মূল কনটেন্টে যান
লিখিত পরীক্ষা১০৬টি প্রশ্ন

৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন

8টি বিষয়ের প্রশ্নপত্র, প্রতিটি প্রশ্নের নম্বরসহ। খাতায় লিখে অনুশীলন করার জন্য পাতাটি প্রিন্ট করে নিতে পারেন।

বাংলা ১ম পত্র

বিষয় কোড ০০১ · পূর্ণমান ১০০ · সেট ময়না

  1. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন। (খ) অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখুন। (গ) নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন: গিতাঞ্জলি, উপকারীতা, আষার, দারিদ্রতা, শান্তনা। (ঘ) নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য লিখুন: অক্কা পাওয়া, তালপাতার সেপাই, চাঁদের হাট, তাসের ঘর, সাক্ষী গোপাল। (ঙ) নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন: (১) পূর্বদিকে সূর্য উদয় হয়। (২) আসছে আগামীকাল কলেজ বন্ধ হবে। (৩) রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ঙ্কর কবি ছিলেন। (৪) সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী। (৫) ইহার আবশ্যক নাই

    ৬×৫=৩০
  2. ভাব সম্প্রসারণ করুন: (গ) শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো, এক ফোঁটা দিলাম শিশির। অথবা, (খ) উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।

    ২০
  3. সারমর্ম লিখুন: (ক) বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহুদেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। অথবা, (খ) আাজকের দুনিয়াটা আশ্চর্যজনকভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন। প্রচন্ড বেগে শুধু আত্মবিকারের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে ‘মনুষ্যত্ব’ কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই; এবার সিঁড়িটা না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশের সম্ভাবনা যে অনিবার্য, তাতে আর কোনো সন্দেহ থাকে না।

    ২০
  4. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন: (ক) বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের ভাষাকে কেন ‘সন্ধ্যা ভাষা’বলা হয়। [বি.দ্র. সান্ধ্য ভাষা হবে] (খ) বাংলা কাব্যের ‘ভোরের পাখি’ কাকে বলা হয়? এ কবির দুটি কাব্যগ্রন্থের নাম লিখুন। (গ) ‘সনেট’ কী? বাংলা সাহিত্যে সার্থক সনেট রচয়িতার পরিচয় সংক্ষেপে উল্লেখ করুন। (ঘ) চন্দ্রকুমার দে এবং দীনেশচন্দ্র সেনের নাম কেন লোকসাহিত্য প্রেমীর হৃদয়ে চিরদিন জেগে থাকবে? (ঙ) কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাসের নাম লিখুন। (চ) কবি জসীমউদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে লিখুন। (ছ) কুবের, কপিলা, শশী, কুসুম চরিত্রসমূহ কোন উপন্যাসের অন্তর্গত? উপন্যাস দুটির রচয়িতা কে? (জ) বাংলা ভাষায় যাঁরা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচজন প্রধান। এই পাঁচজন কবিন নাম লিখুন। (ঝ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাসের উপজীব্য বিষয় সংক্ষেপে উল্লেখ করুন। (ঞ)    কবি শামসুর রাহমানের  চারটি কাব্যগ্রন্হের নাম উল্লেখ করুন।

    ৩×১০ = ৩০

বাংলা ২য় পত্র

বিষয় কোড ০০২ · পূর্ণমান ১০০ · সেট ময়না

  1. বাংলায় অনুবাদ করুন: Poet Kazi Nazrul Islam called himself a ‘rebel’ , and declared that he would not cease to fight till all oppressionals in the world had been put to an end. He made friends with terrorists, young men and women who believed in armed struggle. He sang opening songs at political gatherings, addressed large conferences and travelled the length and breadth of Bengal inspiring people wherever he went. He brought out a bi-weekly that breathed and preached violence. As a result the British Government put him behind the prison bars. We have more than one reason to be grateful to Kazi Nazul Islam.

