মূল কনটেন্টে যান
লিখিত পরীক্ষা১০২টি প্রশ্ন

৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন

8টি বিষয়ের প্রশ্নপত্র, প্রতিটি প্রশ্নের নম্বরসহ। খাতায় লিখে অনুশীলন করার জন্য পাতাটি প্রিন্ট করে নিতে পারেন।

বাংলা ১ম পত্র

বিষয় কোড ০০১ · পূর্ণমান ১০০ · সেট নার্গিস

  1. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: (ক) সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো উদাহরণসহ ব্যাখ্যা করুন। (খ) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লিখুন। (গ) নিচের বাক্যগুলোর শুদ্ধরূপ লিখুন: ১. তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করেছে। ২. এ নির্মম হত্যাকাণ্ডে গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেল। ৩. ইতিপূর্বেই তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়েছে। ৪. মহাসমারোহে প্রধান অতিথিকে সুস্বাগত জানানো হলো। ৫. তার সাংঘাতিক আনন্দ হলো। ৬. ছেলেটি অহর্নিশি তার মাকে জ্বালাতন করে। (ঘ) নিচের প্রবাদ-প্রবচনের অর্থপূর্ণ বাক্য লিখুন: উড়নচণ্ডী, খণ্ড প্রলয়, আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া, যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে, একাদশে বৃহস্পতি, আটে-পিঠে দড় তবে ঘোড়ার উপর চড়। (ঙ) নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুন: (১) ফের যদি আসি তবে সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব। (সরল) (২) তাকে নির্দয় মনে হয় না। (অস্তিবাচক) (৩) অধ্যয়নই ছাত্রদের তপস্যা। (জটিল) (৪) জামিল বাড়িতে আছে। (নেতিবাচক) (৫) যেহেতু তার ধনসম্পদ আছে, তাই সে গর্বিত। (যৌগিক) (৬) বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। (প্রশ্নবোধক)

    ৬×৫=৩০
  2. সারমর্ম লিখুন: (ক) হে চিরদীপ্ত, সুপ্তি ভাঙাও জাগার গানে তোমার শিখাটি উঠুক জ্বলিয়া সবার প্রাণে। ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা, আঁধারে ধরণী হারায়েছে দিশা, তুমি দাও বুকে অমৃতের তৃষা আলোর ধ্যানে। অথবা, (খ) সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকেও বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্পপ্রাণ, স্বল্পবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি । এদের একমাত্র দেবতা অহংকার। পারিবারিক অহংকার, জাতিগত অহংকার–এ সবের নিশান ওড়ানোই এদের কাজ।

    ২০
  3. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন: (ক) চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন। (খ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে গ্রামীণ জীবনের কী পরিচয় পাওয়া যায় তা লিখুন। (গ) ব্রজবুলি কী? (ঘ) রোমাঞ্চধারার একজন মুসলিম কবির কাব্য সম্পর্কে আলোচনা করুন। (ঙ) ভারতচন্দ্র রায় গুণাকরের কবি প্রতিভার মূল্যায়ন করুন। (চ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজসংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। (ছ) ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। (জ) কাজী নজরুল ইসলামের ঔপন্যাসিক সত্তার পরিচয় দিন। (ঝ) ভাষা আন্দোলনভিত্তিক তিনটি গল্পের নাম লিখুন। (ঞ)  মুক্তিযুদ্ধকেন্দ্রিক একটি উপন্যাসের মূল্যায়ন করুন।

    ৩×১০=৩০

বাংলা ২য় পত্র

বিষয় কোড ০০২ · পূর্ণমান ১০০ · সেট নার্গিস

  1. বাংলায় অনুবাদ করুন: Traffic Jam is not an uncommon phenomenon in our country, especially in the Dhaka city. Traffic jam, by definition, is the huddling up of too many vehicles in a specific place of a highway or in a street, with the result that the vehicles clog up, so to say, and cannot move ahead. This creates a great problem. People who are busy on urgent business miss their timetable. In the morning, for example, many people sail to attend their workplaces in time. The transportation of goods get delayed. Perhaps the worst consequence is suffered by patients being carried to hospitals or clinics, The mental and physical sufferings, too, are no less important. The number of vehicles, especially rickshaws, is a major cause of this nuisance.

