মূল কনটেন্টে যান
লিখিত পরীক্ষা১০৫টি প্রশ্ন

৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন

8টি বিষয়ের প্রশ্নপত্র, প্রতিটি প্রশ্নের নম্বরসহ। খাতায় লিখে অনুশীলন করার জন্য পাতাটি প্রিন্ট করে নিতে পারেন।

বাংলা ১ম পত্র

বিষয় কোড ০০১ · পূর্ণমান ১০০ · সেট বেলী

  1. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: (ক) বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কী কী? উদাহরণসহ প্রক্রিয়াগুলো ব্যাখ্যা  করুন। (খ) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে অ-তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লিখুন। (গ) নিচের শব্দগুলোর উৎসগত পরিচয় লিখুন: কিস্তি, পুলটিক্স, টোপর, সোহাগ, পাপড়, ভাত। (ঘ) প্রবাদ-প্রবচনের নিহিতার্থ লিখুন: হরি ঘোষের গোয়াল, ঘুঁটে পোড়ে গোবর হাসে, চিত্রগুপ্তের খাতা, ওঝার ব্যাটা বনগরু, শিখন্ডী খাড়া করা; থোর বড়ি খাঁড়া, খাঁড়া বড়ি থোর। (ঙ) নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুন: (অ) যেমন কর্ম করবে, তেমন ফল পাবে। (সরল) (আ) হয়ে এলো কিন্তু ট্রেনের খোজ নেই এখনো। (জটিল) (ই) পনের মিনিট পর তিনি এলেন (যৌগিক) (ঈ) পুকুরপাড়ে এখন কেউ নেই। (অস্তিবাচক) (উ) কোথাও কি তিনি আছেন? (নেতিবাচক) (ঊ) গোলাপটি অত্যন্ত সুন্দর (বিস্ময়সূচক)

    ৬ × ৫ = ৩০
  2. ভাব সম্প্রসারণ করুন: (ক) যে-আমির মধ্যে তুমি নেই, আর যে-তুমির মধ্যে আমি নেই –– দুই  ই আমার পক্ষে সমান। অথবা, (খ) স্মরণের আবরণে মরণের যত্নে রাখে ঢাকি।

    ২০
  3. সারমর্ম লিখুন: (ক) আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে । আমি চোখ মেললুম আকাশে– জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর– সুন্দর হল সে। অথবা, (খ) প্রতিদিনের এই যে অভ্যস্ত পৃথিবী আমার কাছে জীর্ণ, অভ্যস্ত প্রভাত আমার কাছে ম্লান। কবে এরাই আমার কাছে নবীন ও উজ্জ্বল হয়ে হঠে? যেদিন প্রেমের দ্বারা আমার চেতনা নবশক্তিতে জাগ্রত হয়। যাকে ভালোবাসি আজ তার সঙ্গে দেখা হবে এই কথা স্মরণ হলে কাল যা কিছু শ্রীহীন ছিল আজ সেই সমস্তই সুন্দর হয়ে ওঠে। প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রুপের মধ্যে অরূপকে দেখতে পায়; তাকে নূতন কোথাও যেতে হয় না। ঐ অভাবটুকুর দ্বারাই অসীম সত্য তার কাছে সীমাবদ্ধ হয়েছিল।

  4. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন: (ক) চর্যাপদের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে আপনার ধারণা লিখুন। (খ) বাংলা সাহিত্যে শ্রীচৈতন্য দেবের ভূমিকা পর্যালোচনা করুন। (গ) বৈষ্ণব পদাবলি ধারায় বিদ্যাপতির বিশেষত্ব ব্যাখ্যা করুন। (ঘ) বাংলা সাহিত্যের ইতিহাসে রোসাঙ্গ রাজসভার প্রাসঙ্গিকতা পর্যালোচনা করুন। (ঙ) রবীন্দ্র-ছোটগল্পভুক্ত তিনটি নারী চরিত্রের পরিচয় দিন। (চ) ‘বিষাদ-সিন্ধু’র ঐতিহাসিকতা সম্পর্কে আলোকপাত করুন। (ছ) বাংলা সাহিত্যে ‘কল্লোল যুগ’ সম্পর্কে ধারণা দিন। (জ) মুক্তিযুদ্ধভিত্তিক একটি বাংলা নাটকের মূল্যায়ন করুন। (ঝ) সাম্প্রতিক বাংলাদেশে লোকধারার গানের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করুন। (ঞ) বাংলাদেশের সাহিত্যনির্ভর চলচ্চিত্র সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন।

    ৩ × ১০ = ৩০

বাংলা ২য় পত্র

বিষয় কোড ০০২ · পূর্ণমান ১০০ · সেট বেলী

  1. বাংলায় অনুবাদ করুন: Tsunami is a Japanese word that means “harbor wave". It is in harbors that tsunamis do the most damage. We sometimes call tsunamis tidal waves, though they're not caused by tides, Oceanographers call tsunamis seismic sea waves. Whatever their name, those who have lived through then call them killers. What actually is a tsunami? It's a wave of water that sometimes follows earthquakes, volcanic eruptions, or underwater landslides. Not all tsunamis are large or destructive. In fact, if you were out to sea a tsunami could pass under your boat and you would hardly notice. That's because the ocean bottom is so deep. But as the wave gets closure to land, the ocean becomes shallower and begins to cause the wave to crest. Some tsunamis can top 100 feet by the time they reach shore. The largest tsunami ever measured was 212 feet high.