    ১৫
  2. বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক এবং অধ্যয়ন একজন তরুণ শিক্ষার্থীর মধ্যে শিক্ষার অতীত ও বর্তমান অবস্থা সম্পর্কে একটি কাল্পনিক সংলাপ রচনা করুন।

    ১৫
  3. (ক) ‘বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা’ বিষয়ে জনমত সৃষ্টির লক্ষ্যে সংবাদপত্রে প্রকাশের নিমিত্তে একটি পত্র লিখুন। অথবা, (খ) ‘ফেসবুক’ ব্যবহারের সুফল এবং কুফল জানিয়ে আপনার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লিখুন।

    ১৫
  4. ‘অসমাপ্ত আত্মজীবনী’ অথবা ‘কারাগারের রোজনামচা’ গ্রন্হের গ্রন্হ সমালোচনা লিখুন।

    ১৫
  5. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন: (ক) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম; (খ) বাংলাদেশের পোশাক শিল্প; (গ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার; (ঘ) রোহিঙ্গা সমস্যা ও সমাধান; (ঙ) স্বদেশ প্রেম।

    ৪০

ইংরেজি

বিষয় কোড ০০৩ · পূর্ণমান ২০০ · সেট তিতির

  1. ১০Part – A

  2. ১১Write the meanings of the following words in English using contextual clues (The words are underlined in the passage) (a) Praiseworthy (b) Crust (c) Palpably (d) Stagnation (e) Wily

    1×5=5
  3. ১২Fill in the empty cells with appropriate words according to their parts of speech: Noun Verb Adjective acquiescence (a) × (b) Assume × Assertion (c) × Confidence × (d) (e) believe ×

    1×5=5
  4. ১৩Give the synonyms for the following words and make sentences with the synonyms: (a) delude (b) incontestable (c) denial (d) deride (e) sentient (f) gullible

    1×6=6
  5. ১৪Break down the following sentence into four simple sentences. Without changing the meaning conveys. ‘To the West, we have many millions of men and women, most of whom are intelligent and sentient who refuse to accept as truth statements and ideas that really can withstand the most searching examination.

    1×4=4
  6. ১৫Make sentences of your own with each of the following words and phrases (Copying of any sentence from the passage above must be avoided): (a) Propaganda (b) give eredence to (c) derisive (d) demagogue (e) fester with (f) glow with (g) ferment (h) customary (i) apparent (j) withstand

    1×10=10
  7. ১৬Summarize the passage in your own words (100 words).

    20
  8. ১৭Write a letter to the editor of an English Daily on the growing importance of rational thinking in our social and national life.

    20
  9. ১৮Part-B

  10. ১৯Translate the following text into Bangla: The burgeoning bustle of life is identified as one of the main reasons for waning reading habit. Life has been so busy that people can hardly manage time for reading. The Pressure of livelihood has mounted tremendously, thrusting people in earning bread. In all desperation A money-centric corporate culture is sweeping. Life away, making people crazy for pomp and prosperity in the form of land, flat, car and other amenities. Reading is a secondary concern or no concern at all. There is no time for reading in fact., Even they cannot find time for reading newspaper. They just skim through the headlines. They can hardly read anything with profound concentration due to time constraint. They are always in a hurry to finish their assignments in vocation. It is really a haed time, witnessing a famine of reading. Proliferation of information technology has also contributed to the change in reading habit. But we must bear in mind that reading habit is the mark of civility of a nation. Reading books and other materials of learning makes individuals enlightened, elevation their level of intelligence.