    ১৫
  2. একজন প্রবীণ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের এক তরুণের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে সংলাপ লিখুন।

    ১৫
  3. (ক) ‘সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন’–বিষয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লিখুন। অথবা, (খ) বাংলাদেশের একটি জাদুঘরের বর্ণনা দিয়ে বিদেশি বন্ধুর নিকট একটি পত্র লিখুন।

    ১৫
  4. বাঙালির ইতিহাস কিংবা লোকঐতিহ্য নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন।

    ১৫
  5. যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন: (ক) বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য। (খ) জাতীয় উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনা। (গ) শিষ্টাচার ও সৌন্দর্য। (ঘ) বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ও তার প্রতিকার। (ঙ) নারী উন্নয়ন।

    ৪০

ইংরেজি

বিষয় কোড ০০৩ · পূর্ণমান ২০০ · সেট সুরমা

  1. ১০Part-A

  2. ১১Guess the meanings of the following words/expressions using contextual clues: (The words are underlined in the passage) (a) Perilous (b) Chant (c) Appallingly (d) Segregate (e) Strain

    1×5=5
  3. ১২Fill in the table by putting words in the empty cells according to their parts of speech: Noun Verb Adjective (a) Danger × (b) disagree (c) brotherhood (d) real (e) democracy

    1×5=5
  4. ১৩Join the sets of sentences into one sentence. (a) Love is a great virtue in private life. Love does not work in public life. (b) Tolerance is a desired virtue. It is not a mere talked about thing. (c) Love is good for private life. Tolerance is good in public life. (d) There are two solutions; one is a Nazi solution. (e) The way is less thrilling. I like it.

    2×5=10
  5. ১৪Write a sentence with each of the following words/expressions. Coping of any sentence from the passage above must be avoided. (a) spiritual; (b) threatening; (c) absurd; (d) secular; (e) assert; (f) sentimental; (g) dull; (j) The salt of the earth; (h) settle sown; (i) fondness;

    10
  6. ১৫Summarize the passage in your own words in 100 words.

    20
  7. ১৬Write a feature to the editor of a renowned English Daily on “The growing importance of tolerance in our social and national life”.

    20
  8. ১৭Part-B

  9. ১৮Translate the following passage into Bangla : Should the soft spring breath of kindly appreciation warm the current chilly atmosphere, flowers of greater luxuriance and beauty soon blossom forth, to beautify and enrich our literature. If these anticipations are not realized, it will not be because there is anything in our country that is uncongenial to poetry. If we are deprived of many of the advantages of the older countries, our youthful country provides ample compensation not only in the ways in which nature unveils her most majestic forms to exalt and inspire, but also in our unshackled freedom of thought and broad spheres of action. Despite the unpropitious circumstances that exist, some true poetry has been written is our country, and represents an earnest of better things for the future and basis to hope that it will not always be winter with our native poetry. Poetry, like truth, will unveil her beauty and dispense her honour only to those who love her with a deep and reverential affection. There are many who are not gifted with the power of giving expressions to the deeper sensibilities who nevertheless experience them throbbing in their hearts. To then poetry appeals.