    ১৫
  2. ১০ বছরের একটি ছেলে হারিয়ে গেছে। ছেলেটির মা-বাবা গেছেন থানায়। পুলিশ মামলা নিতে চাইছে না। ছেলেটির মা-বাবা এবং একজন পুলিশ কর্মকর্তার চরিত্র অবলম্বন করে এই পরস্থিতির উপযুক্ত সংলাপ রচনা করুন।

    ১৫
  3. (ক) বাঙালি সংস্কৃতির উন্নয়নে গণমাধ্যমের করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করুন। অথবা, (খ) একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকল্প কর্মকর্তা পদে নিয়োগপ্রাপ্তির জন্য জীবনবৃত্তান্তসহ একটি আবেদনপত্র লিখুন।

    ১৫
  4. সম্প্রতি প্রকাশিত ভাষা-আন্দোলন বা মুক্তিযুদ্ধভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা লিখুন।

    ১৫
  5. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন: (ক) দেশাত্ববোধ (খ) বাংলাদেশের পর্যটন শিল্প (গ) বার্ধক্য ও বৃদ্ধাশ্রম (ঘ) সড়ক দুর্ঘটনা (ঙ) যেদিন সবকিছু গোলমেলে।

    ৪০

ইংরেজি

বিষয় কোড ০০৩ · পূর্ণমান ২০০ · সেট তোতা

  1. ১০Part-A

  2. ১১Write meanings of the following five words used in the passage. The meanings are provided in the box below. There are more than five words in the box. Choose the appropriate meanings:- (a) impeccable (b) fiscal (c) Launch (d) slot (e) disrupt

    1×5=5
  3. ১২Fill in the table by putting words in the empty cells according to their parts of speech: Noun Verb Adjective (a) x Renowned regulator (b) (c) (d) x viable rent (e) x

    1×5=5
  4. ১৩Correct the following run-ons by using appropriate subordinates (such as although, because, after, as, while, etc) : (a) Sir Lanka is in the middle of a process for launching a satellite of its own, Bangladesh must not waste time. (b) Bangladesh was given slot, more than twenty countries opposed. (c) The American Bank declined the sppliers-credit, the financial plan must be reviewed. (d) BTRC forwarded the proposal, ECNEC approved the budget. (e) Bangladesh will become the 51st country to have a satellite, the project is successful.

    2×5=10
  5. ১৪Use appropriate capitalization, punctuation and quotation marks where required: (a) Yesterday, Bose said This afternoon cenec will table the development project proposal; however, he did not confirm it. (b) This news was published, in the Dhaka tribune, on January 4, 2014.

    2×5=10
  6. ১৫Summarize the passage in your own words in 100 words.

    20
  7. ১৬Write a letter to the Editor of the newspaper in which the passage appeared as a feature, responding to the news on Bangabandhu-1.

    20
  8. ১৭Part-B

  9. ১৮Translate the following passage into Bangla : It was the best of times; it was the worst of times; it was the age of wisdom, it was the age of foolishness; it was the epoch of belief, it was the epoch of incredulity; it was the season of Light; it was the season of Darkness; it was the spring of hope, it was the winter of despair. We had everything before us;we had nothing before us, we were all going direct to Heaven; we were all going direct the other way-in short, the period was so far like the present one in which the noisiest authorities insisted on its being received, for good or for evil, in the superlative degree of comparison.