    25
  11. ২০Translate the following text into English: সংস্কৃতি হলো জীবনের ও পরিবেশের উৎকর্ষসাধনের ও উন্নতিবিধানের এবং ইচ্ছানুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের চিন্তা ও চেষ্টা। জীবন ও পরিবেশ অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত। জীবন পরিবেশ থেকেই উদ্ভূত এবং পরিবেশের সঙ্গে সংলগ্ন ও পরিবেশের উপর নির্ভরশীল। এ দুইয়ের একটির উন্নতি অন্যটির উন্নতির উপর নির্ভরশীল। উন্নতি আপনিতেই ঘটে না, সাধন করতে হয়। উন্নতির প্রক্রিয়ায় মানুষই কর্তা। একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, অন্য প্রাণীর নেই। মানুষ সেই জৈবিক সামর্থ্যের অধিকারী যার বলে সে ব্যক্তিগত ও যৌথ প্রয়াসে সংস্কৃতির পরিচয় দিতে পারে। বিবর্তনের যে পর্যায়ে এসে মানুষ সংস্কৃতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে তার পূর্ব পর্যন্ত অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য ছিলনা না। জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষের নিজেকে এবং নিজের সঙ্গে পরিবেশকে সুন্দর, সমৃদ্ধ ও উন্নত করার যে প্রবণতা, চিন্তা ও চেষ্টা লক্ষ্য করা যায়, তারই মধ্যে নিহিত থাকে তার সংস্কৃতি। ব্যক্তির জীবনে যেমন, সমষ্টির জীবনেও তেমনি সংস্কৃতিচেতনা ও সংস্কৃতি আছে। দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্যদিয়ে, উন্নতিশীল রাষ্ট্রব্যবস্থা, সমাজব্যবস্থা ও জীবনপদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে মানুষ তার সংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। সংস্কৃতির মর্মে আছে উন্নত হওয়ার ও উন্নত করার এবং সমৃদ্ধ হওয়ার ও সমৃদ্ধ করার প্রবণতা, ইচ্ছা, আকাঙ্খা, ও চেষ্টা। সংস্কৃতির সঙ্গে সম্পর্ক আছে রুচি, পছন্দ, সমাজবোধ, আহার্য, ব্যবহার্য, পরিপার্শ্ব, বিচারক্ষমতা, গ্রহণ-বর্জন ও প্রয়াস-প্রচেষ্টার।

    25

বাংলাদেশ বিষয়াবলি

বিষয় কোড ০০৫ · পূর্ণমান ২০০ · সেট পাপিয়া

  1. ২১(ক) রোহিঙ্গা কারা? (খ) সাম্প্রতিককালে ব্যাপক রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের জন্য যে সংকট সৃষ্টি করেছে তা আলোচনা করুন। ১০ (গ) এ সমস্যা থেকে অব্যাহতি পাবার কোনো উপায় আছে কি? ৫

  2. ২২(ক) ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কাদের বুঝায়? (খ) বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদান মূল্যায়ন করুন। ১০ (গ) ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার উন্নয়নে সরকারের গৃহীত কোনো ভূমিকা আছে কি? ৫

  3. ২৩(ক) কোথায় এবং কেন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? (খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারতের ভূমিকা কি ছিল তা আলোচনা     করুন। ১০ (গ) আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কি? ৫

  4. ২৪(ক) সংবিধানের সংজ্ঞা দিন। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? (খ) বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করুন। ১০ (গ) সংসদে নারী আসন সংরক্ষিত রাখা কতটা যৌক্তিক? ৫

  5. ২৫(ক) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি? (খ) ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর্যায়গুলো আলোচনা করুন। ১০ (গ) বীরশ্রেষ্ঠগণের নাম লিখুন। ৫

  6. ২৬(ক) মানবসম্পদ বলতে কি বুঝায়? (খ) ‘দক্ষ মানবসম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব সর্বাধিক’– আলোচনা করুন। ১০ (গ) যথাযথ শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের উদ্যোগ কতটুকু? ৫

  7. ২৭(ক) বাংলাদেশের খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দিন। (খ) আমাদের খনিজ সম্পদ আহরণ ও শিল্পে ব্যবহারের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা কি? ১০ (গ) শক্তিসম্পদ হিসেবে কয়লার গুরুত্ব আলোচনা করুন। ৫

  8. ২৮(ক) ICT বলতে কি বুঝায়? (খ) ICT ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি বিশ্লেষণ করুন। ১০ (গ) নিকট ভবিষ্যতে এদেশে ICT ক্ষেত্রে অধিকতর সম্ভাবনা কতটুকু বলে মনে করেন? ৫

