মূল কনটেন্টে যান
লিখিত পরীক্ষা১০৫টি প্রশ্ন

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন

8টি বিষয়ের প্রশ্নপত্র, প্রতিটি প্রশ্নের নম্বরসহ। খাতায় লিখে অনুশীলন করার জন্য পাতাটি প্রিন্ট করে নিতে পারেন।

বাংলা ১ম পত্র

বিষয় কোড ০০১ · পূর্ণমান ১০০ · সেট মাছরাঙা

  1. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: (ক) দৃষ্টান্তসহ দিরুক্ত শব্দের সংজ্ঞার্থ লিখুন। প্রত্যেক প্রকার দ্বিরুক্ত শব্দের দৃষ্টান্তসহ পরিচয় দিন। (খ) অব্যয় পদ কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার অব্যয়ের পরিচয় লিপিবদ্ধ করুন। (গ) নিচের বাক্যগুলোর শুদ্ধরূপ লিখুন: ১. যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়ায় অমনোযোগী সে সমস্ত শিক্ষার্থীরাই পরীক্ষায় অকৃতকার্য হয় বেশি। ২. আপনি স্বপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত। ৩. তার পরশ্রীকারতা দেখে আমি মুগ্ধ। ৪. আজ রাতে বজ্রপতনের সম্ভাবনা আছে। ৫. তোমার মত ব্যক্তির পক্ষে সদাসর্বদা কৃপণতা করা লজ্জাস্কর। ৬. জৈষ্ঠ্য মাসে তার সর্বজেষ্ঠ্য ছেলের বিয়ে হয়। (ঘ) নিচের প্রবাদ-প্রবচনের সাহায্যে অর্থপূর্ণ বাক্য লিখুন: হরিষে বিষাদ, সুলুক সন্ধানে, মন না মতি, সোনার কাঠি রূপোর কাঠি, ঘুঁটে পোড়ে গোবর হাসে, বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া। (ঙ) নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুন: ১. যে ভিক্ষা চায়, তাকে দান কর। (সরল) ২. ভালোবাসার দানে কোনো অপমান নেই। (অস্তিবাচক) ৩. যেহেতু গাড়ি আসে নাই, সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি। (যৌগিক) ৪. আজ চাঁদ উঠেছে। (নেতিবাচক) ৫. বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল-আউট করা। (জটিল) ৬. জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন। (প্রশ্নবোধক)

    ৬ × ৫ = ৩০
  2. ভাব-সম্প্রসারণ করুন: (ক) জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট-মুক্তি সেখানে অসম্ভব। অথবা, (খ) কালচার সমাজতান্ত্রিক নয়, ব্যক্তিতান্ত্রিক।

    ২০
  3. সারমর্ম লিখুন: (ক) ‘বরং নিজেই তুমি লেখোনাকো একটি কবিতা–’ বলিলাম ম্লান হেসে; ছায়াপিণ্ড দিলো না উত্তর; বুঝিলাম সে তো কবি নয়- সে যে আরূঢ় ভণিতাঃ পাণ্ডুলিপি, ভাষ্যটীকা, কালি আর কলমের, ‘পর ব’সে আছে সিংহাসনে –কবি নয়-অজর, অক্ষর অধ্যাপক; দাঁত নেই-চোখে তার অক্ষর, অক্ষর পিঁচুটি; বেতন হাজার টাকা মাসে-আর হাজার দেড়েক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি; যদি ও সে-সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক চেয়েছিলো-হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি। অথবা, (খ) ধর্মের মতো মতবাদ ও মনের জগতে লেফট&-রাইট করতে শেখায়। ধার্মিকের জীবন নিয়ন্ত্রণ করে ভয় আর পুরস্কারের   লোভ।সংস্কৃতিবান মানুষের জীবনে ও-সবের বালাই নেই। তারা সব কিছু করে ভালোবাসার তাগিদে। সত্যকে ভালোবাসা, সৌন্দর্যকে ভালোবাসা, ভালোবাসাকে ভালোবাসা-বিনা লাভের আশায় ভালোবাসা, নিজের ক্ষতি স্বীকার করে ভালোবাসা-এরি নাম সংস্কৃতি। তাই ধার্মিকের পুরস্কারটি যেখানে বহুদূরে থাকে, সংস্কৃতিবান মানুষ সেখানে তার পুরস্কাটি পায় হাতে হাতে,  কেননা, কাজটি তার ভালোবাসার অভিব্যক্তি বলে তার আনন্দ, আর আনন্দই তার পুরস্কার। সে তার নিজের স্বর্গটি নিজেই সৃষ্টি  করে নেয়। বাইরের স্বর্গের জন্য তাকে হা করে তাকিয়ে থাকতে হয় না।