    25
  10. ১৯Translate the following passage into English : মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। আমাদের জীবনে মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি শব্দই নয় । মুক্তিযুদ্ধ প্রতিটি বাঙালীর অন্তরের এক অনন্ত বহ্নি শিখার নাম। মুক্তিযুদ্ধ বাঙালীর গৌরব আর গর্ব, বাঙালীর চেতনা, বাঙালীর ইস্পাতকঠিন দৃঢ়তা। বাঙালীর অনুপ্রেরণা, বাঙালীর শানিত হওয়ার অপর নাম। মুক্তিযুদ্ধই আমাদের অতীত, বর্তমান এবং ভবিষৎ আমাদের এগিয়ে যেতে হবে এই মুক্তিযুদ্ধের চেতনাকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে। আমাদের জীবনের যাবতীয় প্রাপ্তি, স্বপ্ন-সাধ, পরিকল্পনা সব কিছু হতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকেন্দ্রিক। কেননা মুক্তিযুদ্ধই আমাদের জাতিসত্তার ভিত্তি, আমাদের বেঁচে থাকার এবং এগিয়ে চলার একমাত্র অবলম্বন। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে ভীষণভাবে আপ্লুত করে এবং চলার পথে অনুপ্রেরণা জোগায়, তাদের জাতীয়তাবোধ ও আত্মপরিচয় দান করে। তারা মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই পড়তে পছন্দ করে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য তাদের মধ্যে লক্ষ্য করা যায় গভীর আগ্রহ। মুক্তিযুদ্ধ এই প্রজন্মের দেশপ্রেমের এক অনিঃশেষ প্রেরণা ও উৎসের নাম। তরুণ প্রজন্মের ধর্মই হলো নতুনের পানে ছুটে চলা। যে জানতে চায় নিজ জাতিসত্তার পরিচয়; সে যেতে চায় আপন শিকড়ের মূলে। আর এ চলার পথে তাকে উদ্বুদ্ধ করে নিজ জাতির ইতিহাস, ঐতিহ্য, লৌকিকত্ব এবং সাংস্কৃতিক চেতনা আর পরিচয়। সে এসে দাঁড়ায় ৭১-এর সামনে; সে জানতে পারে কত ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে এ জাতি স্বাধীনতা অর্জন করেছে। আজকের তরুণ প্রজন্ম গড়ে উঠেছে মুক্তিযুদ্ধকালীন ইস্পাতকঠিন দৃঢ়তা, চেতনা ও দেশপ্রেম নিয়ে। এর প্রমাণ পাওয়া যায় একুশের বইমেলা এবং স্বাধীনতা ও বিজয় দিবসে। দেশের আনাচে-কানাচে তরুণ প্রজন্মের প্রতিটি সদস্যকে তাদের কপালে ও বুকে-পিঠে জাতীয় পতাকাসহ ও পতাকাশোভিত পোশাক শহীদ মিনার ও বিজয়স্তম্ভে উপস্থিত দেখা যায়। এটি তাদের সুগভীর দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। ৭১-এর অনুপ্রেরণা, চেতনা ও দেশপ্রেম আমাদের আছে, থাকবে এবং অনন্তকাল থাকবে।

    25

বাংলাদেশ বিষয়াবলি

বিষয় কোড ০০৫ · পূর্ণমান ২০০ · সেট শরৎ

  1. ২০(ক) বাংলাদেশের ভূ-প্রকৃতিতে প্রবাল দ্বীপে এর গুরুত্ব কী? (খ) বাংলাদেশের নিস্ক্রিয় ব-দ্বীপ সমূহ বলতে কী বুঝেন? ৫ (গ) বাংলাদেশের ভূ-প্রকৃতিতে বরেন্দ্র অঞ্চল এবং বরেন্দ্র জাদুঘর এর গুরুত্ব বর্ণনা করুন? ৫ (ঘ) বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ এবং সংসদ ভবনের ঐতিহাসিক গুরুত্ব কী? ৫

  2. ২১(ক) বাঙ্গালী জাতীয়তাবাদের উদ্ভবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য বর্ণনা করুন? (খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের গুরুত্ব আলোচনা করুন। ৫ (গ) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রভাব পর্যালোচনা করুন? ৫ (ঘ) মুজিবনগর সরকার বলতে কি বুঝেন? ৫

  3. ২২(ক) বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কী কী? (খ) বাংলাদেশের সংবিধান অনুসারে জনগণের মৌলিক অধিকারসমূহ কী কী? ৫ (গ) বাংলাদেশের সংবিধানের উল্লিখিত নারীর অধিকারগুলো লিখুন। ৫ (ঘ) “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ” বাংলাদেশের সংবিধান অনুসারে সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুসারে ব্যাখ্যা করুন। ৫

  4. ২৪(ক) ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিলের গুরুত্ব বর্ণনা করুন। উক্ত দলিলে পাকিস্তান ও ভারতীয় বাহিনীর পক্ষে কে কে স্বাক্ষর করেন এবং মুক্তিবাহিনীর পক্ষে কে উপস্থিত ছিলেন? (খ) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস–আলোচনা করুন। ৫ (গ) স্বাধীন বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাহার কার্যক্রম–পর্যালোচনা করুন। ৫ (ঘ) বাংলাদেশের ছিটমহল সমস্যা সমাধানে বর্তমান সরকারের অর্জন–আলোচনা করুন। ৫

  5. ২৫(ক) সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল উদ্দেশ্যসমূহ কী কী? (খ) বাংলাদেশ সরকারের ২০২১ সালের মধ্যে উন্নয়নের লক্ষ্যসমূহ পর্যালোচনা করুন। ৫ (গ) পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন বলতে কী বুঝেন? ৫ (ঘ) মেট্রোরেল প্রকল্পের  সম্ভাবনা এবং অগ্রগতি পর্যালোচনা করুন। ৫