  9. ২৯(ক) দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝায়? (খ) ‘উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট সক্ষম’ – আলোচনা করুন। ১০ (গ) আপনি কি মনে করেন যে, পরিবেশ দূষণ প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকাংশে দায়ী? ৫

  10. ৩০টীকা লিখুন (যেকোনো ৪টি) (ক) প্রশাসনিক ট্রাইব্যুনাল (খ) বাংলাদেশ জাতীয় জাদুঘর (গ) শহীদ বুদ্ধিজীবী দিবস (ঘ) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (ঙ) ১৭ এপ্রিল ১৯৭১ (চ) বাংলাদেশ খাদ্য নিরাপত্তা (ছ) আমাদের সামুদ্রিক সম্পদ

    ৪×৫=২০

আন্তর্জাতিক বিষয়াবলি

বিষয় কোড ০০৭ · পূর্ণমান ১০০ · সেট নাফ

  1. ৩১নিম্নলিখিত যে কোনো দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখুন। (ক) বহুজাতিক রাষ্ট্র বলতে কী বুঝায়? (খ) মানব নিরাপত্তার প্রধান উপাদানসমূহ কী কী? (গ) গণতান্ত্রিক শান্তি তত্ত্বের (Democratic Peace Theory) মূল বক্তব্য কী? (ঘ) মানবতার বিরুদ্ধে অপরাধ বলতে কী বুঝায়? উদাহরণ দিন। (ঙ) ‘ভূ-খণ্ড’ এবং ‘ভূ-খণ্ডগত অখণ্ডতা’র মধ্যে পার্থক্য কী? (চ) উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ সংক্ষিপ্ত আলোচনা করুন। (ছ) বৈশ্বিক সম্পদের (Global Commons) ধারণাটি কী? (জ) আন্তর্জাতিক বাণিজ্যে সর্বাধিক পছন্দসই দেশ (Most Favoured Nation) বলতে কী বুঝায়? (ঝ) অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকির মধ্যে পার্থক্য কী? (ঞ) আন্তর্জাতিক রাজনীতিতে অরাষ্ট্রীয় কর্মক (Non-State Actors) বলতে কি বুঝায়? উদাহরণ সহ লিখুন। (ট) জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা বলতে কী বুঝায়? (ঠ) আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি বলতে কী বুঝায়?

    ৪×১০=৪০
  2. ৩২যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন। (ক) (i) বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়াদি চিহ্নিত করুন। (ii) রোহিঙ্গা ইস্যুকে আপনি কী ‘জাতীয় নিরাপত্তার সংকট’ না ‘মানবতার সংকট’ হিসেবে বিবেচনা করেন? আপনার বিবেচনায়     এ সংকট মোকাবেলা করার কৌশল ও পদক্ষেপসমূহ আলোচনা করুন। (খ) (i) সিরিয়া যুদ্ধে রাশিয়ার সম্পৃক্ততার ফলে যুদ্ধের সম্ভাব্য পরিণতিতে কী ধরনের পরিবর্তন ঘটেছে বলে আপনি মনে করেন? (ii) সিরিয়া সংকটের ভবিষ্যৎ কী? (গ) অভিবাসন ও উন্নয়নের মধ্যকার সম্পর্ক চিহ্নিত করুন। সমসাময়িক বিশ্বব্যবস্থায় এ সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বিস্তারিত লিখুন। (ঘ) (i) বাংলাদেশে ভৌগোলিক অবস্থানের সমস্যা ও সম্ভাবনাসমূহ কী কী? (ii) দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশের ভূ-কৌশলগত গুরুত্ব ব্যাখ্যা করুন।

    ১৫×৩=৪৫
  3. ৩৩মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্র সীমানা বিরোধ নিষ্পত্তির ফলে বঙ্গোপসাগরে ব্যাপক অঞ্চল বাংলাদেশের সার্বভৌমত্বের অধীন। এই এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের জন্য একটি নীতিপত্র (Policy Brief) তৈরি করুন।