    ২০
  4. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন: (ক) রোসাঙ্গ-রাজসভা কোথায় অবস্থিত ছিল? বাংলা সাহিত্যের ইতিহাসে এই রাজসভা কেন প্রাসঙ্গিক? (খ) অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করুন। (গ) ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটির জমিদার চরিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন। (ঘ) ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রোহিনী চরিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন। (ঙ) ‘পোস্টমাস্টার’ গল্পে রবীন্দ্রনাথের জীবনদর্শনটি কী? (চ) কাজী নজরুল ইসলামের ‘রাজবন্দীর জবানবন্দী’র মূল বক্তব্য কী? (ছ) ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রূপকার্থ ব্যাখ্যা করুন। (জ) মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি-ভাবনার পরিচয় দিন। (ঝ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কেন সফল? (ঞ) ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পের মূল বক্তব্য উপস্থাপন করুন।

    ৩ × ১০ = ৩০

বাংলা ২য় পত্র

বিষয় কোড ০০২ · পূর্ণমান ১০০ · সেট মাছরাঙা

  1. বাংলায় অনুবাদ করুন: Explorers and traders have sailed across the world in all kinds of ships. From the ancient trading boats. Which relied on muscle and wind power, to the invention of the steamship, ship-building techniques and ways of navigating have changed dramatically. As boats became faster and better, explorer were able to journey farther, They discovered new lands. Peoples and opened up new trading routes. Slowly, the map of the world began to grow as land and sea borders were defined and claimed by different countries.

    ১৫
  2. বিদেশে পড়াশুনা করে প্রবাস জীবন নির্বাচন এবং বাংলাদেশে লেখাপড়া করে স্বদেশই অবস্থান করা সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন বা সংলাপ লিখুন।

    ১৫
  3. (ক) সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে দৈনিক পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশের উদ্দেশ্যে একটি পত্র রচনা করুন। অথবা, (খ) আপনার এলাকায় নদী ভরাট করে স্থাপনা নির্মানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রদানের জন্য একটি দরখাস্ত লিখুন।

    ১৫
  4. বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক কোনো উপন্যাসের সমালোচনা লিখুন।

    ১৫
  5. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন: (ক) মানবসম্পদ। (খ) বাংলাদেশের নগরায়ন।

    ৪০

ইংরেজি

বিষয় কোড ০০৩ · পূর্ণমান ২০০ · সেট নয়নতারা

  1. ১০Part-A

  2. ১১Guess the meaning of the following words/expressions using contextual clues: (The words are underlined in the passage) (a) raw (b) pottery (c) vague (d) tannery (e) penetration

    1 × 5 = 5
  3. ১২Fill in the table by putting words in the empty cells according to their parts of speech: Noun Verb Adjectiv (a) Strength × (b) resist (c) Penetration (d) essential (e) Preservation

    1 × 5 = 5
  4. ১৩Join the sets of sentences into one sentence. (a) Skins do not last as long as pottery. Out knowledge about the early use of skin is vague. (b) Hides are essential raw materials. Important articles of commerce. (c) This involves sprinkling the skins. Salt on their inner side. (d) Most cattle hides come from South America. The best goat skins come from India. (e) Vapour and air to pass through it. Resisting Penetration by liquid water itself.

    5 × 2 = 10
  5. ১৪Write a sentence with each of the following words/expressions. Copying of any sentence from the passage must be avoided. (a) Immature; (b) interval; (c) flexibility; (d) elasticity; (e)  wet; (f) unique; (g) stretch out; (h) salt solution; (i) dry; (j) immersion.

    10
  6. ১৫Summarize the passage in your own words in 100 words.

    20
  7. ১৬Write a feature to the editor of a renowned English Daily on “The role and importance of tannery in making hides and skins into leather”.