    25
  10. ১৯Translate the following passage into English : ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া কাজ করছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসনের। ৮ নম্বর সেক্টরের এই মুক্তিযোদ্ধা হেমায়েত বাহিনীর অধীনে যুদ্ধ করেছেন। নারিকেলবাড়ী ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে মহিলা মুক্তিযোদ্ধা সংগ্রহের পাশাপাশি নিজেও অনেক সশস্ত্র যুদ্ধে অংশ নেন। এরপর দেশ স্বাধীন হলে বীরাঙ্গনাদের পুনর্বাসনের কার্যক্রম শুরু করেন। সেই থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৬ জন বীরাঙ্গনাকে একত্র করে তাদের চিকিৎসা, চাকরি এবং অধিকার আদায়ের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন স্বর্ণলতা। স্বর্ণলতার জন্ম ১৯৫৪ সালের ৬ অক্টোবর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সোনাইলবাড়ী গ্রামে। কৃষক বাবা নিশিকান্ত ফলিয়া ও মা মারিয়া ফলিয়ার সাত সন্তানের মধ্যে তিনি পঞ্চম। কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি মিশনারি স্কুলের নবম শ্রেণীতে পড়ার সময় দেশে বেজে উঠে যুদ্ধের দামামা। একদিন আশালতা বৈদ্য এসে বললেন, “দেশে যুদ্ধ শুরু হচ্ছে, আমিতো যুদ্ধ করবো। তোরা কে কে আমার সাথে যুদ্ধে যাবি।” - এ কথা শুনে স্বর্ণলতা চুপ থাকতে পারেনি। এক কথায়ই রাজি হয়ে গেলেন। আশালতা বৈদ্যের সাথে যুদ্ধের ট্রেনিং নেয়ার আগে সহপাঠী বন্ধুরা মিলে এলাকায় ঘুরতেন আর মহিলা মুক্তিযোদ্ধা জোগাড় করতেন। আর সুযোগ পেলেই বন্ধুদের সাথে ঘরের মা-বোনদের নিয়ে “অস্ত্র ধরো, স্বাধীন বাংলা রক্ষা কর” স্লোগান দিতেন। পরবর্তী সময়ে আরো ৩০ জন সদস্য নিয়ে তিনি হেমায়েত বাহিনীর কাছ থেকে অস্ত্র চালনার প্রশিক্ষণ গ্রহণ করেন। যুদ্ধে বেশ কয়েকটি অপারেশনে অংশ নিলেও দুটি অপারেশন ছিল উল্লেযোগ্য। এর একটিতে পাকবাহিনীর বেশ কয়েকটি লঞ্চ ডুবিয়ে দিয়েছিলেন। আর একটি অপারেশন করেছিলেন নদীতে। সেই অপারেশনে তাঁর পাশে থাকা দুই মুক্তিযোদ্ধা শহীদ হন, বীরবিক্রম হেমায়েত উদ্দিনের পায়ে গুলি লাগে । অল্পের জন্য সেদিন প্রানে বেঁচে গেলেও আহত হয়েছিলেন স্বর্ণলতা। স্বাধীনতা-পরবর্তী সময়ে আর্থিক অভাব-অনটনের কারণে ঢাকা মেডিকেলের কাছাকাছি কাজের সন্ধান করতে থাকেন। ঘটনাচক্রে পঙ্গু মুক্তিযোদ্ধা ও অসুস্থ বীরাঙ্গনাদের সহযোগিতা করার কারণেই মেডিকেলেই দু'বেলা দু'মুঠো খাবারের ব্যবস্থা হয়ে যায়। বঙ্গবন্ধু যখন বীরাঙ্গনাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, স্বর্ণলতা তখন রাস্তা ও অন্যান্য জায়গা থেকে বীরাঙ্গনাদের নিয়ে আসতেন ঢাকা ও নারায়ণগঞ্জের পুনর্বাসন কেন্দ্রগুলোতে। পরবর্তী সময়ে যখন বীরাঙ্গনাগণ পুনর্বাসন কেন্দ্র ত্যাগ করেন, তখনো তিনি তাদের সাহায্য করার চেষ্টা করেছেন। বিভিন্ন অফিস আদালত ও মন্ত্রণালয়ের ঘোরাঘুরি করে বীরাঙ্গনাদের চাকরির চেষ্টা যেমন করেছেন, তেমন করেছেন তাদের চিকিৎসাসহ অন্যান্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ। অন্যের কষ্টকে যিনি নিজের কষ্ট মনে করে তাদের পাশে দাঁড়িয়েছেন, অন্ন-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা করেছেন, বীরাঙ্গনাদের সেই পরম সতীর্থ মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া নিজের সুখ-আহলাদ ও অধিকার নিয়ে ভাবেননি। একমাত্র মেয়েকে গ্রাজুয়েট করিয়েছেন যাতে তার মেয়ে নিজের ও অপরের অবলম্বন হতে পারেন। আজ অবধি কোনো সরকারি স্বীকৃতি না-পাওয়া স্বর্ণলতা বাস করেন তেজগাঁও বস্তির ঘিঞ্জি এক ঘরে। মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়ার যুদ্ধ এখনো থামেনি।

    25

বাংলাদেশ বিষয়াবলি

বিষয় কোড ০০৫ · পূর্ণমান ২০০ · সেট জবা

  1. ২০(ক) প্রাচীন বাংলার রাঢ় জনপদের সংক্ষিপ্ত বিবরণ দিন। (খ) চিরস্থায়ী বন্দোবস্ত কী? ৫ (গ) আওয়ামী লীগের ৬-দফা কী কী? ৫ (ঘ) ১৯৭০-এ আওয়ামী লীগের বিজয়ের মূল তাৎপর্য কী? ৫

  2. ২১(ক) দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সংক্ষেপে ব্যাখ্যা করুন। (খ) বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব কী? ৫ (গ) বাংলাদেশের বনজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দিন। ৫ (ঘ) তিস্তার পানি সংকটের পরিবেশগত প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। ৫

  3. ২২(ক) বাংলাদেশের গত পাঁচ বছরের ধারাবাহিক মোট দেশজ উৎপাদনের বা জিডিপি’র বিবরণ দিন। (খ) রেমিট্যান্স খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কী অবদান রাখছে? ৫ (গ) বাংলাদেশে শিল্পায়নের ক্ষেত্রে পাঁচটি প্রতিবন্ধকতা তুলে ধরুন। ৫ (ঘ) সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতির একটি সংক্ষিপ্ত ধারণা দিন। ৫

  4. ২৩(ক) বাংলাদেশে পরিবেশ বিপর্যয় দ্বারা আপনি কী বুঝেন? (খ) আপনার দৃষ্টিতে বাংলাদেশের নদী দূষণের প্রধান কারণগুলো কী কী? ৫ (গ) বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার একটি চিত্র তুলে ধরুন। ৫ (ঘ) ভবিষ্যতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের জলবায়ুর ওপর কী প্রভাব ফেলতে পারে। ৫