  6. ২৬(ক) নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের ৫টি উল্লেখযোগ্য পদক্ষেপ কী? (খ) খেতাবপ্রাপ্ত তিনজন নারী মুক্তিযোদ্ধার নাম, অবদানসহ উনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেন? বর্ণনা করুন। ৫ (গ) বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে কখন প্রথম মহিলা বিচারপতি নিয়োগ দেওয়া হয়? উক্ত বিচারপতির নাম এবং     সংক্ষেপে পেশাগত জীবনী লিখুন। ৫ (ঘ) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক খেতাব প্রাপ্তিসমূহ বর্ণনা করুন। ৫

  7. ২৭(ক) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত কতজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং কার কার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে? (খ) E-Tendering বলতে কী বুঝায়? বাংলাদেশে কখন থেকে E-Tendering ব্যবস্থা চালু করা হয়েছে? ৫ (গ) সাংবিধানিক পদ বলতে কী বুঝায়? বাংলাদেশে ৫টি সাংবিধানিক পদের নাম ও সংক্ষেপে দায়িত্ব লিখুন। ৫ (ঘ) বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষক দলসমূহের ভূমিকা/গুরুত্ব বর্ণনা করুন। ৫

  8. ২৮বাংলাদেশের সংবিধানের নিম্নলিখিত সংশোধনীগুলির রাজনৈতিক প্রেক্ষাপট ও গুরুত্ব বর্ণনা করুন। (ক) বাংলাদেশের সংবিধানের ৫ম সংশোধনী। (খ) বাংলাদেশের সংবিধানের ১২তম সংশোধনী। ৫ (গ) বাংলাদেশের সংবিধানের ১৫তম সংশোধনী। ৫ (ঘ) বাংলাদেশের সংবিধানের ১৬তম সংশোধনী। ৫

  9. ২৯টীকা লিখুন (যেকোনো চারটি) : (ক) আয়কর মেলা (খ) জাতীয় শিক্ষানীতি–২০১০ (গ) আইন এবং অধ্যাদেশের মধ্যে পার্থক্য (ঘ) SAARC এবং বাংলাদেশ (ঙ) ‘Representation of Peoples’ Order (RPO) (চ) বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা

    ৪×৫=২০

আন্তর্জাতিক বিষয়াবলি

বিষয় কোড ০০৭ · পূর্ণমান ১০০ · সেট কোকিল

  1. ৩০নিম্নলিখিত যে কোনো দশটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করুন: ৪× (ক) (BRICS) কী? (খ) জাতিতাত্বিক রাষ্ট্র বলতে কী বোঝায়? (গ) সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ কী কী? (ঘ) সন্ত্রাসবিরোধী ইসলামি সামরিক জোট সম্পর্কে লিখুন। (ঙ) ট্রানজিট ও শিপমেন্টের সংজ্ঞা দিন। (চ) বিশ্বায়ন প্রক্রিয়ার মূল চালিকা শক্তিগুলো কী কী? (ছ) সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য কী? (জ) ‘ব্রেটন উড্স’ (Bretton Woods) প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সংক্ষেপে লিখুন। (ঝ) কপিরাইট (Copyright) কী? (ঞ) ডব্লিউটিও (WTO) এর কার্যাবলি সংক্ষেপে লিখুন। (ট) অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আসিয়ান (ASEAN) কী কী পদক্ষেপ গ্রহণ করেছে? (ঠ) শক্তির ভারসাম্য (Balance of Power) বলতে কি বোঝায় সংক্ষেপে আলোচনা করুন।

    ১০=৪০
  2. ৩১যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন: (ক) বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো (Important Issue) চিহ্নিত করুন। (খ) সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক সংকটের কারণগুলো আলোচনা করুন। ১৫ (গ) চীন-মার্কিন সম্পর্কের প্রকৃতি নির্ণয় করুন। ১৫ (ঘ) (i) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধির পক্ষের যুক্তিগুলো কী? ৬ (ii) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করুন। ৯

    ১৫
  3. ৩২যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিজনিত সমস্যার সমাধান ও পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্পর্কে আলোচনা করুন।

    ১৫

গাণিতিক যুক্তি

বিষয় কোড ০০৮ · পূর্ণমান ৫০ · সেট গোমতি

  1. ৩৩(ক) x + 1/x = 3 হলে x⁴+x³+x²+ 1/x² +1/x³ + 1/x⁴ এর মান নির্ণয় করুন। ২.৫ (খ) উৎপাদকে বিশ্লেষণ করুন: x (x–1) (x–2) (x–3) – 24 ২.৫