    20
  8. ১৭Part-B

  9. ১৮Translate the following passage into Bangla: Standing knee deep in a cement tank of milky water, Dinesh Kumar drunks clothes before vigorously scrubbling them with a brush at an outdoor laundry in the Indian Capital. After quitting high school, Kumar joined his father among the ranks of traditional washer men who have hand-cleaned the sprawling city’s dirty clothes for generations. Over the years, the work of ‘dhobivallahs’ has modernized to degree, with industrial machines now used at some laundries for washing heavier loads of curtains, bed covers and towels. But 32-years old Kumar said that most of the washing was still done by hand. The more delicate and expensive garments also need to be handled carefully to ensure sewn on beads or embroidery were not damaged. After every wash in a milky bath of bleach and detergent, Kumar inspects the clothes closely to ensure they are spotlessly clean. “Most of the clothes come here form hotels, embassies or beauty parlours. If we don’t wash properly, they will stop sending the clothes over”, Kumar added. Once the clothes are scrubbed, Kumar rinses them in the cement tub, wearing a plastic sheet around his waist to stop his rolled-up trousers getting wet. Such so called ‘dhobi ghats’ are normally set up next to a river, but these washermen in New Delhi rely on well water stored in cement tanks for their supply. After the clothes are hung out on lines strung up on terrace roof tops to dry, they are ironed, often by the women in the washermens’ family.

    25
  10. ১৯Translate the following passage into English: একমাত্র হান্নান ছাড়া আমাদের সবার কাছেই অস্ত্র ছিল। মাত্র ১৪ বছর বয়স হান্নানের। দেখতেও ছোটখাটো, কিন্তু বেশ শক্তসমর্থ। আমি তাকে একটা ময়লা গেঞ্জি ও একটা হাফ প্যান্ট পরিয়ে ঠিক রাখাল ছেলের মতো করি। স্বাধীনতা সংগ্রামে সেও যে একজন যোদ্ধা তাকে দেখে বিশ্বাস করার উপায় রইলো না। অত্যন্ত নির্ভীক এ দেশপ্রেমিক কিশোর । আমাদের ৩০০/৪০০ গজ সামনে তাকে চলতে বললাম, কারণ তাকে ‘স্কাউটের’ দায়িত্ব দেয়া হয়েছে। সে সামনে এগিয়ে যেতে যেতে চারদিকে সতর্ক দৃষ্টিতে নজর রাখলো। এক নির্মম শত্রুর সঙ্গে আমাদের লড়াই, তাই সামান্য অসতর্ক হলেই নিষ্ঠুরতম হত্যার শিকার হতে হবে। সুতরাং হান্নানের কাজ হলো সে খেয়াল রাখবে কোথাও পাঞ্জাবী সৈন্য বা রাজাকাররা ওঁৎ পেতে আছে কিনা। থাকলে সে যেন সাথে সাথে সংকেত দিয়ে আমাদের জানিয়ে দেয়। সে তার সামনে এবং দু’পাশে ভালোমতো দেখে যখন বুঝতে পারে যে সেখানে কোনো শত্রু নেই, তখন আমাদের এগিয়ে যেতে হাতে ইশারা দেয়। আর আমরা তার ইশারায় অগ্রসর হই। এভাবে ৩ (তিন) ঘণ্টায় আমরা মাত্র দেড় মাইল পথ অতিক্রম করি। কখনো কখনো সে গ্রামবাসী অথবা ছোট ছোট ছেলেকে জিজ্ঞাসা করে সেখানে কোনো রাজাকার কিংবা পাঞ্জাবী সৈন্য দেখেছে কিনা।

    25

বাংলাদেশ বিষয়াবলি

বিষয় কোড ০০৫ · পূর্ণমান ২০০ · সেট আনারস

  1. ২০(ক) বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও এর সুবিধাবলি বর্ণনা করুন। ৩+৭ = ১০ (খ) জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপর যে সকল বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তাদের বিবরণ দিন।

    ১০
  2. ২১(ক) নরগোষ্ঠী (Race) ও জাতি (Nation) এর মধ্যে পার্থক্য সমূহ লিখুন। (খ) বাঙ্গালী একটি শংকর জাতি- ব্যাখ্যা করুন। ৮ (গ) পার্বত্য চট্টগ্রামের চাকমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বর্ণনা দিন। ৬

  3. ২২(ক) দারিদ্র্য বিমোচন বলতে কি বুঝায়? (খ) দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা সংক্ষেপে বর্ণনা করুন। ১৫