  5. ২৪(ক) বাংলাদেশ সংবিধানের ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত ১২ ধারাটি লিখুন। (খ) বাংলাদেশ সংবিধানের ৭০ ধারায় আপনি কী ধরনের সংস্কার প্রস্তাব করবেন? ৫ (গ) বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পাঁচটি দিক উল্লেখ করুন। ৫ (ঘ) সংসদীয় সরকার কীভাবে গঠিত হয়? ৫

  6. ২৫(ক) বাংলাদেশের নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয়? এর প্রধান কাজ কী কী? (খ) এটর্নি জেনারেলের কাজ কী কী? সংক্ষেপে আলোচনা করুন। ৫ (গ) বাংলাদেশে ন্যায়পালের গুরুত্ব ব্যাখ্যা করুন। ৫ (ঘ) ২০০১ সাল থেকে বাংলাদেশের সংসদ নির্বাচনের আইনে একজন সংসদের জন্য নির্বাচনী ব্যয়ের একটি ধারাবাহিক পরিবর্তন চিত্র তুলে ধরুন। ৫

  7. ২৬(ক) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতার একটি বিবরণ দিন। (খ) বাংলাদেশের আইন পরিষদের গঠন সম্পর্কে লিখুন। ৫ (গ) বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় Rules of Procedure-এর গুরুত্ব সংক্ষেপে লিখুন। ৫ (ঘ) বাংলাদেশের উচ্চ আদালতের গঠন সম্পর্কে লিখুন। ৫

  8. ২৭(ক) বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিগুলো কী কী? (খ) ‘জাতীয় স্বার্থ সংরক্ষণই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নির্ধারক’- ব্যাখ্যা করুন। ৫ (গ) অর্থনৈতিক দিক থেকে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্ব সংক্ষেপে তুলে ধরুন। ৫ (ঘ) BCIM দ্বারা কী বুঝায়? আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে এর প্রধান তাৎপর্য ব্যাখ্যা করুন । ৫

  9. ২৮(ক) বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা রয়েছে? সংক্ষেপে ব্যাখ্যা করুন। (খ) ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়ার তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করুন। ৫ (গ) বাংলাদেশে রাজনৈতিক দলের কার্যাবলি সংক্ষেপে লিখুন। ৫ (ঘ) ১৯৯১ সাল পরবর্তী বাংলাদেশের বিরোধী দলীয় রাজনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কী কী। ৫

  10. ২৯টীকা লিখুন (যেকোনো চারটি) (ক) আন্তর্জাতিক শ্রমবাজার ও বাংলাদেশ। (খ) বাংলাদেশ ও বিশ্ববাণিজ্য সংস্থা। (গ) বিশ্ব ক্রিকেট ও বাংলাদেশ। (ঘ) সরকারি চাকুরিতে কোটা। (ঙ) বাংলাদেশের খনিজ সম্পদ। (চ) ই-গভর্নেন্স ও বাংলাদেশ।

    ৪×৫=২০

আন্তর্জাতিক বিষয়াবলি

বিষয় কোড ০০৭ · পূর্ণমান ১০০ · সেট মেঘনা

  1. ৩০নিম্নলিখিত যে কোনো দশটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করুন:- ৪× (ক) জাতিভিত্তিক রাষ্ট্র (nation-state) বলতে কী বুঝায়? (খ) অপ্রচলিত নিরাপত্তা বলতে কী বুঝায়? (গ) সার্বভৌমত্ব (Sovereignty) ও সার্বভৌম সমতার মধ্যে তফাৎ কী? (ঘ) বিশ্বায়ন প্রক্রিয়ার মূল চালিকাশক্তি (Driving forces of globalization) গুলো কী? (ঙ) ট্রানজিট ও ট্রান্সশীপমেন্ট এর সংজ্ঞা দিন। (চ) ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র-এর বৈশিষ্ট্যসমূহ লিখুন। (ছ) পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদানগুলো কী কী? (জ) মৈত্রী চুক্তি ও নিরাপত্তা চুক্তির মৌলিক পার্থক্যসমূহ কী কী? (ঝ) ব্রেটন-উডস প্রতিষ্ঠানসমূহ (Bretton-Woods Institutions)। (ঞ) বহুজাতিক সংস্থার পাঁচটি বৈশিষ্ট্য লিখুন। (ট) Responsibility to Protect (R2P) কী ? (ঠ) ইউরোজোন ঋণ সংকট (Eurozone debt crisis)।