  2. ৩৬একটি দ্রব্যের খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ৩০,০৩০ টাকা। দ্রব্যটি উৎপাদনকারী ৪%, পাইকারি বিক্রেতা ৫% এবং খুচরা বিক্রেতা ১০% লাভে বিক্রি করে। (ক) পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য নির্ণয় করুন। (খ) উৎপাদন খরচ অপেক্ষা খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য শতকরা কত বেশি তা নির্ণয় করুন। ৩

  3. ৩৭(ক) একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হল ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হত। খাতাটির ক্রয়মূল্য কত? (খ) বনভোজনে যাওয়ার জন্য ৫৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হল। শর্ত থাকল যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিলো? ৩

  4. ৩৮কোনো পরীক্ষায় 60 জন পরীক্ষার্থীর মধ্যে 25 জন বাংলায়, 24 জন ইংরেজিতে এবং 32 জন গণিতে ফেল করেছে। 9 জন কেবলমাত্র বাংলায়, 6 জন কেবলমাত্র ইংরেজিতে, 5 জন ইংরেজি ও গণিতে এবং 3 জন বাংলা ও ইংরেজিতে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী তিন বিষয়ে ফেল এবং কতজন পরিক্ষার্থী তিন বিষয়ে পাস করেছে?

  5. ৩৯২.৫ (খ) ‘COURAGE’ শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে? ২.৫

    প্রশ্নের চিত্র
  6. ৪০500 জন লোকের উপর জরিপ করে দেখা গেল যে, তাদের মধ্যে 50 জন অবজারভার পড়ে না এবং 25 জন ইত্তেফাক পড়ে না। আবার 10 জন দু’টি পত্রিকার কোনটিই পড়ে না। একজন লোক নির্বিচারে নেওয়া হল। লোকটি ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না তার সম্ভাবনা কত?

  7. ৪১(ক) দেখান যে, sec⁴ A-sec²A=tan⁴A+tan²A (খ) 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60° কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করুন। ৩

  8. ৪২ABC ত্রিভুজে AB = BC = CA = a এবং AD, BC বাহুর উপর মধ্যমা। (ক) দেখান যে, ∆ ক্ষেত্র ABD = ∆ ক্ষেত্র ACD (খ) প্রমাণ করুন যে, ∆ABC এর ক্ষেত্রফল = √3/4 a² ৩

  9. ৪৪একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে A(-2,0), B(5,1) এবং C(1,4); ২+৩=৫ (ক) দেখান যে, ABC একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। (খ) শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন।

  10. ৪৫ABC ত্রিভুজের AD, BE, CF তিনটি মধ্যমা। প্রমাণ করুন যে, (AB + BC + CA) > (AD + BE + CF)

  11. ৪৬U{3, 5, 6, 7, 9}, A = {x : x, 3 এর গুণিতক এবং x<12} (ক) A × A' নির্ণয় করুন (খ) P (A ∪ A' ) এবং P (A ∩ A' ) এর উপাদান সংখ্যা সূত্রের সাহায্যে নির্ণয় করুন। ৩

মানসিক দক্ষতা

  1. ‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

    1. .অনুশীলন
    2. .আদেশ
    3. .অনুসরণ
    4. .অনুরূপ

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  2. ‘পল্লব গ্রাহিতা’ শব্দের অর্থ হলো-

    1. .পাতা ভাসানো
    2. .পাতা কুড়ানো
    3. .ভাসা ভাসা জ্ঞান
    4. .বৃক্ষ

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  3. চলন : চলিত :: চরিত্র:?

    1. .চারিত্র্য
    2. .চারিত্রিক
    3. .চরিত্র্য
    4. .চরিত্রবান

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  4. নিচের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?প নি শ বে উ

    1. .বে
    2. .নি
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  5. বিদ্যুৎ : আলো :: মনীষা:?

    1. .প্রতিভা
    2. .কৃতিত্ব
    3. .বুদ্ধি
    4. .উপলদ্ধি

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  6. পরিশ্রম : সফলতা :: শ্রম: ?

    1. .দক্ষতা
    2. .উন্নতি
    3. .ক্লান্তি
    4. .উৎপাদন

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  7. Liability : Immunity, then–

    1. .Debit : Credit
    2. .Real estate : Property
    3. .Pardon : Amnesty
    4. .Fidelity : Honesty

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  8. Teacher : Ignorance :: Light: ?