  4. ২৩(ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের বিবরণ দিন। (খ) অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ প্রক্রিয়া ও তার দায়িত্বাবলী সংক্ষেপে বর্ণনা করুন। ৫

    ১৫
  5. ২৪গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ভূমিকা বর্ণনা করুন।

    ২০
  6. ২৫(ক) বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের নিয়ামকসমূহ আলোচনা করুন। (খ) বর্তমান ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ভারত, বাংলাদেশ ও চীনের মধ্যে যে ধরণের সম্পর্ক বজায় রাখা সম্ভবপর বলে আপনি মনে করেন, সে ধরনের সম্পর্কের চিত্র তুলে ধরুন। ১০

    ১০
  7. ২৬বাংলাদেশে রাজনৈতিক দলসমূহের মধ্যে জোট গঠন নতুন কোনো ঘটনা নয়–আলোচনা করুন।

    ২০
  8. ২৭(ক) গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসারে নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করুন। (খ) দুর্নীতি দূরীকরণের ক্ষেত্রে নির্বাচনী ব্যয় হ্রাসকরণ একটি মহৌষধ– মতামত দিন। ১০

    ১০
  9. ২৮(ক) দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার কোন কোন ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রক্রিয়া জনগণের দোর গোড়ায় পৌঁছাতে সচেষ্ট?  বিবরণ দিন। (খ) জনমত গঠনে সুশীল সমাজের ভূমিকা উল্লেখ করুন। ১০

    ১০
  10. ২৯টীকা লিখুন  (যেকোনো চারটি) : (ক) বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO); (খ)  বাংলাদেশে IMF এর কার্যক্রম; (গ) ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন; (ঘ) মুজিবনগর সরকার; (ঙ) বাংলাদেশের খনিজ সম্পদ এবং; (চ) নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান।

    ৫×৪ = ২০

আন্তর্জাতিক বিষয়াবলি

বিষয় কোড ০০৭ · পূর্ণমান ১০০ · সেট সিংহ

  1. ৩০নিম্নলিখিত দশটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করুন: (ক) আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি? (খ) রাষ্ট্র গঠনের উপাদান হিসাবে সার্বভৌমত্বের গুরুত্ব কি? (গ) পররাষ্ট্র নীতি প্রণয়নের বহিঃ উপাদানগুলি কি? (ঘ) বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল আন্তঃদেশীয় সড়ক যোগাযোগের কাঠামো কি? (ঙ) আঞ্চলিক ও আঞ্চলিকীকরণের পার্থক্য কি? (চ) আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী (Exclusive Econimic Zone) বিশেষায়িত অর্থনৈতিক এলাকা বলতে কি বোঝায়? (ছ) দ্বৈত ট্র্যাক (Dual Track) কূটনীতি কি? (জ) Soft Power (শক্তি) বলতে কি বুঝায়? (ঝ) সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goal) এবং ধারণযোগ্য উন্নয়ন লক্ষ্য (Sustainable Development) বিষয়ে ধারণা দিন (সংক্ষেপে)। (ঞ) কপ (Cop) ২২ মূল সিদ্ধান্তগুলি কী কী?

    ৪×১০= ৪০
  2. ৩১যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন: (ক) এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) পরিচালনা পদ্ধতি সমালোচনামূলক ভাবে পর্যালোচনা করুন। সম্প্রতি চীন কর্তৃক প্রস্তাবকৃত ও    ২০১৬ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB) গঠনের মাধ্যমে এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যক্রম কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে? AIIB গঠনের প্রেক্ষিতের আলোকে আলোচনা করুন। (খ) ইরানের পারমাণবিক শক্তি অর্জনের প্রচেষ্টার প্রেক্ষিত ও বর্তমান অবস্থা আলোচনা করুন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ অপর কয়েকটি দেশের সাথে ২০১৬ সম্পাদিত চুক্তি ইরানের পারমাণবিক পরিকল্পনার কি প্রভাব ফেলবে? মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত     রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণের আলোকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? (গ) চীন ও ভারতের সম্পর্ক নিয়ে একটি রচনা লিখুন। এই দুটি রাষ্ট্রের সম্পর্কের গতি প্রকৃতি এশিয়ায় বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কি প্রভাব রাখছে তা পর্যালোচনা করুন। (ঘ) দক্ষিণ এশীয় উন্নয়ন সংস্থা হিসেবে সার্কের বর্তমান অবস্থা কি? ভবিষ্যতে শক্তিশালী ভূমিকা রাখার জন্য সার্কের (Charter) চার্টার-এ পরিবর্তন আনা কি প্রয়োজন? কি ধরণের পরিবর্তন সার্কের ভূমিকাকে কার্যকরী করবে? মতামতের স্বপক্ষে যুক্তি দিন।