    ১০=৪০
  2. ৩১যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন। ১৫× (ক) (i)  বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়াবলি (Important issues) চিহ্নিত করুন। ৭ (ii) দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারত কিছু কিছু ক্ষেত্রে সরাসরি সংযোগ (connectivity) প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছে। এক্ষেত্রে এর অগ্রগতি ও সম্ভাবনার উপর আলোচনা করুন। ৮ (খ) আপনি কি মনে করেন, মধ্যপ্রাচ্যের কুর্দী সমস্যা অপরিহার্যভাবে একটি জাতীয়তাবাদী সমস্যা? সমস্যাটির ঐতিহাসিক ও বর্তমান প্রেক্ষাপটের আলোকে আপনার মতামত উপস্থাপন করুন। ১৫ (গ) (i) জাতিসংঘ সনদ (UN Charter) অনুসারে নিরাপত্তা পরিষদের (Security Council) গঠন ও মূল দায়িত্ব কী? ৬ (ii) সমসাময়িক বিশ্বের ভূ-রাজনৈতিক-অর্থনৈতিক শক্তির ভারসাম্যের প্রতিফলনে নিরাপত্তা পরিষদের সংস্কারসমূহের দাবি আলোচনা করুন। ৯ (ঘ) একটি রাজনৈতিক জাতি গঠনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করুন। দেশটির মুক্তিযুদ্ধের চেতনা শক্তিশালী     করার ক্ষেত্রে আপনার পরামর্শ উপস্থাপন করুন। ১৫

    ৩=৪৫
  3. ৩২সমস্যাটি সমাধান করুন : স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু উন্নত দেশের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা (GSP) পেয়ে থাকে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রদত্ত GSP সুবিধা স্থগিত করেছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে উক্ত GSP সুবিধা পুনর্বহালের চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে GSP সুবিধা পুনর্বহাল সংক্রান্ত আলোচনায় কী কী বিষয় স্থান পাবে বলে মনে করেন এবং এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন, আলোচনা করুন।

    ১৫

গাণিতিক যুক্তি

বিষয় কোড ০০৮ · পূর্ণমান ৫০ · সেট আমেরিকা

  1. ৩৩একজন শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন। প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট পরিমাণ বেতন বৃদ্ধি পান। তার মাসিক বেতন 4 বছর পর 4780 টাকা এবং 7 বছর পর 5140 টাকা হয়। 12 বছর পর তার মাসিক বেতন কত হবে তা বের করুন।

  2. ৩৪এক ব্যক্তি 22000 টাকায় একটি ফ্রিজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে কিনতে রাজী হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1000 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে তিনি ফ্রিজের দাম পরিশোধ করতে পারবেন এবং সর্বশেষ কিস্তির পরিমাণ কত?

  3. ৩৫একজন বিনিয়োগকারী 80,000 টাকার কিছু প্রতি 6 মাস অন্তর 5% হার সুদে এবং অবশিষ্ট বাৎসরিক 12% হারে একটি সেভিংস ব্যাংকে জমা করল । বছর শেষে তিনি 9000 টাকা সুদ পেলেন। তাহলে তিনি 12% হার সুদে কত টাকা বিনিয়োগ করেন?

  4. ৩৬3/(|2x-1|) ≥4 অসমতাটির সমাধান সেট নির্ণয় করুন এবং সমাধান সেটটিকে সংখ্যারেখায় প্রদর্শন করুন।

  5. ৩৭(ক) y = √2 + √3 হলে, (y²+ 1/y² )(y³–1/y³ ) এর মান নির্ণয় করুন। (খ) উৎপাদকে বিশ্লেষণ করুন: x⁴ – 4x + 3.

  6. ৩৮যদি loga/(q-r)=logb/(r-p)= logc/(p-q) হয়, তাহলে প্রমাণ করুন যে, ‍ a^(q+r) b^(r+p) b^(p+q) = 1

  7. ৩৯ax² + bx + c = (a ≠0) সমীকরণটির সমাধান করুন এবং ইহার মাধ্যমে x² + 7x – 13 = 0 সমীকরণটির সমাধান করুন।

  8. ৪০O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB ও CD জ্যা দুটির বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ করুন যে, AOD + DOC = দুই সমকোন।

  9. ৪১একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120° কোণে চলে গেছে। দুইজন লোক ঐ নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার এবং ঘন্টায় 10 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওয়ানা হলো। 2 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দুরত্ব নির্ণয় করুন।

  10. ৪২2x + y – 3 = 0, 3x + 2y – 1 = 0 এবং 2x + 3y + 4 = 0 এই তিনটি সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন।

  11. ৪৩সেটের উপাদানসংখ্যার ক্ষেত্রে n(∪) = 80, n(A)=40, n(B) = 50 এবং n(A∩B) = 20 হলে, সংশ্লিষ্ট সূত্রসমূহ উল্লেখ করে n(A∪B), n(A B), n(Ac), n(Ac ∩ Bc), এবং n(A ⨁ B) এর মান নির্ণয় করুন।

  12. ৪৪একজন ছাত্র একটি পরীক্ষায় A, B, C এবং D চারটি বিষয়ে অংশগ্রহন করেন। সে তার পরীক্ষায় পাস করার সম্ভাব্যতা নির্ধারণ করে A বিষয়ে 4/5,B বিষয়ে 3/4,C বিষয়ে 5/6,D বিষয়ে 2/3 । যোগ্যতা প্রদর্শনে তাকে অবশ্যই A বিষয়ে এবং কমপক্ষে অন্য দুটি বিষয়ে পাস করতে হবে। তার যোগ্যতার সম্ভাবনা বের করুন।

মানসিক দক্ষতা

  1. কোনটি শুদ্ধ বানান?

    1. .ইন্দ্রীয়
    2. .ঈন্দ্রিয়
    3. .ইন্দ্রিয়
    4. .ঈন্দ্রীয়

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  2. নিচের কোন শব্দটি ‘কপাল’ –এর সমার্থক?