    ১৫

গাণিতিক যুক্তি

বিষয় কোড ০০৮ · পূর্ণমান ৫০ · সেট কালিন্দি

  1. ৩৪(ক) x- 1/x= √3 হলে, x⁶+ 1/x⁶ এর মান নির্ণয় করুন। ২.৫ (খ) সমাধান করুন: ‍1/(a+b+x)= 1/a+ 1/b+ 1/x ২.৫

  2. ৩৫উৎপাদকে বিশ্লেষণ করুন: (ক) 54x⁴+27x³ a-16x-8a ২.৫ (খ) 12x²+35x+18 ২.৫

  3. ৩৬একজন দোকানি একই মূল্যে দুইটি জামা বিক্রয় করেন। একটি জামায় তিনি 10% লাভ করেন এবং অন্যটিতে 10% লোকসান দেন। তার শতকরা লাভ বা ক্ষতি কত?

  4. ৩৭(ক) 7sin²θ + 3 cos²θ = 4 হলে, tanθ এর মান নির্ণয় করুন। ২.৫ (খ) sinθ/x=cosθ/y হলে, প্রমান করুন যে, sinθ-cosθ= (x-y)/(√(x²+y²)) ২.৫

  5. ৩৮তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি নির্ণয় করুন যার অঙ্কগুলোর যোগফল 11 এবং প্রতিটি অঙ্ক মৌলিক সংখ্যা নির্দেশ করে। আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন।

  6. ৩৯সমাধান করুন: 4^x-3(2^(x+2) )+2⁵=0

  7. ৪০২.৫ (খ) a=xy^(p-1),b=xy^(q-1),c=xy^(r-1) হলে, প্রমাণ করুন যে, a^(q-r).b^(r-p).c^(p-q)=1 ২.৫

    প্রশ্নের চিত্র
  8. ৪১যদি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক সুদের হার যথাক্রমে r₁%,r₂% এবং r₃% হয়, তবে তিন বছর শেষে P টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে?

  9. ৪২(1,2) ও (–3,5) বিন্দুগামী সরল রেখা থেকে (–2,0) বিন্দুটির দূরত্ব নির্ণয় করুন।

  10. ৪৩200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে ফেল করে। একজন পরীক্ষার্থী দৈবভাবে নেওয়া হলো। তার পক্ষে (ক) গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাশ; (খ) কেবল এক বিষয়ে পাশ; (গ) বড়জোর এক বিষয়ে পাশ করার সম্ভাবনা কত?

  11. ৪৪(ক) MATHEMATICS শব্দটির অক্ষরগুলো দ্বারা কতভাবে বিন্যাস করা সম্ভব? নির্ণয় করুন। ২.৫ (খ) COMBINATION শব্দটি হতে 4 অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করুন। ২.৫

  12. ৪৫২৮ সে.মি. ব্যাসের একটি অর্ধবৃত্তাকার ধাতুর পাত বাঁকিয়ে কোণকে আকৃতির কাপ তৈরি করা হলো। কাপটির গভীরতা ও ধারণ ক্ষমতা নির্ণয় করুন।

মানসিক দক্ষতা

  1. জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়?

    1. .UNICEF
    2. .ILO
    3. .UNHCR
    4. .UNESCO

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  2. কোনটি ভিন্নধর্মী?

    1. .Aluminium
    2. .Iron
    3. .Copper
    4. .Mercury

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  3. বাংলা ভাষায় ভাওয়েল ও কনসোনেন্ট কয়টি?

    1. .২৯ ও ৮ টি
    2. .২৭ ও ৭ টি
    3. .২৯ ও ৭ টি
    4. .২৮ ও ৭ টি

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  4. বুদ্ধি×অভিজ্ঞতা =?

    1. .কৃতিত্ব
    2. .সার্থকতা
    3. .প্রজ্ঞা
    4. .জ্ঞান

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  5. ঢাকা যখন জাহাঙ্গীরনগর বগুড়া তখন কী?

    1. .মহাস্থানগড়
    2. .পাহাড়পুর
    3. .বরেন্দ্র
    4. .পুণ্ড্রনগর

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  6. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

    1. .১৯৫৫ সালে
    2. .১৯৫৪ সালে
    3. .১৯২১ সালে
    4. .১৯৬৮ সালে

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  7. কম্বোডিয়ার রাজধানী কোনটি?

