
  3. ৩২রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের গৃহীত নীতি ও পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে এবং দেশের জন্য অনেক সুফল বয়ে আনছে। কিন্তু মিয়ানমার সরকারের আচরণের কোনো পরিবর্তন ঘটছে না। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা রাখছে না। এ পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা বিষয়ে একটি উন্মুক্ত আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনায় অংশ নেবেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের জন্য একটি নীতিপত্র (policy brief) তৈরি করুন।

    ১৫

গাণিতিক যুক্তি

বিষয় কোড ০০৮ · পূর্ণমান ৫০ · সেট হিজল

  1. ৩৩(ক) p -এর মানের ব্যবধি বের করুন যার জন্য x²-2px+p²+5p-6 = 0 সমীকরণের কোনো বাস্তব মূল নেই। ২.৫ (খ) যদি x²+ 1/x² =7 হয় তবে, (x⁶+1)/x³ এর মান নির্ণয় করুন। ২.৫

  2. ৩৪p=xy^(a-1),q=xy^(b-1),r=xy^(c-1) হলে: (ক) (p/q)^c×(q/r)^a×(r/p)^b = কত? ২.৫ (খ) প্রমান করুন logp^(b-c)+ logq^(c-a)+logr^(a-b)=0 ২.৫

  3. ৩৫(ক) দুজন শ্রমিকের মাসিক বেতনের যোগফল ২০,০০০ টাকা। একজন শ্রমিকের বেতন ১০% হ্রাস পেলে যত টাকা হয় অপর শ্রমিকের বেতন ১০% বৃদ্ধি পেলে সমপরিমাণ টাকা হয়। শ্রমিক দুজনের বেতন মাসিক কত টাকা তা নির্ণয় করুন। ২.৫ (খ) টাকায় ৪টি চকলেট বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। ২০% লাভ করতে হলে টাকায় কয়টি চকলেট বিক্রয় করতে হবে? ২.৫

  4. ৩৬একটি কাজ ক ১৪ দিনে এবং খ ২৮ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি আরম্ভ করে কয়েক দিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল এবং খ বাকি কাজ ৭ দিনে সম্পন্ন করল। সম্পূর্ণ কাজটি কত দিনে সম্পন্ন হয়েছিল।

  5. ৩৭ছাত্রদের মধ্যে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল ৬০% ছাত্র বিচিত্রা, ৫০% ছাত্র সন্ধানী, ৫০% ছাত্র পূর্বাণী, ৩০% ছাত্র বিচিত্রা ও সন্ধানী, ৩০% ছাত্র বিচিত্রা ও পূর্বাণী, ২০% ছাত্র সন্ধানী ও পূর্বাণী এবং ১০% ছাত্র তিনটি পত্রিকাই পড়ে। শতকরা কতজন ছাত্র উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল দুটি পত্রিকা পড়ে তা নির্ণয় করুন।

  6. ৩৮গনি সাহেব একজন সরকারি চাকরিজীবী। ২০১৬ সালের জুলাই মাসে তাঁর মূল বেতন ছিল ২২,০০০ টাকা। তাঁর বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ ১০০০ টাকা। (ক) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি সমান্তর ধারা তৈরি করুন এবং ২০২৫ সালে জুলাই মাসে গনি সাহেবের মাসিক মূল বেতন কত হবে  তা নির্ণয় করুন। ২.৫ (খ) মূল বেতনের ১০% প্রতিমাসে ভবিষ্যৎ তহবিলে কর্তন করলে ২০ বছরে তাঁর মোট কত টাকা ভবিষ্যৎ তহবিল জমা হবে তা নির্ণয় করুন। ২.৫

  7. ৩৯৩ ঢালবিশিষ্ট একটি রেখা A(–1, 6) বিন্দু দিয়ে যায় এবং x-অক্ষকে B বিন্দুতে ছেদ করে। A বিন্দুগামী অপর একটি রেখা x- অক্ষকে C(2,0) বিন্দুতে ছেদ করে। (ক) AB এবং AC রেখার সমীকরণ নির্ণয় করুন। (খ) ∆ABC- এর ক্ষেত্রফল নির্ণয় করুন। ২

  8. ৪০O কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু P থেকে বৃত্তে দুটি স্পর্শক PA এবং PB নেওয়া হলো। (ক) প্রমাণ করুন PA = PB ২.৫ (খ) প্রমাণ করুন OP সরলরেখা স্পর্শ জ্যা AB- এর লম্ব দ্বিখণ্ডক। ২.৫

  9. ৪১∆ABC - এর A - এর সমদ্বিখণ্ডক AP, BC -কে P বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করুন যে BP : PC = BA : AC.