    ১৫×৩ = ৪৫
  3. ৩২১৯৭১ সনের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের ও পাকিস্তানের বেশ কিছু অমীমাংসাকৃত সমস্যা রয়ে গেছে। এর মধ্যে একটি হলো সম্পদ (Assets) ও ধার দেনা (Liability) সংক্রান্ত। সম্প্রতি পাকিস্তান এই বিষয়ে কিছু মতামত প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে এই সমস্যাটি নিরসনে কি পদক্ষেপ নেয়া যেতে পারে তা আলোচনা করুন।

    ১৫

গাণিতিক যুক্তি

বিষয় কোড ০৮ · পূর্ণমান ৫০ · সেট হরিণ

  1. ৩৩(ক) 2x²-3x=2 হলে x³- 1/x³ এর মান নির্ণয় করুন। (খ) a³+6a² b+11ab²+6b³ কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

  2. ৩৪(ক) a^x=b,b^y=c এবং c^z=a হলে xyz এর মান নির্ণয় করুন। (খ) log_(2√5)400 এর মান কত?

  3. ৩৫দেওয়া আছে, A(1, 4a) এবং B(5, a²-1) বিন্দুগামী রেখার ঢাল = –1, ‍a এর মান নির্ণয় করুন। ‘ a ’ এর মানের জন্য চারটি বিন্দু পাওয়া যায়; বিন্দু চারটি P, Q, R, S PQRS এর ক্ষেত্রফল নির্ণয় করুন। PQRS কি সামান্তরিক না আয়ত ব্যাখ্যা করুন।

  4. ৩৬ভূ-তলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ । ঐ স্থান থেকে 42 মি. পিছিয়ে গেলে দালানের ঐ বিন্দুর উন্নতি কোণ 45 হয়। দালানের উচ্চতা নির্ণয় করুন।

  5. ৩৭একটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশী। ক্ষেত্রটির ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে, তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।

  6. ৩৮(ক) চিত্রে বর্ণিত ত্রিভুজ হতে AC এর পরিমাণ কত? tanA + tanC এর মান কত হবে? x ও y এর মান কত? (খ) O<θ<2π হলে, 2(Sinθ Cosθ+√3)=√3 Cosθ+4 Sinθ এর সমাধান নির্ণয় করুন।

    প্রশ্নের চিত্র
  7. ৩৯ΔABC এর A এর সমদ্বিখণ্ডক BC কে D বিন্দুতে ছেদ করে। BC এর সমান্তরাল কোণের রেখাংশ AB ও AC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। প্রমাণ করুন যে, BD/DC=BE/CF

  8. ৪০Y=(√(2p+3q) +√(2p-3q))/((√(2p+3q) -√(2p-3q)) হলে প্রমাণ করুন যে, 3q(1+ 1/y² )= 4p/y

  9. ৪১O কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের AB ও CD জ্যা দুটি বৃত্তের অভ্যন্তরস্থ E বিন্দুতে ছেদ করলে প্রমাণ করুন যে, AEC = 1/2( BOD+ AOC)

  10. ৪২সমাধান করুনঃ (ক) 2^x+2^(1-x)=3 (খ) log_x(1/16)=-2 (গ) (√3)^(x+1)=(√[3]3)^(2x-1)

  11. ৪৩(ক) A ও B যথাক্রমে ৩৫ ও ৪৫ এর গুণনীয়কের সেট হলে A∪B এবং A∩B নির্ণয় করুন। (খ) A={x/x∈N:x³>25 এবং x⁴ 264} হলে P(A) নির্ণয় করুন।

  12. ৪৪দেওয়া আছে, (log(1+x))/logx=2 (ক) প্রদত্ত সমীকরণটিকে x চলকবিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রমাণ করুন। (খ) প্রাপ্ত সমীকরণটিকে সমাধান করুন এবং দেখান যে, x এর কেবলমাত্র একটি বীজ সমীকরণটিকে সিদ্ধ করে। (গ) প্রমাণ করুন যে, মূলদ্বয়ের প্রতিটির বর্গ তার স্বীয় মান অপেক্ষা বেশী এবং তাদের লেখচিত্র পরস্পর সমান্তরাল।

    1

মানসিক দক্ষতা

  1. Man did not know that the earth moves round the sun until it was–

    1. .discovered
    2. .hypothesiged
    3. .experimented
    4. .invented

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  2. It is impossible for a family without–

    1. .house
    2. .food
    3. .education
    4. .members

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  3. Ruling : King :: Learning :–––?