    1. .Study
    2. .Lightning
    3. .Electricity
    4. .Darkness

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  9. Trace the odd pair in the following–

    1. .Hospital and patient
    2. .Teacher and student
    3. .Nest and bird
    4. .Prison and culprit

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  10. ১০নিচের কোন শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়?

    1. .অংশু
    2. .প্রভা
    3. .ময়ূখ
    4. .দীপ্ত

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  11. ১১√৮০+√১২৫=?

    1. .৯√৫
    2. .২০√৫
    3. .৪০√৫
    4. .৬০√৫

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  12. ১২√৩=৩,√৪=৪, হলে(√৬)²=?

    1. .১২
    2. .৩৬
    3. .১৮
    4. .২৪

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  13. ১৩প্রশ্নবোধক স্থানে কত বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .১২০
    2. .১৮০
    3. .২২৪
    4. .২৪৮

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  14. ১৪প্রশ্নবোধক স্থানে কত বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .১০
    2. .২৮
    3. .১৮
    4. .১৪

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  15. ১৫৪০০-এর ৪৯%?

    1. .১৯৬০
    2. .১৯৬
    3. .১৯.৬
    4. .১.৯৬

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  16. ১৬নিচের চিত্রটির শূন্যস্থানে কোন সংখ্যাটি বসেবে?

    প্রশ্নের চিত্র
    1. .৪৪
    2. .৪৮
    3. .৫৪
    4. .৬০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  17. ১৭৭, ১১, ১২, ১৪, ১৭, ১৭, ২২, ? প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

    1. .২০
    2. .২২
    3. .২৪
    4. .১৬

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  18. ১৮প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .১২
    2. .১৪
    3. .১৬
    4. .২০

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  19. ১৯প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .১০
    3. .১২
    4. .১৬

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  20. ২০০.০২ × ০.০০২ × ০.০১ =?

    1. .০.০০৪
    2. .০.০০৪০
    3. .০.০০০৪
    4. .০.০০০০০০৪

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  21. ২১একটি সংখ্যা ৫০৬ থেকে যত বড় ৬০৬ থেকে তত ছোট । সংখ্যাটি কত?

    1. .৫৫০
    2. .৫৫৬
    3. .৫৬০
    4. .৫৬৬

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  22. ২২বর্গমূল করুন :√.০৯=?

    1. .০.৩
    2. .
    3. ..০৩
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  23. ২৩উত্তর অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ-পশ্চিম অভিমুখে যেতে পারে সেটি প্রায় কত ডিগ্রি কোণ অতিক্রম করবে?

    1. .145°
    2. .190°
    3. .225°
    4. .315°

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  24. ২৪সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ-

    1. .সমুদ্রে উচু ঢেউ সৃষ্টি হয়
    2. .সমুদ্রের পানির ঘনত্ব বেশি
    3. .সমুদ্রের পানির গভিরতা বেশি
    4. .সমুদ্রের পানির ঘনত্ব কম

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  25. ২৫লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘণ্টায় যথাক্রমে ১৬ কি.মি ও ৪ কি.মি.। নদীপথে  ৩০ কি.মি. অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?

    1. .৪ ঘণ্টা
    2. .২ ঘণ্টা
    3. .৩ ঘণ্টা
    4. .৫ ঘণ্টা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  26. ২৬তিনটি যন্ত্র একটি কাজ যথাক্রমে ৫, ৬  ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?

    1. .১১/২০
    2. .১১/৩০
    3. .১১/১৫
    4. .১১/৩৩

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  27. ২৭তাজওয়াব উত্তর দিকে 40 মিটার গেল। পরে বামদিকে ঘুরে 30  মিটার গেল।আবার বামদিকে গেল 40  মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেল 30 মিটার ।যাত্রাবস্থা হতে তার সোজাসুজি দূরত্ব কত?

    1. .30 মিটার
    2. .40 মিটার
    3. .60 মিটার
    4. .70 মিটার

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  28. ২৮একটি দেয়াল ঘড়িতে যখন 9.30 টা বাজে তখন যদি মিনিটের কাঁটাটি পূর্বদিকেথাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে।

    1. .পশ্চিম
    2. .দক্ষিণ
    3. .পূর্ব-দক্ষিণ
    4. .দক্ষিণ-পশ্চিম

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  29. ২৯ঘড়িতে যখন সাড়ে চারটা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?