  10. ৪২একজন প্রকৌশলীর প্লামবিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা ২/৩ এবং ইলেকট্রিক কাজের চুক্তি না পাওয়ার সম্ভাব্যতা ৫/৯ । যদি কমপক্ষে একটি কাজের চুক্তি পাবার সম্ভাব্যতা ৪/৫ হয় তাহলে উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা নির্ণয় করুন।

  11. ৪৩(ক) ৫ জন মহিলা ও ৪ জন পুরুষের মধ্য থেকে ২ জন পুরুষ এবং ১ জন মহিলা নিয়ে একটি দল কতভাবে বাছাই করা যেতে পারে? (খ) ১০টি জিনিজের মধ্যে ২টি একজাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। ওই জিনিসগুলো থেকে প্রতিবার ৫টি নিয়ে কত ভিন্ন ভিন্ন প্রকারে বাছাই করা যায় নির্ণয় করুন। ৩

  12. ৪৪একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ৪৫ কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে ১৫ মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করুন।

মানসিক দক্ষতা

  1. বিভা : কিরণ : : সুবলিত : ?

    1. .সুবিদিত
    2. .সুবিনীত
    3. .সুগঠিত
    4. .বিধিত

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  2. সাফল্য : উৎসাহ : : ব্যর্থতা : ?

    1. .ঘুরে দাঁড়ান
    2. .হতাশা
    3. .তীব্রতা
    4. .অলসতা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  3. Which word is different from other?

    1. .Media
    2. .Newspaper
    3. .Private TV channel
    4. .Radio

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  4. A contest has always––.

    1. .victory
    2. .applause
    3. .umpire
    4. .opponent

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  5. Women are often –– by family commitment in this society.

    1. .constrained
    2. .confused
    3. .controlled
    4. .conformed

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  6. Art : Culture : : Training : ?

    1. .Expert
    2. .Skill
    3. .Education
    4. .Extension

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  7. ম্রো, চাক, বম, তঞ্চঙ্গ্যা এ শব্দগুলোর সাথে সম্পর্ক আছে।

    1. .ভাষায়
    2. .নৃগোষ্ঠীর
    3. .রাজনীতির
    4. .ভাষা ও নৃগোষ্ঠীর

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  8. বায়ুমণ্ডলে সবসময় থাকে ––।

    1. .আর্দ্রতা
    2. .বাতাস
    3. .জীবাণু
    4. .অক্সিজেন

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  9. প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  10. ১০প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  11. ১১নিম্নের খালি স্থানে কোনটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  12. ১২নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি ভিন্ন ধরণের?

    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  13. ১৩প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি ভিন্ন ধরনের?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  14. ১৪নিচের চিত্রটি ভাঁজ করে বক্স তৈরি করলে কেমন দেখাবে?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  15. ১৫আয়নায় WILDERNESS- এর সঠিক প্রতিবিম্ব কোনটি?

    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  16. ১৬নিচের কোনটি আয়নার প্রতিবিম্ব একই থাকবে?

    1. .STOP
    2. .STOUT
    3. .TUT
    4. .IMAGE

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  17. ১৭একটি ডিজিটাল ঘড়ির আয়নাচিত্র। ঘড়িতে কয়টা বাজে?

    প্রশ্নের চিত্র
    1. .12:03
    2. .12:10
    3. .12:04
    4. .12:01

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  18. ১৮নিচের ধারাবাহিতকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?

    প্রশ্নের চিত্র
    1. .B
    2. .21
    3. .A
    4. .24

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  19. ১৯রহিম সোজা ২ কি.মি যাবার পর বামদিকে ৩ কি.মি. এবং তারপর আবার বামদিকে ২ কি.মি. গেল। এখান থেকে প্রথম স্থানের দূরত্বকত হবে?