    1. .Book
    2. .School
    3. .Scholar
    4. .Teacher

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  4. Oxygen : Burn :: Carbohydrate:?

    1. .Isolate
    2. .Fame
    3. .Extinguish
    4. .Explode

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  5. My presence to him was like a red-rag to a –

    1. .horse
    2. .bee
    3. .monkey
    4. .bull

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  6. Which man is the tallest?When A is smaller than B; B is smaller than C; C is smaller than D; D is taller than E

    1. .A
    2. .B
    3. .C
    4. .D

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  7. COUNTRY – কে EMWLVPA লেখা হলে ELECTORATE- কে কী লিখতে হবে?

    1. .CJCEFQPYWC
    2. .CJGERQTYVG
    3. .CNCERQPCRG
    4. .GJGAVMTYVC

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  8. ‘Stammering’এর সাথে‘Speech’এর যে সম্পর্ক,‘Deafness’এর সাথে সেই সম্পর্ক কোনটির?

    1. .Ear
    2. .Hearing
    3. .Sound
    4. .Speaking

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  9. দরিদ্রতার সাথে নিবিড় সম্পর্ক কোনটি?

    1. .Metabolic disorder
    2. .Familial Retardation
    3. .Birth injuries
    4. .Fetal damage

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  10. ১০কোনটি অর্থ ভিন্ন?

    1. .মনিকাঞ্চন যোগ
    2. .আম-দুধে মেশা
    3. .আদায় কাঁচ কলায়
    4. .সোনায় সোহাগা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  11. ১১নিচের বাক্যে দাগ দেওয়া অংশটি কোন Parts of speech? Our blessings come fromabove.

    1. .Adjective
    2. .Adverb
    3. .Verb
    4. .Noun

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  12. ১২The two people are the same in length and width but not in–

    1. .density
    2. .depth
    3. .volume
    4. .size

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  13. ১৩It is impossible to write a drama without–

    1. .pen
    2. .pencil
    3. .director
    4. .plot

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  14. ১৪It’s ages –– I played golf.

    1. .ago
    2. .for
    3. .since
    4. .when

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  15. ১৫নিচের শব্দগুলো মধ্যে কোনটি সমগোত্রীয় নয়?

    1. .Plane
    2. .Car
    3. .Scooter
    4. .Truck

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  16. ১৬এক টাকায় ৩ টি করে আম ক্রয় করে এক টাকায় ২ টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

    1. .২৫%
    2. .৫০%
    3. .৭৫%
    4. .১০০%

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  17. ১৭ঘড়িতে যখন আটটা বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যেকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?

    1. .১৩০°
    2. .১২০°
    3. .১৪০°
    4. .৯০°

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  18. ১৮কোনো শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেওয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণির শিক্ষার্থীরসংখ্যা কত?

    1. .৯০ জন
    2. .১৫ জন
    3. .৬০ জন
    4. .৩০ জন

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  19. ১৯নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?

    1. .২৩
    2. .২৫
    3. .২৭
    4. .২৯

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  20. ২০আয়নায় দেখা গেল ঘড়িতে ৯ : ৩০ মিনিট বাজে প্রকৃতপক্ষে সময় কত?

    1. .৪ : ৩০ মিনিট
    2. .৩ : ৩০ মিনিট
    3. .৬ : ৩০ মিনিট
    4. .২ : ৩০ মিনিট

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  21. ২১৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসাবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?

    1. .৫৬
    2. .৬০
    3. .৩২
    4. .কোনোটিই নয়

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  22. ২২বশির ১০ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৫ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে বশিরের বর্তমান অবস্থান কত দূরে?

    1. .১৫ মিটার
    2. .১০ মিটার
    3. .৩০ মিটার
    4. .৪৫ মিটার

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  23. ২৩রহিম একটি কাজ পাঁচ দিনে এবং করিম তা দশ দিনে করতে পারে। দু’জনে একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারবে?