    1. .Nomphen
    2. .Pnomphen
    3. .Laus
    4. .Phnom Penh

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  8. “এ জগতে হায় সেই বেশি চায়” – এর লেখক কে?

    1. .রবীন্দ্রনাথ ঠাকুর
    2. .কাজী নজরুল ইসলাম
    3. .জীবনানন্দ দাশ
    4. .মাইকেল মধুসূদন দত্ত

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  9. Skin : Dermis :: Skull : ?

    1. .Cerebrum
    2. .Cerebral Cortex
    3. .Cerebelum
    4. .Medulla

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  10. ১০Honey : Hive :: Ore :?

    1. .Stone
    2. .Powder
    3. .Mineral
    4. .Clay

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  11. ১১He died ––– poison.

    1. .in
    2. .by
    3. .with
    4. .into

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  12. ১২He warned me ––– the danger.

    1. .about
    2. .on
    3. .of
    4. .for

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  13. ১৩Please put the vase ––– the table.

    1. .in
    2. .for
    3. .on
    4. .over

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  14. ১৪What is the synonym of ‘Ugly’?

    1. .Grisly
    2. .Not good
    3. .Unaccepted
    4. .Not worst

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  15. ১৫Simplicity : Countryside :: Complexity : ?

    1. .Hick
    2. .Country field
    3. .Complexion
    4. .Urban

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  16. ১৬If I had known Rifat was coming – then which one is the correct answer?

    1. .I would go to the station
    2. .I had gone to the station
    3. .I would have gone to the station
    4. .I would went to the station

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  17. ১৭What is the synonym of ‘Calm’?

    1. .Antibody
    2. .Plane
    3. .Recover
    4. .Aloof

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  18. ১৮What is the antonym of ‘Abundant’?

    1. .Scarce
    2. .Rape
    3. .Disabundant
    4. .Old

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  19. ১৯What is the antonym of ‘Approached’?

    1. .Diapproached
    2. .Antiapproached
    3. .Misapproached
    4. .Departed

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  20. ২০B, A-এর চেয়ে খাটো এবং C, B- এর চেয়ে লম্বা। D, E-এর চেয়ে লম্বা কিন্তু B-এর চেয়ে খাটে। সবচেয়ে খাটো কে?

    1. .E
    2. .D
    3. .B
    4. .C

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  21. ২১সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?১৭, ২৪, ১৫, ২২ ১৩, ২০, ১১, ?

    1. .১৯
    2. .১৭
    3. .২০
    4. .১৮

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  22. ২২০.১×০.০১×০.০০১ = ?

    1. .০.০০০০০১
    2. .০.০০০০১
    3. .০.০০০১
    4. .১.০১

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  23. ২৩০.৫০.৫ = ?

    1. .১.৫
    2. .০.১
    3. .১.০
    4. .০.০৫

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  24. ২৪√০.৮১ =?

    1. .০.১৭
    2. .০.৭১
    3. .১.৯
    4. .০.৯

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  25. ২৫বেলা ২:৩০ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাটাঁর পার্থক্য কত ডিগ্রি?

    1. .১০৫°
    2. .৯৫°
    3. .১১৫°
    4. .১১০°

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  26. ২৬আজ রবিবার। ৩৫৩ দিন পর কী বার হবে?

    1. .শুক্রবার
    2. .মঙ্গলবার
    3. .বুধবার
    4. .বৃহস্পতিবার

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  27. ২৭২.৫ কোন সংখ্যার ০.৫%?

    1. .২৫০
    2. .১২৫
    3. .৫০০
    4. .২২৫

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  28. ২৮একটি নির্দিষ্ট বিন্দু থেকে ১টি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?

    1. .
    2. .
    3. .
    4. .অসীম

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  29. ২৯কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট?

    1. .৩/(/)৮
    2. .৪/(/)১১
    3. .৫/(/)১৪
    4. .৭/(/)২০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  30. ৩০একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানডেতে এভারেজ ৭৫। পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৭৭ হবে?