    1. .২ কি.মি
    2. .৩ কি.মি
    3. .৪ কি.মি
    4. .৫ কি.মি

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  20. ২০একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি এবং কর্ণ ২০ সে.মি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

    1. .৯৫ বর্গ সে.মি.
    2. .১২০ বর্গ সে.মি.
    3. .২৫৬ বর্গ সে.মি.
    4. .১৯২ বর্গ সে.মি.

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  21. ২১এখন ঘড়িতে ঠিক ৩:৩০ বাজে। যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে সেকেন্ডের কাঁটা কোন দিকে থাকবে?

    1. .পশ্চিম দিকে
    2. .উত্তর দিকে
    3. .দক্ষিণ দিকে
    4. .উত্তর-পশ্চিম কোণে

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  22. ২২চারজন মেয়ে খেলা দেখার জন্য বসে আছে। মিমের বামে রিমা এবং ডানে জারিন। মিম জারিনের মাঝে মালিহা বসে আসে। কে বামদিক থেকে দ্বিতীয়?

    1. .রিমা
    2. .জারিন
    3. .মালিহা
    4. .মিম

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  23. ২৩দেয়াল ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি?

    1. .৯০°
    2. .১২০°
    3. .১৮০°
    4. .৩৬০°

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  24. ২৪যদি গতকালের ৩ দিন আগে রবিবার হয়ে থাকে, তাহলে আগামীকালের ২ দিন পর কী বার হবে?

    1. .রবিবার
    2. .সোমবার
    3. .মঙ্গলবার
    4. .বুধবার

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  25. ২৫একটি আয়নায় প্রতিফলিত একটি ঘড়ির ছবি। ঘড়িতে কয়টা বাজে?

    প্রশ্নের চিত্র
    1. .৯:১৫
    2. .৬:১৫
    3. .৩:৩০
    4. .৬:৩০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  26. ২৬মিম একটি শ্রেণিতে সামনে থেকে ৯ম এবং পিছন থেকে ৩৬ তম হলে, শ্রেণিটিতে শিক্ষার্থী সংখ্যা কত?

    1. .৫০ জন
    2. .৪৮ জন
    3. .৪৬ জন
    4. .৪৪ জন

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  27. ২৭প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?৫৮১১২৫৬৪?১৫৪৮৯৯

    1. .১২১
    2. .১৩৫
    3. .১৩৬
    4. .১৮৭

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  28. ২৮প্রশ্নবোধক স্থানে কত বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .৪৮
    2. .৫০
    3. .৫৬
    4. .৬০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  29. ২৯.৩ × .৩ × .৩ = ?

    1. ..০০৩
    2. ..০০৯
    3. ..০২৭
    4. .০.২৭

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  30. ৩০আলেয়ার আয়ের৩/৪অংশ ৭৫০০ টাকা হলে, মোট আয় কত টাকা?

    1. .১০,০০০
    2. .১৫,০০০
    3. .২০,৫০০
    4. .২২,৫০০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  31. ৩১যদিa-b = ৬ওa + b = ১০হয়, তবেa²-b² =?

    1. .৩০
    2. .৪০
    3. .৫০
    4. .৬০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  32. ৩২কোন অঙ্কটি ক্ষুদ্রতম?

    1. .২/৯
    2. .৫/৮
    3. .১/৫
    4. .৭/১২

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  33. ৩৩কোনটি মৌলিক সংখ্যা?

    1. .৯১
    2. .৪৭
    3. .৮৭
    4. .৫৫

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  34. ৩৪কোনটি ভুল বানান?

    1. .মরূদ্যান
    2. .কটূক্তি
    3. .পরিপক্ক
    4. .অঞ্জলি

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  35. ৩৫কোনটি শুদ্ধ বানান?

    1. .Jewelary
    2. .Jewellry
    3. .Jwellry
    4. .Jewellery

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  36. ৩৬কোনটি বাক্যটি শুদ্ধ?

    1. .This is an unique case
    2. .This is a unique case
    3. .This is a very unique case
    4. .This is the most unique case

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  37. ৩৭‘আটপৌরে’ শব্দের অর্থ কী?

    1. .পোশাকি নয় এমন
    2. .সর্বদা ব্যবহারের উপযুক্ত
    3. .অষ্ট প্রহর
    4. .সবগুলোই

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  38. ৩৮Remember is to past as anticipate is to__.