    1. .কপোল
    2. .ললাট
    3. .মস্তক
    4. .কাপালিক

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  3. নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে?অ, ই, উ, ঋ,?

    1. .
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  4. নিরবধি : অবিরাম :: নিখিল : ?

    1. .অশণি
    2. .অনিল
    3. .অখিল
    4. .অশান্ত

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  5. একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ঐ পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?

    1. .পিতা
    2. .পুত্র
    3. .জামাই
    4. .স্বামী

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  6. ঘ -এর মাতা গ। ঘ -গ এর কন্যা নয়। অতএব, ঘ ও গ – এর মধ্যকার সম্পর্ক কি?

    1. .ঘ, গ-এর ছেলে
    2. .ঘ ও গ ভাই
    3. .ঘ, গ-এর দাদা
    4. .কোনো সম্পর্ক নেই

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  7. Influenza : Virus :: Typhoid : ?

    1. .Badillus
    2. .Parasite
    3. .Protozoa
    4. .Bacteria

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  8. Cobbler : Leather :: Carpenter : ?

    1. .Furniture
    2. .Wood
    3. .Hammer
    4. .Chair

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  9. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি. মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ৫ কি.মি। স্রোতের বেগ নির্ণয় করুন:

    1. .ঘণ্টায় ১০ কি.মি.
    2. .ঘণ্টায় ৭ কি.মি.
    3. .ঘণ্টায় ৪ কি.মি.
    4. .ঘণ্টায় ৫ কি.মি.

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  10. ১০দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?

    1. .২ ঘণ্টায়
    2. .৫ ঘণ্টায়
    3. .৪ ঘণ্টায়
    4. .৬ ঘণ্টায়

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  11. ১১ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?

    1. .১৫০°
    2. .২২০°
    3. .৬০°
    4. .১২০°

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  12. ১২They gave me a form and told me to______.

    1. .fill
    2. .fell into
    3. .fill into
    4. .fill in

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  13. ১৩I could not sleep_____ very tired.

    1. .although I was
    2. .despite I was
    3. .in spite of
    4. .despite of being

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  14. ১৪সত্য কথা বললে অনেকেরই –– লাগে।

    1. .খারাপ
    2. .আঁতে ঘা
    3. .ভালো
    4. .একচোখা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  15. ১৫অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন______ করা ছাড়া উপায় কী?

    1. .খোদার খাসি
    2. .বিদায় করা
    3. .একাদশে বৃহস্পতি
    4. .কেঁচে গণ্ডূস

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  16. ১৬‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে’ বাক্যটি একটি–– বাক্য।

    1. .অস্তিবাচক বাক্য
    2. .নেতিবাচক বাক্য
    3. .সমবাচক বাক্য
    4. .কোনোটাই নয়

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  17. ১৭‘এতে দোষ নেই’ বাক্যটি একটি –– বাক্য।

    1. .নেতিবাচক বাক্য
    2. .অসম্ভব বাক্য
    3. .অসম বাক্য
    4. .অন্বেষণ বাক্য

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  18. ১৮নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

    প্রশ্নের চিত্র
    1. .17 টি
    2. .19টি
    3. .20 টি
    4. .21 টি

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  19. ১৯নিচের চিত্রে মোট কয়টি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র রয়েছে?

    প্রশ্নের চিত্র
    1. .2 ও 4
    2. .4 ও 5
    3. .2 ও 5
    4. .5 ও 3

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  20. ২০প্রযোজ্য চিত্রটি দ্বারা শূন্যঘর পূরণ করুন:

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  21. ২১শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .৩৩
    3. .৩৪
    4. .২৮

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  22. ২২প্রযোজ্য চিত্র দ্বারা শূন্যঘর পূর্ণ করুন:

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  23. ২৩শূন্যস্থানটি পূরণ করুন-

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  24. ২৪শূন্যস্থানে কোন চিত্রটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  25. ২৫শূন্যস্থানে কোন চিত্রটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  26. ২৬শূন্যস্থানে কোন চিত্রটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  27. ২৭নিচের Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  28. ২৮কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?২/? =?/১৮

    1. .
    2. .
    3. .
    4. .৩৬

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  29. ২৯২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

    প্রশ্নের চিত্র
    1. .
    2. .৩৬
    3. .২৭
    4. .৬৫

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  30. ৩০শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .১২
    2. .
    3. .
    4. .

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  31. ৩১√169 = 13হলে√121 =?

    1. .14
    2. .16
    3. .11
    4. .12

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  32. ৩২শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

    প্রশ্নের চিত্র
    1. .5
    2. .6
    3. .7
    4. .4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  33. ৩৩নিচের সিরিজের নবম সংখ্যাটি কত হবে?0, 3, 8,15, 24, 35, ––, ––,_?_

    1. .48
    2. .63
    3. .80
    4. .99

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  34. ৩৪শূন্যস্থানের সঠিক অঙ্কটি কত হবে?

    প্রশ্নের চিত্র
    1. .2
    2. .3
    3. .4
    4. .5

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  35. ৩৫শূন্যঘরের সঠিক সংখ্যাটি কত হবে?