    1. .১৫৮
    2. .১৬২
    3. .১৭০
    4. .১৬৬

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  31. ৩১a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?

    1. .ab
    2. .b + 2a + 2
    3. .a + b + 1
    4. .2a + 4b

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  32. ৩২৫০০-এর= ?

    1. .৬২.৫০
    2. .৬৫
    3. .৬৬
    4. .৬৭.৫০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  33. ৩৩যদি FACE = ৬১৩৫ হয়, তাহলে BHAI = ?

    1. .২৭১৯
    2. .২৮১৯
    3. .২৯১৮
    4. .২৮১৮

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  34. ৩৪a = 6, b = 5হলে,a³-3a² b+3ab²-b³ =?

    1. .0
    2. .1
    3. .5
    4. .7

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  35. ৩৫ক ও খ দুইটি সংখ্যা। ক-এর এক-চতুর্থাংশ ও খ-এর এক-পঞ্চমাংশ এর সমষ্টি ১০। আবার, ক-এর দ্বিগুণ ও খ-এর চারগুণ এর সমষ্টি ১২০ হলে ক ও খ এর মান যথাক্রমে-

    1. .২০, ২৪
    2. .১৮, ২৮
    3. .৩২, ১২
    4. .৩০, ১৫

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  36. ৩৬মেহেদেী একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি.মি দক্ষিণে গেল। এরপর ৩ কি.মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি.মি হেঁটে যাত্রাশেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত?

    1. .৩√২ কি.মি
    2. .৩√৫ কি.মি
    3. .৭ কি.মি
    4. .৩ কি.মি

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  37. ৩৭নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?

    1. .NOSPE
    2. .TOXCRE
    3. .DULAMEK
    4. .NARBE

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  38. ৩৮কোনটি ব্যতিক্রম?

    1. .১২৫
    2. .৩৪৩
    3. .৫১২
    4. .৭৪৩

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  39. ৩৯যদি BREAD = RBEDA হয়, তবে সঠিক কোনটি?

    1. .SHARE:HSAPE
    2. .SPEAK : PSEAK
    3. .CHEAT : HCEAT
    4. .PANIC : APNCI

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  40. ৪০রাকিব ক্লাসে ৫৯ জনের মধ্যে ২৩তম হয়েছে।। উর্ধ্বক্রমে সে কততম হয়েছে?

    1. .৩৬
    2. .৩৭
    3. .৩৮
    4. .৩৫

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  41. ৪১Question pattern

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  42. ৪২সিকিম বাংলাদেশের কোন দিকে?

    1. .পূর্ব
    2. .উত্তর
    3. .পশ্চিম
    4. .দক্ষিণ

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  43. ৪৩যখন A = ১ এবং U = ২১, তবে M + O = ?

    1. .M + ২০
    2. .২৩
    3. .৩২
    4. .২৮

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  44. ৪৪নিচের চিত্রে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?

    1. .১৭
    2. .২২
    3. .২৬
    4. .৩০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  45. ৪৫যদি TOE = WRH হয়, তবে EAR = ?

    1. .HDV
    2. .HDT
    3. .HDU
    4. .HDS

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  46. ৪৬দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৫ ঘন্টা পরিশ্রম করে ৯ জন ব্যক্তি কাজটি কত দিনেকরবে?

    1. .১২
    2. .১৫
    3. .১৬
    4. .১৮

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  47. ৪৭নিচের বক্সের ফাঁকা অংশে কোন সংখ্যাটি বসবে?৫১০৩৪৬৪৯২?

    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  48. ৪৮৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?

    প্রশ্নের চিত্র
    1. .১২
    2. .১৫
    3. .১১
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  49. ৪৯একটি পুনর্মিলনীতে ১৫ জন বন্ধু পরস্পরের সাথে পুনর্মিলনীর শুরু এবং শেষে করমর্দন করে। মোট কত বার করমর্দন সম্পন্ন হয়?

    1. .১০৫
    2. .১১৫
    3. .২১০
    4. .২১৫

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  50. ৫০নিচে কত বসালে স্কেলের ব্যালান্সটি সমান হবে?