    1. .৩/১০
    2. .১/১৫
    3. .২/২৫
    4. .১/১০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  24. ২৪১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?

    1. .৪৯৯৯
    2. .৫৫০১
    3. .৫০৫০
    4. .৫০০১

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  25. ২৫নিচের সংখ্যা সিরিজের শেষের সংখ্যাটি কত?৪ ,৬, ১০, ১৮, –––

    1. .২৮
    2. .৩০
    3. .৩৪
    4. .৩৬

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  26. ২৬নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?

    প্রশ্নের চিত্র
    1. .৫ টি
    2. .৬ টি
    3. .৮ টি
    4. .৪ টি

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  27. ২৭নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র আছে?

    প্রশ্নের চিত্র
    1. .২ ও ৪
    2. .৪ ও ৫
    3. .২ ও ৫
    4. .৫ ও ৬

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  28. ২৮নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?৩, ৮, ৬, ১৪, ?, ২০, ১২

    1. .১১
    2. .১০
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  29. ২৯একসারি ছেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম, আরেক দিক থেকে চতুর্দশ। সারিতে ছেলের সংখ্যা কত?

    1. .২২
    2. .২১
    3. .২৪
    4. .২৩

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  30. ৩০যদি A এর  অর্থ ÷, B অর্থ +, C অর্থ – এবং D অর্থ × হয় তাহলে– 11B15C8A4D5  =?

    1. .36
    2. .-16
    3. .26
    4. .16

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  31. ৩১প্রশ্ন চিহ্নিত ঘরে কোন সংখ্যা বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  32. ৩২নিচের কোনটি সমগোত্রীয় নয়?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  33. ৩৩প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .-৬
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  34. ৩৪কোন বিকল্পটি নিচের চিত্রকে পূর্ণ করবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  35. ৩৫নিচের কোনটি সমগোত্রীয় নয়?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  36. ৩৬কোনো কর্মকর্তার বেতন একমাসে ১০% বৃদ্ধি পেল; আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এতে ওই কর্মকর্তার মূল বেতনের পরিবর্তন হলো কী?

    1. .১% কমলো
    2. .১% বাড়লো
    3. .১০% বাড়লো
    4. .কোন পরিবর্তন হলো না

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  37. ৩৭কোন বিকল্প চিত্র নিচের চিত্রটিকে পূর্ণ করবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  38. ৩৮নিচের চিত্রে কয়টি চতুর্ভুজ আছে?

    প্রশ্নের চিত্র
    1. .২১
    2. .২৪
    3. .২৭
    4. .৩০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  39. ৩৯নিচের শূন্যস্থানে কোনটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .ছড়
    2. .ড়ছ
    3. .ছই
    4. .ছঢ়

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  40. ৪০Problem pattern এর শূন্যস্থানে answer pattern এর কোন চিত্রটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  41. ৪১চিত্রেAএবংBএর মধ্যে যে সম্পর্ক চিত্রCএবংDএর মধ্যে তেমন সম্পর্ক রয়েছে।Dএর জন্য সঠিক বিকল্পটি খুঁজে বের             করুন?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  42. ৪২নিচের চিত্রের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  43. ৪৩প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  44. ৪৪প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  45. ৪৫নিচের চিত্রের কোনটি অন্যগুলো থেকে আলাদা?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  46. ৪৬নিচের চিত্রের কোনটি অন্যগুলো থেকে আলাদা?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  47. ৪৭প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  48. ৪৮প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  49. ৪৯প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  50. ৫০নিচের চিত্রে প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন বিকল্প চিত্রটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিষয় কোড ০০৯ · পূর্ণমান ১০০ · সেট ফাল্গুনী

  1. ৪৫Part –A: সাধারণ বিজ্ঞান

  2. ৪৬(ক) Body Mass Index (BMI) এর গাণিতিক সমীকরণ লিখুন। ১.৭০ (1.70) মিটার উচ্চতা বিশিষ্ট ব্যক্তির BMI ২১ (21) হলে তার দেহের ওজন কত? ১+১.৫ = ২.৫ (খ) সুষম খাদ্যের প্রতিটি প্রচলিত উৎসের দুইটি উদাহরণ দিন। একটি সুষম খাদ্যে প্রোটিন এবং শর্করার অনুপাত কত হওয়া প্রয়োজন? ২+১ = ৩ (গ) গর্ভকালীন সুষম খাদ্যের প্রয়োজনীয়তা আলোচনা করুন। (ঘ) বাজারে প্রচলিত আলুর চিপসের প্যাকেটে বায়ুর পরিবর্তে কোন গ্যাস ব্যবহার করা হয়? ১