    প্রশ্নের চিত্র
    1. .9
    2. .3
    3. .6
    4. .18

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  36. ৩৬টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?

    1. .২৫%
    2. .৫০%
    3. .১০০%
    4. .৭৫%

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  37. ৩৭নিচের নামগুলোর কোনটি ভিন্ন ধরনের?টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল-টেনিস।

    1. .টেনিস
    2. .ফুটবল
    3. .ক্রিকেট
    4. .টেবিল-টেনিস

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  38. ৩৮নিচের জন্তুগুলোর মধ্যে কোনটি ভিন্ন প্রকৃতির প্রাণী?ঘোড়া, গাধা, জেব্রা, নীল গাই।

    1. .নীল গাই
    2. .গাধা
    3. .ঘোড়া
    4. .জেব্রা

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  39. ৩৯‘Curtail’ –এর বিপরীতার্থক শব্দ কোনটি?

    1. .Detail
    2. .Add
    3. .Save
    4. .Cure

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  40. ৪০উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?

    1. .সামনের দিকে ঝুঁকতে হয়
    2. .হাঁটু কিছুটা ভাঁজ করতে হয়
    3. .গোড়ালী উঁচু করতে হয়
    4. .সবগুলো

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  41. ৪১ব্যতিক্রম চিত্রটি চিহ্নিত করুন।

    প্রশ্নের চিত্র
    1. .1
    2. .2
    3. .3
    4. .4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  42. ৪২সঠিক বানানের শব্দটি শনাক্ত করুন:(কম্বোডিয়ার রাজধানী)

    1. .Nomphen
    2. .Nomfen
    3. .Phnompenh
    4. .Pnomphen

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  43. ৪৩লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানানাটি কি?

    1. .Leiftenant General
    2. .Lieutenant General
    3. .Lieaftenant General
    4. .Leaftenant General

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  44. ৪৪অতিশয়/সাংঘাতিক কিছু বোঝাতে ব্যবহৃত হয় ––

    1. .ভীষণ
    2. .ভীশন
    3. .ভীষন
    4. .ভিশন

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  45. ৪৫নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?ত মা জা ই না

    1. .নাতমাইজা
    2. .জাইনাতমা
    3. .নাতজামাই
    4. .ইমাইজানাত

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  46. ৪৬আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে––

    1. .জিব্রাল্টার প্রণালী
    2. .পক প্রণালী
    3. .সার্কাস প্রণালী
    4. .পানামা ক্যানেল

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  47. ৪৭ঘড়ির কাঁটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে বোঝাবে––

    1. .সময় দ্রুত চলছে
    2. .সময় আস্তে চলছে
    3. .সময় ঠিকমত চলছে
    4. .কোনটিই নয়

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  48. ৪৮কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়)––ঘুরবে।

    1. .আস্তে চলবে
    2. .একইভাবে চলবে
    3. .জোরে চলবে
    4. .এর কোনোটি নয়

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  49. ৪৯পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য মানের হয়?

    1. .উত্তর মেরুতে
    2. .দক্ষিণ মেরুতে
    3. .কেন্দ্রে
    4. .কোথাও নয়

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

  50. ৫০UNFARE শব্দটি আয়নার দেখলে তার সঠিক প্রতিবিম্ব হবে?

    1. .বিকল্প 1
    2. .বিকল্প 2
    3. .বিকল্প 3
    4. .বিকল্প 4

    সঠিক উত্তর এখনো যাচাই করা হয়নি।

সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিষয় কোড ০১০ · পূর্ণমান ১০০ · সেট শালিক

  1. ৪৫Part-A: সাধারণ বিজ্ঞান

  2. ৪৬আধুনিক কৃষিকাজ পদ্ধতির বিস্তারের সাথে সাথে বাংলাদেশের কৃষি জমিতে এখন আগের মত ব্যাঙ ও পাখ-পাখালীর উপস্থিতি লক্ষ্য করা যায় না। আবাসস্থল ধ্বংস হওয়া এবং প্রজনন প্রতিকূল পরিবেশই এর কারণ। (ক) ফসলী জমিতে আগের মত ব্যাঙ ও পাখ-পাখালীর উপস্থিতি লক্ষ্য করা করা যায় না কেন? প্রতি ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করুন। (খ) ব্যাঙ ও পাখ-পাখালী কীভাবে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনায় সাহায্য করে তা ব্যাখ্যা করুন। ১.৫ (গ) “ডিডিটি-এর মত ক্ষতিকারক রাসায়নিক পদার্থ এখন খাদ্য-শৃঙ্খলের অংশ”- সুনির্দিষ্ট তথ্যসহ এ মন্তব্যটি বিশ্লেষণ করুন। ৪