    1. .Present
    2. .future
    3. .Present and future
    4. .friends

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  39. ৩৯Giant is to dwarf, as ocean is to___.

    1. .Pond
    2. .lake
    3. .sea
    4. .river

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  40. ৪০সঠিক বানান কোনটি?

    1. .Neumunia
    2. .Newmonia
    3. .Pneumonia
    4. .Pnewmonia

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  41. ৪১কোন বানানটি ভুল?

    1. .Necessary
    2. .Influence
    3. .Prosparity
    4. .Happiness

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  42. ৪২কোনটি বেশি শক্তিশালী?

    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  43. ৪৩পিস্টনের আয়তন যতো বাড়ে ইঞ্জিনের শক্তি ততো বাড়ে।

    1. .সত্য
    2. .মিথ্যা
    3. .আংশিক সত্য
    4. .সম্পর্কহীন

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  44. ৪৪If X moves in one direction as shown, then?

    প্রশ্নের চিত্র
    1. .Y and Z move clockwise
    2. .Y and Z move counter clockwise
    3. .Y moves clockwise and Z moves counter clockwise
    4. .Y moves clockwise and Z moves counter clockwise

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  45. ৪৫X ঘড়িটির আয়নার সঠিক প্রতিবিম্ব কোনটি?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  46. ৪৬রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রলিক যন্ত্রে ব্যবহার করা হয় –।

    1. .বাতাস
    2. .পানি
    3. .তৈল
    4. .বিদ্যুৎ

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  47. ৪৭আন্তঃমহাদেশিয় গাইডেড মিসাইল ব্যবহার করে?

    1. .মহাকর্ষীয় রশ্মি
    2. .লেজার রশ্মি
    3. .আণবিক শক্তি
    4. .আইসোটোপ

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  48. ৪৮হাইব্রিড গাড়ি অতিরিক্ত শক্তি পায় ­–।

    1. .যান্ত্রিকভাবে
    2. .বৈদ্যুতিকভাবে
    3. .গ্যাসের মাধ্যমে
    4. .অন্যভাবে

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  49. ৪৯পিস্টন ব্যবহার করা হয় কোন ইঞ্জিনে?

    1. .জেট ইঞ্জিনে
    2. .বন্দুকে
    3. .ডিজেল ইঞ্জিনে
    4. .বৈদ্যুতিক ইঞ্জিনে

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  50. ৫০প্রপেলর ইঞ্জিনে প্লেন চালাতে প্রয়োজন হয় ___।

    1. .গ্যাসোলিন
    2. .বেশি আর্দ্রতা
    3. .মাধ্যাকর্ষণ
    4. .বাতাস

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিষয় কোড ০০৯ · পূর্ণমান ১০০ · সেট রক্তি

  1. ৪৫(ক) এসিড ও ক্ষারকের সাধারণ বৈশিষ্ট্যসমূহ লিখুন। নির্দেশক কী? ১.৫ + ০.৫ (খ) মানুষের শরীরে এসিডিটির কারণ এবং এর নিরাময়ে সঠিক খাদ্য নির্বাচন পদ্ধতি আলোচনা করুন। ২.৫ (গ) pH কী? কোন বিশুদ্ধ পানিতে এসিড যোগ করার ফলে যদি H⁺ (হাইড্রোজেন আয়ন)– এর ঘনমাত্রা ১০ (দশ) গুণ বেড়ে যায় তাহলে পানির pH কত হবে? সালফিউরিক এসিডযুক্ত শিল্পবর্জ্য জলাশয়ে ফেললে ঐ জলাশয়ে জলজ প্রাণীর বসবাস অনুপযুক্ত হয়ে পড়ে কেন?