    1. .৪০°
    2. .৪৫°
    3. .৫০°
    4. .৬০°

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  30. ৩০দু’জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর বাম দিকে ঘুরে আরও ৩ মিটার গেল। তাদের দু’জনের মধ্যে দূরত্ব কত?

    1. .৬ মিটার
    2. .৭ মিটার
    3. .৮ মিটার
    4. .১০ মিটার

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  31. ৩১আলভী শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিকে অথবা বামদিক থেকে গণনা করলে আলভী ৮ম ছাত্র। শ্রেণীকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্র বসা আছে?

    1. .১৫ জন
    2. .১৭ জন
    3. .১৯ জন
    4. .২১ জন

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  32. ৩২রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কী বলা হয়?

    1. .ভূজঙ্গ
    2. .নৈশরণ
    3. .জুগুপ্সা
    4. .সৌপ্তিক

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  33. ৩৩‘সে যে কোথায় তা আমার জানা নেই’–এটা কোন ধরনের বাক্য?

    1. .যৌগিক
    2. .জটিল
    3. .সরল
    4. .খন্ড বাক্য

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  34. ৩৪নিম্নের কোনটি ব্যতিক্রম?

    1. .মোগাদিসু
    2. .পোর্ট অব প্রিন্স
    3. .নাইরোবি
    4. .ডাকার

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  35. ৩৫হোয়াংহো নদীর সাথে কুয়েনলুন পর্বতের যেরুপ সম্পর্ক সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটির সেরূপ সম্পর্ক?

    1. .লুসাই পাহাড়
    2. .কৈলাস শৃঙ্গ
    3. .আরাকান পর্বত
    4. .মেঘালয় পর্বত

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  36. ৩৬‘Annotation’ শব্দের অর্থ কী?

    1. .টীকা
    2. .সংযোজন
    3. .বিরক্তি
    4. .স্বরবিন্যাস

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  37. ৩৭Re-arrange the jumble word and fill in the last letter. g c a e e o n p h n = name of a capital

    1. .c
    2. .g
    3. .a
    4. .n

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  38. ৩৮Synonym of ‘purloin’ is–

    1. .Transgression
    2. .Invade
    3. .Anathema
    4. .Obscure

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  39. ৩৯Which spelling is correct ?

    1. .Jamboree
    2. .Jambore
    3. .Jumboree
    4. .Jumbore

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  40. ৪০Proctor : Supervice, then–

    1. .Prophet : rule
    2. .Proligate : amalgamate
    3. .Fudge : courtroom
    4. .Prodigal : squarder

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  41. ৪১Choose the correct spelling.

    1. .Questionaire
    2. .Questioneire
    3. .Questionnaire
    4. .Questionnare

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  42. ৪২ক খ-এর পুত্র । খ ও গ পরস্পর ভাই । ঘ হচ্ছে গ-এর মা। চ ঘ-এর কন্যা। সম্পর্কে চ ক-এর কী হয়?

    1. .খালা
    2. .দাদী
    3. .নানী
    4. .ফুফু

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  43. ৪৩নিচের কোন চিত্রটি অন্যগুলো থেকে ভিন্ন?

    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  44. ৪৪A, B–এর তুলনায় খাটো কিন্তু C–এর চেয়ে লম্বা। D, A–এর তুলনায় খাটো কিন্তু C–এর চেয়ে লম্বা। E, B–এর তুলনায় খাটো কিন্তু A– এর চেয়ে লম্বা। উচ্চতার দিকে থেকে মাঝারি কে?

    1. .A
    2. .B
    3. .C
    4. .D

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  45. ৪৫নিম্নে ‘L’ আকৃতির ঘরটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

    প্রশ্নের চিত্র
    1. .৩২
    2. .৮৪
    3. .৬৪
    4. .১২৮

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  46. ৪৬JUDGEMENT শব্দটি আয়নায় কেমন দেখাবে?

    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  47. ৪৭প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  48. ৪৮

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  49. ৪৯

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  50. ৫০Which is the most suitable tool for general carpentry?