  3. ৪৭(ক) জৈব প্রযুক্তি এবং ন্যানো প্রযুক্তির মধ্যে পার্থক্য কি? (খ) ঔষধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার উদ্ভব কি কারণে হচ্ছে? কোন ধরণের কার্যক্রম এর বিস্তাররোধে সহায়ক হতে পারে? ১+২ = ৩ (গ) DNA finger printing (ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং) এর কর্মপদ্ধতি আলোচনা করুন। ১.৫ (ঘ) মানবদেহেরে বিকাশে বিভিন্ন হরমোনের গুরুত্ব আলোচনা করুন। ১

  4. ৪৮(ক) বিদ্যুৎ এবং সার উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কেন প্রয়োজন? (খ) খনিজ কয়লার উৎপত্তি সম্পর্কে বর্ণনা দিন। রামপালের বিদ্যুৎ কেন্দ্র দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে–আলোচনা করুন। ৩.৫ (গ) বায়ুমণ্ডলের ওজোনস্তর ধ্বংসের কারণ সমূহের বর্ণনা দিন। ২

  5. ৪৯(ক) খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহারে মানদেহের কি ধরণের শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং উহার প্রতিকার কি? ২.৫ (খ) গুদামজাত খাদ্যদ্রব্যের স্থায়িত্বকাল কি কি বিষয়ের উপর নির্ভরশীল? (গ) ফরমালিন বলতে কি বুঝায়? খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহার করলে মানবদেহে কি কি ক্ষতিকর প্রভাব হতে পারে? ১+২ = ৩

  6. ৫০(ক) বন্যার সময় দূষিত পানি কি কি উপায়ে বিশুদ্ধ করা যায়? ২.৫ (খ) বাংলাদেশে ট্যানারি শিল্পের বর্জ্য পানিতে কি প্রভাব ফেলে, সংক্ষেপে আলোচনা করুন। ২.৫ (গ) সমতলে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক কত ফারেনহাইট? পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক পাহাড়ের পাদদেশ অপেক্ষা কম কেন? ১+১.৫ = ২.৫

  7. ৫১(ক) মাদকাশক্তি কি? মানুষ কেন মাদকাশক্তিতে আসক্ত হয়? মাদকাশক্তি থেকে পরিত্রাণের উপায় কি? ১+১+১ = ৩ (খ) এসিডের অপব্যবহার রোধে কি কি আইন বিদ্যমান? ১.৫ (গ) খাবার স্যালাইনে লবণ এবং চিনি/গুড় ব্যবহার করা হয় কেন? (ঘ) পলিথিন ব্যাগ ব্যবহারের ফলে পরিবেশের কী ক্ষতি হয় – আলোচনা করুন। ২

  8. ৫২(ক) দণ্ড চুম্বকের তিনটি বৈশিষ্ট্য লিখূন। (খ) প্যারাচৌম্বক, ডায়াচৌম্বক এবং ফেরোচৌম্বক পদার্থের সংজ্ঞা দিন এবং উল্লেখিত চৌম্বক পদার্থের দুটি ব্যবহার উল্লেখ করুন। ২+১.৫ = ৩.৫ (গ) ডপলার প্রতিক্রিয়ার সংজ্ঞা দিন। ১ (ঘ) বজ্রপাতের কারণ ব্যাখ্যা করুন। ১

  9. ৫৩(ক) pH বলতে কি বুঝায়? ইহার মানের ভিত্তিতে এসিড এবং ক্ষারের সংজ্ঞায়িত করুন। ১+১ = ২ (খ) এসিড ও ক্ষারের তিনটি সুনির্দিষ্ট ব্যবহার উল্লেখ করুন। ১.৫ (গ) অম্লবৃষ্টির কারণসমূহের বর্ণনা দিন। অম্লবৃষ্টির ক্ষতিকর প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিন। ১+১ = ২ (ঘ) কৃষিজমিতে এসিড ও ক্ষারের ভূমিকা আলোচনা করুন।

  10. ৫৪Part-B: Computer and Information Technology

  11. ৫৫Part-C: Electrical and Electronic Technology