  2. ৪৭(ক) বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কী কী? যে কোনো দুটি স্তরের বৈশিষ্ট্য উল্লেখ করুন। (খ) বায়ুমণ্ডলে O₂,CO₂ ও N₂ এর ভূমিকা কী? বায়ুমণ্ডলে CO₂ এর পরিমাণ বৃদ্ধি পেলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায় কেন? ৩ (গ) জোয়ার ভাটা কী? দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন? ২.৫

  3. ৪৮(ক) অতিবেগুনি রশ্মি কী? এটা কী কী কাজে ব্যবহৃত হয়? ১.৫ (খ) প্রভা কী? প্রভা কত প্রকার ও কী কী? চিকিৎসা ক্ষেত্রে প্রভার ব্যবহার বর্ণনা করুন। (গ) একটি চুম্বকের পোলারিটি ও কুরি বিন্দু বলতে কী বোঝায়? ফেরোচৌম্বকত্ব কী? একটি ফেরোচুম্বককে কীভাবে প্যারাচুম্বকে পরিণত করা যায় বর্ণনা করুন। ৩

  4. ৪৯(ক) মনোস্যাকারাইড ও পলিস্যাকারাইড কী? এগুলো মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ কেন? ১.৫ (খ) আমাদের দেশে কী কী পন্হায় খাদ্যে ভেজাল দেওয়া হয় আলোচনা করুন। ১.৫ (গ) লিপিড কী? লিপিডের বৈশিষ্ট্য ও কাজ উল্লেখ করুন। ১.৫ (ঘ) ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও ফ্রি-রেডিকেল কী? স্বাস্থ্য রক্ষায় এদের ভূমিকা ব্যাখ্যা করুন।

  5. ৫০(ক) ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণসমূহ লিখুন। ডেঙ্গু ভাইরাসের জেনেটিক উপাদান লিখুন। ১.৫ (খ) ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধে আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? অ্যান্টিবায়োটিকসমূহ ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে কার্যকর নয় কেন? ১.৫ (গ) রাতকানা রোগ কী? কী কারণে রাতকানা রোগের সৃষ্টি হয় বিস্তারিত আলোচনা করুন। এ রোগ প্রতিকারে কী পদক্ষেপ নেওয়া উচিত? (ঘ) সুষম খাবারের উপাদানসমূহ কী কী? খাদ্যাভ্যাস শরীরের ওজন বাড়ায় পরবর্তীতে তা কীভাবে ডায়বেটিস-এর কারণ হয়ে দাঁড়ায় আলোচনা করুন। ২.৫

  6. ৫১(ক) চারটি পানিবাহী রোগের নাম লিখুন। বেরিবেরি রোগের কারণ কী? সূর্যরশ্মিতে ভিটামিন-ডি পাওয়া যায়- ব্যাখ্যা করুন। ১.৫ (খ) রক্ত কণিকাসমূহ কী কী? রক্ত লাল দেখায় কেন? হেপাটাইটিস কী? কী কারণে হেপাটাইটিস হয়? রক্তের মাধ্যমে সংক্রমিক দুটি হেপাটাইটিস ভাইরাসের নাম লিখুন। (গ) অ্যান্টিসেপটিক কী? চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত তিনটি উল্লেখযোগ্য ন্টিসেপটিকের নাম লিখুন। স্টেম সেল থেরাপি কী? উদাহরণসহ চিকিৎসাবিজ্ঞানে স্টেমসেল থেরাপির অবদান আলোচনা করুন। ৩

  7. ৫২(ক) পলিমার সেমিকন্ডাক্টর কী? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। ১.৫ (খ) টেফলন ও পলিস্টারের সংশ্লেষণ পদ্ধতি বর্ণনা করুন। পরিবেশ দূষণে রাবার এবং প্লাষ্টিকের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। (গ) জেনেটিক রোগ বলতে কী বোঝায়? সিকল সেল এনেমিয়া ও থ্যালাসেমিয়া জেনেটিক রোগদ্বয় সম্পর্কে বিস্তারিত লিখুন। ৩

  8. ৫৩(ক) এসিড বৃষ্টি কী? প্রকৃতিতে এসিড বৃষ্টি সৃষ্টির বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করুন। এসিড বৃষ্টির ফলে মানুষের দৈনন্দিন জীবন কীভাবে ক্ষতিগ্রস্ত হয় আলোচনা করুন। (খ) জৈবপ্রযুক্তি ও ন্যানোপ্রযুক্তি কী? জৈবপ্রযুক্তি ও ন্যানোপ্রযুক্তির প্রয়োগক্ষেত্রগুলো বর্ণনা করুন। ৩ (গ) সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন? ১.৫

  9. ৫৪Part B- Computer and Information Technology

  10. ৫৫Part C- Electrical and Electronic Technology