    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিষয় কোড ০১০ · পূর্ণমান ১০০ · সেট সেতার

  1. ৪৭Part-A: সাধারণ বিজ্ঞান

  2. ৪৮(ক) Body Mass Index (BMI) বলতে কী বোঝায়? (খ) BMI মানদৃষ্টে মানুষের শরীরের যত্ন কীভাবে নেওয়া উচিত- ব্যাখ্যা করুন ১.৫ (গ) মানুষের শরীরে অধিক পরিমাণ ফাস্টফুড খাওয়ার প্রতিক্রিয়া কীরূপ? ২ (ঘ) খাদ্যদ্রব্য সংরক্ষণে ফরমালিন ও ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার মানুষের শরীরে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এর প্রতিকার বিশ্লেষণ করুন। ৩

  3. ৪৯(ক) গ্লোবাল ওয়ার্মিং-এর কারণ ও প্রভাব আলোচনা করুন। ২.৫ (খ) বিশেষ কোন ধরনের ধান চাষ পদ্ধতি গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য দায়ী কিনা আলোচনা করুন। ২.৫ (গ) মানবদেহে জিংক সমৃদ্ধ খাদ্যের ভূমিকা আলোচনা করুন। ২.৫

  4. ৫০(ক) পানির BOD এবং TDS কী? (খ) ফসল উৎপাদনে মৃত্তিকার pH এবং pF-এর গুরুত্ব আলোচনা করুন। ২ (গ) পরিবেশ রক্ষায় মিঠা পানির গুরুত্ব আলোচনা করুন। ২ (ঘ) DDT মানব শরীরে কী প্রতিক্রিয়া সৃষ্টি করে? ২.৫

  5. ৫১ডাক্তার পরীক্ষা করে দেখলেন অতিরিক্ত সফটড্রিংকস পান করার ফলে আপনি পেটে ব্যথা অনুভব করছেন। (ক) ইলেক্ট্রনীয় মতবাদ অনুসারে এসিড ও ক্ষারের সংজ্ঞা দিন। (খ) দুইটি নির্দেশকের নাম লিখুন এবং তা এসিড ও ক্ষারীয় মাধ্যমে কী বর্ণ প্রদর্শন করে তা উল্লেখ করুন। ২ (গ) দৈনন্দিন জীবনে অম্ল ও ক্ষার এর বিক্রিয়ার গুরুত্ব আলোচনা করুন। ২ (ঘ) উদ্দীপকে আপনার পেটে ব্যথার কারণ ব্যাখ্যা করুন। ২.৫

  6. ৫২(ক) সলিনয়েডে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কী কী উপায়ে বৃদ্ধি করা যায় আলোচনা করুন। ২.৫ (খ) ট্রান্সফর্মারে তাড়িত চৌম্বক আবেশ কীভাবে কাজ করে তা উল্লেখ করুন। (গ) নির্দিষ্ট তাপমাত্রায় একই উপাদানের মোটা ও চিকন তারের মধ্যে কোনটির মধ্য দিয়ে অধিক তড়িৎ প্রবাহিত হয় এবং কেন তা ব্যাখ্যা করুন। ৩

  7. ৫৩দুজন শ্রমিক জাহাজ ভাঙ্গা শিল্পে কাজ করেন। কাশি ও বুকে ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় দীর্ঘদিন ভুগছেন। পরীক্ষায় দেখা যায় একজনের শ্বসন অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। অন্যজনের রোগ শ্বসন অঙ্গ ছাড়াও অন্ত্র ও হাড়ে বিস্তার লাভ করেছে। (ক) Benign ও Malignant ব্যাখ্যা করুন। (খ) দুজন শ্রমিকের শ্বসন অঙ্গের রোগ দুটির নাম লিখুন। ১ (গ) দুজন শ্রমিকের রোগের মধ্যে কোনটির নিরাময় তুলনামূলকভাবে সহজতর এবং কেন তা ব্যাখ্যা করুন। ২.৫ (ঘ) Zika virus এ আক্রান্ত মানুষের লক্ষণ, নিবারণ ও নিয়ন্ত্রণ আলোচনা করুন। ৩

  8. ৫৪(ক) বাংলাদেশ অংশের সুন্দরবনের আয়তন কত? (খ) শ্বাসমূল কী? ১ (গ) Moist deciduous, Dry deciduous এবং Wet deciduous বন কী? ৩ (ঘ) Rain forest-এর গুরুত্ব আলোচনা করুন। ২.৫

  9. ৫৫(ক) Biodiversity conservation-এর গুরুত্ব আলোচনা করুন। (খ) বাংলাদেশে বাঘ সংরক্ষণের হুমকিগুলো কী কী? ২ (গ) Community Conserved Area (CCA) বলতে কী বোঝায়? ২ (ঘ) Renewable resource বলতে কী বোঝায়? ১.৫

  10. ৫৬Part-B: Computer and Information Technology (Mark-25)

  11. ৫৭Part-C: Electrical and Electronic Technology (Mark-15)