    প্রশ্নের চিত্র
    1. .7 kg
    2. .6 kg
    3. .7.7 kg
    4. .9 kg

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিষয় কোড ০০৯ · পূর্ণমান ১০০ · সেট তানপুরা

  1. ৪৬Part –A: সাধারণ বিজ্ঞান

  2. ৪৭(ক) চর্বি ও লিপিডের পার্থক্য লিখুন। মানব স্বাস্থ্যের সুষম খাদ্যের পিরামিড বিষয়ে ব্যাখ্যা করুন। ১+১.৫=২.৫ (খ) একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন লিখুন। ২.৫ (গ) খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থ ব্যবহারের শারীরিক প্রতিক্রিয়া লিখুন। ২.৫

  3. ৪৮(ক) গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও প্রভাব আলোচনা করুন। ২.৫ (খ) বাংলাদেশের ধানচাষী পরোক্ষভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী আলোচনা করুন। (গ) দুটি করে জিংক ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ধানের জাতের নাম লিখুন। ২

  4. ৪৯(ক) পানি দূষণ কী? পানি দূষণের কারণ ও প্রতিকার আলোচনা করুন। ১+১.৫ = ২.৫ (খ) সমস্যাযুক্ত মাটি বলতে কী বোঝায়? বাংলাদেশের সমস্যাযুক্ত মাটি সম্বন্ধে আলোচনা করুন। ১+১.৫ = ২.৫ (গ) কিভাবে লবণাক্ত মাটিকে শস্য চাষাবাদের আওতায় আনা যায়? ২.৫

  5. ৫০(ক) আলোর বিচ্ছুরণ কী? বর্ণালি সম্বন্ধে আলোকপাত করুন। (খ) প্রতিধ্বনির সাহায্যে কিভাবে একটি কূপের গভীরতা নির্ণয় করা যায়? ১ (গ) উচ্চ রক্তচাপ কী? এর লক্ষণ ও কারণসমূহ আলোচনা করুন। ২ (ঘ) প্রোটিনের রাসায়নিক উপাদান কী? প্রোটিন প্রধান মাছ ও মাংসের পুষ্টিগুণ আলোচনা করুন। ২.৫

  6. ৫১(ক) ডায়াবেটিক ও ইনসুলিনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। (খ) রোগ নির্ণয়ে আল্ট্রাসনোগ্রাফির ৪টি গুরুত্ব আলোচনা করুন। ২ (গ) ডপলারের ক্রিয়া কী? এর দুটি প্রয়োগ লিখুন। ১.৫ (ঘ) চৌম্বকক্ষেত্র কী? বিদ্যুৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কিরূপ? ২

  7. ৫২(ক) তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ রোগের সংজ্ঞা দিন। এদের সম্পর্ক লিখুন। ১+১ = ২ (খ) শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করুন। মানব স্বাস্থ্যে এর ক্ষতিকর প্রভাব লিখুন। ২+১.৫ = ৩.৫ (গ) শব্দ দূষণ প্রতিরোধের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?

  8. ৫৩(ক) জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা বিবৃত করুন। ২.৫ (খ) দুগ্ধজাত উৎপাদকের উপর জৈব প্রযুক্তির প্রভাব আলোকপাত করুন। (গ) দুধ পাস্তুরিত করতে সাধারণভাবে কত সময়ের জন্য কত তাপ প্রয়োগ করতে হয়? ১.৫ (ঘ) জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের সুবিধা কী কী? ১.৫

  9. ৫৪(ক) ভিনেগার কী? ভিনেগার ও কস্টিক সোডার ব্যবহার লিখুন। ১+১.৫ = ২.৫ (খ) পলিথিন কৃষিজমিকে কীভাবে দূষিত করে? ১.৫ (গ) পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায় কেনো? ১.৫ (ঘ) সৌরশক্তির বর্তমান ব্যবহার এবং এর সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করুন।

  10. ৫৫Part B-Computer and Information Technology

  11. ৫৬Part C- Electrical and Electronic Technology মান : ১৫