  3. ৪৭ঈদের পরের দিন রহিম মিয়ার পুকুরে বাড়ির মহিলারা উচ্ছিষ্ট খাবারসহ হাড়ি পাতিল পরিষ্কার করেছে । পরদিন সকালে রহিম মিয়া লক্ষ্য করলেন পুকুরে প্রচুর মাছ পানির উপরিভাগে শ্বাসকষ্টে খাবি খাচ্ছে। রহিম মিয়া একটি লম্বা বাঁশের লাঠি দিয়ে পানির উপরিভাগে বারবার আঘাত করে এ সমস্যার সমাধানের চেষ্টা করতে থাকেন। (ক) Algal Bloom কী? (খ) মাছগুলো শ্বাসকষ্টে খাবি খাচ্ছিলো কেন? এ সমস্যা কেন উদ্ভুত হলো? ২ (গ) রহিম মিয়া মাছগুলোকে বাঁচানোর জন্য পানির উপর কেন বারবার আঘাত করছিলেন? ১.৫ (ঘ) গৃহস্থালি বর্জ্য কোনোরূপ পরিশোধন ছাড়াই জলাশয়ে ফেলার ক্ষতিকর দিকগুলো আলোচনা করুন। ৩

  4. ৪৮শতায়ু করিম সাহেব-এর নিয়মিত প্রাতঃভ্রমণের সঙ্গী হওয়ার জন্য তাঁর কোনো বন্ধু বান্ধবই আজ আর বেঁচে নেই। তিনি স্বল্পাহারী মানুষ। সারা জীবনই তেল-চর্বিযুক্ত খাবার পরিহার করেছেন। টাটকা ফলমূল, সালাদ ও শাক-সবজী তার দৈনন্দিন খাদ্য তালিকার অংশ ছিল। কৈশোর ও যৌবনে নিয়মিত খেলাধূলা ও শরীরচর্চা করেছেন। তিনি সৎ সরকারি কর্মকর্তা ছিলেন। সবসময় মানুষের মঙ্গল চিন্তা করেছেন এবং ধর্মপরায়ণ মানুষ হিসেবে জীবন কাটিয়েছেন। (ক) ভিটামিন, এন্টি-অক্সিডেন্ট ও ফ্রি-রেডিক্যাল কী? ১.৫ (খ) মানবদেহে ফ্রি-রেডিক্যালের প্রভাব ব্যাখ্যা করুণ। ১.৫ (গ) স্বাস্থ্য রক্ষায় ভিটামিন ও এন্টি-অক্সিডেন্টের ভূমিকা কী? ১.৫ (ঘ) উদ্দীপকে বর্ণিত করিম সাহেবের জীবনাচরণ তাকে দীর্ঘায়ু প্রাপ্তিতে কীভাবে সাহায্য করেছে তার বৈজ্ঞানিক বিশ্লেষণ করুন।

  5. ৪৯(ক) মানুষের দেহকোষে কয়টি ক্রেমোজোম থাকে? এদের মধ্যে কয়টি সেক্স ক্রোমেজোম? (খ) জিন (Gene) বলতে কী বোঝায়? জেনেটিক বিশৃঙ্খলার দুটি কারণ লিখুন। ১.৫ (গ) DNA টেস্টের মাধ্যমে বিবাদমান দম্পতির পিতৃপরিচয় কীভাবে নিশ্চিত করা যায়? ২ (ঘ) কৃষিবিজ্ঞানে GMO-এর ভূমিকা বিশ্লেষণ করুন। ৩

  6. ৫০(ক) Antibiotic ও Antiseptic এর পার্থক্য লিখুন। ১.৫ (খ) খেজুরের রসের মাধ্যমে সংক্রমণযোগ্য ভাইরাসের নাম লিখুন। (গ) পৃথিবীর বিভিন্ন দেশে অতিসম্প্রতি ও নিকট অতীতে ছড়িয়ে পড়া তিনটি ভাইরাস জনিত রোগের নাম লিখুন। ২ (ঘ) খাদ্য দূষণ (Food poisoning) কী? সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে বিভিন্নপ্রকার খাদ্য দূষণের উদাহরণ দিন। ৩

  7. ৫১(ক) সাদা আলোকবিশ্লিষ্ট করলে কয়টি বর্ণ পাওয়া যায়? বর্ণগুলো কী কী? ১.৫ (খ) সড়কে বিপদ সংকেতে সবসময় লাল আলো ব্যবহার করা হয় কেন? (গ) সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দিগন্ত রেখায় আকাশের রং লাল হয় কেন? ২ (ঘ) আলোকের ধর্মের বিবরণ দিন। ২

  8. ৫২(ক) এসিড ও বেস-এর সংজ্ঞা লিখুন। ১.৫ (খ) দুর্বল ও শক্তিশালী এসিডের তিনটি করে নাম লিখুন। (গ) উৎসের উল্লেখসহ আমরা খাদ্যের সাথে গ্রহণ করি এরূপ পাঁচটি এসিডের নাম লিখুন? ২ (ঘ) ভিনেগার দিয়ে আচার প্রক্রিয়াজাত করা হয় কেন? ২

  9. ৫৩(ক) দূষিত ও পানযোগ্য পানির বৈশিষ্ট্য লিখুন। (খ) পানি জীবাণুমুক্ত করতে বহুলব্যবহৃত ক্লোরিন যৌগের নাম লিখুন। এ যৌগটি কীভাবে পানিকে জীবাণুমুক্ত করে? ব্যাখ্যা করুন। ২ (গ) Pasteurization কী? দুধ Pasteurization করার পরও কক্ষ তাপমাত্রায় রাখলে নষ্ট হয়ে যাওয়ার কারণ কী? ১ + ২.৫

  10. ৫৪Part-B : Computer and Information Technology

  11. ৫৫Part-C: Electrical and Electronic Technology